পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বৈঠক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিশ্বজুড়ে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করতে ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি’ বা ক্রীড়া কূটনীতিকে কার্যকরভাবে কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আলোচনায় খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বব্যাপী সব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে বিস্তারিত কথা হয়েছে।
এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে ক্রীড়া কূটনীতিকে কীভাবে সুদূরপ্রসারী কর্মপরিকল্পনার মাধ্যমে কাজে লাগানো যায়, সে বিষয়েও দুই প্রতিমন্ত্রী মতবিনিময় করেন।
আমার বার্তা/এমই
