ই-পেপার শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা’

আমার বার্তা অনলাইন
১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৭

হরমুজে প্রবেশ করেও অতিক্রম করতে পারেনি সরকারি মালিকানাধীন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালি থেকেই আবার ফেরত পাঠিয়েছে জাহাটি। শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় জাহাজটি হরমুজ অতিক্রম করার জন্য যাত্রা শুরু করে। ইরানের নৌবাহিনী শুক্রবার রাত সাড়ে ১২টায় হঠাৎ সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করতে বলে এবং ফেরত যাওয়ার নির্দেশনা দেয়।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে এবং ভোরের দিকে অতিক্রমের পরিকল্পনা ছিল। তিনি বলেন, ‘কিন্তু রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ইরানের নৌবাহিনী সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করে থামার নির্দেশ দেয় এবং জানায়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অনুমতি ছাড়া কোনো জাহাজকে অতিক্রম করতে দেওয়া হবে না।’

পরবর্তী সময়ে জাহাজটি প্রণালিতে অবস্থান করে অনুমতির অপেক্ষায় থাকে। তবে শেষ পর্যন্ত ছাড়পত্র না মেলায় জাহাজটিকে আমিরাতের মিনাসাকার বন্দরে ফেরার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে জাহাজটির ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম রাত আড়াটার দিকে বলেন, ‘ইরানের নৌবাহিনী জাহাজটি বের হতে অনুমতি দেয়নি এবং আমরা মিনাসাকার আউটার পোর্ট লিমিটে (ওপিএল) ফিরে যাচ্ছি।’

৩১ জন নাবিক নিয়ে চলা জাহাজটি মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে প্রায় ৪০ দিন ধরে ওই অঞ্চলে অবস্থান করছে। ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রঘোষিত যুদ্ধবিরতির পর এটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে যাত্রা শুরু করে। তবে ১০ এপ্রিল হরমুজ প্রণালির কাছে পৌঁছালে অতিক্রমের অনুমতি না পেয়ে ফিরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের মিনাসাকার উপকূলের কাছে আশ্রয় নেয়।

বিএসসির কর্মকর্তারা জানান, জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাবারের মজুত আছে। জাহাজটি প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধন করতে পারে। তবে তার জন্য ইঞ্জিন পুরোদমে চালু রাখতে হয়। রেশনিং করে পানির ব্যবহার দৈনিক ছয় টনে নামিয়ে আনা হয়েছে।

বিএসসির তথ্যমতে, ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। এর পরদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালালে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে। গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে জাহাজটি পণ্য খালাস শেষ করে। এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার সূচি ছিল। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকায় ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদে জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। কিন্তু জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করলেও নিরাপত্তার কারণে মিনাসাকার দিকে ফিরে যেতে বাধ্য হয় জাহাজটি। জাহাজটি ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউেন যাওযার কথা।

হরমুজ পাড়ি দিতে না পারা জাহাজ নিয়ে কূটনৈতিক চেষ্টা চলছে: নৌপরিবহনমন্ত্রী

হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা ইস্যুতে কূটনৈতিক পর্যায়ে

প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে

‘আগে লাইন ধরে তেল পেতাম, এখন রাতভর অপেক্ষার পরও মেলে না’

ক্লান্ত মুখ আর নিদ্রাহীন চোখ। এ যেন অনিশ্চয়তার ভারে দাঁড়িয়ে থাকা। জ্বালানি তেল পেতে দেরি

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) নিয়ে আয়োজিত সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামনের বছরগুলোতে বৃত্তি পরীক্ষা সঠিক সময়ে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জীবনবৃত্তান্ত

হরমুজ পাড়ি দিতে না পারা জাহাজ নিয়ে কূটনৈতিক চেষ্টা চলছে: নৌপরিবহনমন্ত্রী

প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের কাছে ইউরেনিয়াম হস্তান্তরের কোনও পরিকল্পনা নেই: ইরান

ব্যাপক ছাঁটাইয়ের পথে মেটা, আগামী মাসে চাকরি থাকবে না ৮০০০ কর্মীর

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

‘আগে লাইন ধরে তেল পেতাম, এখন রাতভর অপেক্ষার পরও মেলে না’

স্মার্ট সিটি ধারণা: ঢাকার বাইরে নগর অর্থনীতি গড়া কি সম্ভব?

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রথম বিদেশ সফরে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জ্বালানি সংকটে চট্টগ্রামের ১০ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

তাপস বৈশ্য বললেন, অধিনায়করা রাজা আর অন্যরা প্রজা!

নোয়াখালীতে অবৈধভাবে ১৪০০ লিটার ডিজেল মজুত, আটক ৪

ছাত্র রাজনীতির নতুন যাত্রাকে কলুষিত করেছে শিবির: আব্দুল কাদের

২৫ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরছে কভেন্ট্রি সিটি

মিরপুর ও সিলেটে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ