মূল্যস্ফীতি নয় বরং লোকাল অর্থনীতি সচল করবে ফ্যামিলি কার্ড

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১৬:১৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এই প্রথম প্রশ্নোত্তরে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন। ছবি: পিএমও

বিএনপি সরকারের ফ্যামিলি কার্ড মূল্যস্ফীতি বাড়াবে না তার পরিবর্তে লোকাল অর্থনীতি সচল হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে তিনি এই কথা বলেছেন।

এসময় তারেক রহমান বলেন, নারী তার অর্থ দিয়ে পণ্য কিনবে, এর ফলে দোকানের বিক্রি বাড়বে। দোকানের বিক্রি বাড়লে ঐ দোকানে কর্মসংস্থান তৈরি হবে। সেই কর্মচারীরা গিয়ে তাদের প্রয়োজনী দ্রব্য (লুঙ্গি, গামছা) কিনবে। এভাবে, ‍মূল্যস্ফীতি নয় বরং লোকাল অর্থনীতি সচল হবে।

ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায় করবে কি না এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, চলমান সামাজিক নিরাপত্তাজাতীয় কর্মসূচিতেও পরিবারের সকল সদস্যরা উপভোগ করতে পারেন না। তাই ফ্যামিলি কার্ড পরিবারের নারী প্রধানের নামে দেওয়া হয়েছে।

এই ফ্যামিলি কার্ড নারীর নামে হওয়ায় পরিবারের তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়বে বলেও জানিয়েছেন তারেক রহমান।

এছাড়া তিনি আরও বলেন, কারিগারি শিক্ষার উন্নয়নের লক্ষ্যে ১৮০ দিনের মধ্যে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষককে ট্যাব প্রদান করা হবে এবং ৩৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে।


আমার বার্তা/এমই