ই-পেপার বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩

দেশের দিক-নির্দেশনায় জ্ঞানী–গুণীজনদের ভূমিকাই প্রধান: প্রধানমন্ত্রী

আমার বার্তা অনলাইন
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৩
আপডেট  : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৩

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের হাতে থাকলেও দেশের সামগ্রিক দিকনির্দেশনা নির্ধারণে জ্ঞানী–গুণীজনদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত একুশে পদক–২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এর আগে বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক-২০২৬ প্রদান করেন তিনি।

একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন—

অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থি আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার ও ভাস্কর্যে তেজস হালদার জস। এ ছাড়া সংগীতে ওয়ারফেজকে এ পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য, একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। বাংলাদেশের বিশিষ্ট ভাষাসৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি দিতে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত

কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রথম

তৌহিদ হোসেন বাদ, ইউএনজিএ সভাপতি পদে নতুন প্রার্থী খলিলুর রহমান

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ জুন। এ পদে

বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে লাল গোলাপ তুেল দিলেন শফিক রেহমান

টেলিভিশন টক শো ‘লাল গোলাপ’ নির্মাণ ও উপস্থাপনা করে তারকা খ্যাতি পেয়েছিলেন সাংবাদিক শফিক রেহমান।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে যমুনা অয়েলের তিন মাফিয়া চাকরি থেকে বরখাস্ত

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত

তৌহিদ হোসেন বাদ, ইউএনজিএ সভাপতি পদে নতুন প্রার্থী খলিলুর রহমান

মসজিদুল হারামে এতিম শিশুদের নিয়ে শায়খ সুদাইসের ইফতার

মায়ানমারে পাচারের সময় সেন্টমার্টিনে সিমেন্ট-খাদ্যপণ্যসহ ১৯ জন আটক

পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত

বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে লাল গোলাপ তুেল দিলেন শফিক রেহমান

হাইকোর্টে ৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

গাজীপুরে বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আমরা সড়ক খাতে জবাবদিহিতা আনার চেষ্টা করছি: সেতুমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালো মিয়ানমার ও আরাকান আর্মি প্রধান

বাংলা ভাষা-সাহিত্য একদিন বিশ্বজুড়ে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী

জুলাই-আগস্ট হত্যা: জামিন পেলেন সাবেক এমপি বদি

আ.লীগের সাব-রেজিষ্ট্রার মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ

শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ করা সভ্য সমাজের পরিচায়ক নয়: প্রধানমন্ত্রী