ই-পেপার শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

রাজধানীর ভোটকেন্দ্র পরিদর্শনে আনসার মহাপরিচালক, নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ

আমার বার্তা অনলাইন:
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৭
আপডেট  : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৮

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি টি অ্যান্ড টি স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও মডেল কলেজ এবং খিলগাঁও মডেল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা কার্যক্রম এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রস্তুতি ও তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে সতর্ক থাকার আহ্বান জানান।

কেন্দ্রে আগত ভোটাররা নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারায় ইতিবাচক মতামত ব্যক্ত করেন।

ঢাকা মহানগরের ভোটকেন্দ্রসমূহে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ২৭ হাজার ৭০৩ জন আনসার ও নগর প্রতিরক্ষা দল (টিভিপি) সদস্য স্ট্যাটিক ডিউটিতে দায়িত্ব পালন করছেন। এছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আনসার ব্যাটালিয়নের ৩৭টি স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক মোতায়েন রয়েছে।

পরিদর্শনকালে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, উপমহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

তিন আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নির্ধারণ হয়ে গেলেও তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন

২৯৭ আসনের গেজেট আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর আজ (শুক্রবার) ২৯৭টি আসনের

জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতস্ফূর্তভাবে ঈদ উৎসবের মতো জনগণ অংশগ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৯.৪৪ শতাংশ: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার উপস্থিতির হার ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের অপেক্ষা

তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর অভিনন্দন

দেশের মানুষ সব সময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে: মঈন খান

তিন আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন

তারেক রহমানকে জামায়াতের ডা. খালিদুজ্জামানের অভিনন্দন

রাজশাহীর চারটিতে বিএনপি ও দুটিতে জয় পেয়েছে জামায়াত

দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী এমপি হান্নান মাসউদ

২৯৭ আসনের গেজেট আজ

চোটের থাবায় পাল্টে গেল দুই দলের বিশ্বকাপ স্কোয়াড

ভারত-পাকিস্তানের লড়াইয়ে যে দ্বৈরথে নজর থাকবে

কিশোরগঞ্জের ছয়টি আসনের ৫টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

তারেক রহমানকে জাতীয় পার্টির একাংশের অভিনন্দন

২১,৬১৪ ভোট বেশি পেয়ে বিজয়ী জামায়াতের আমির

রাজশাহী বিভাগের একমাত্র নারী প্রার্থী পুতুলের বাজিমাত

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের অঘটন

৪ দিন পর স্বাভাবিক হলো এমএফএস-ইন্টারনেট ব্যাংকিংয়ের লেনদেন

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের অভিনন্দন

জামানত হারালেন মাহমুদুর রহমান মান্না

মাদুরো এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট : দেলসি

জনগণ ইতোমধ্যে তাদের রিজেক্ট করেছে: মির্জা ফখরুল