ই-পেপার শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন বর্তমান সরকারের অগ্রাধিকার: পাটমন্ত্রী

আমার বার্তা অনলাইন
২৫ এপ্রিল ২০২৬, ১৩:১১

দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য পাটের বীজে স্বয়ংসম্পূর্ণ হওয়া বর্তমান সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর পরেও পাট বীজ আনতে হয় অন্য একটি দেশ থেকে। পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন তো দূরের কথা, প্রায় পুরোটাই আসে দেশের বাইরে থেকে।’ আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধিতে সরকার কাজ করছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী জানান, গত মৌসুমে কাঁচা পাটের উৎপাদন ছিল ১৫ লাখ ১৫ হাজার মেট্রিক টন এবং পাটজাত পণ্যের উৎপাদন ছিল ৭ লাখ মেট্রিক টন।

তিনি আরও জানান, এর মধ্যে রপ্তানি হয়েছে ২ দশমিক ২৮ লাখ মেট্রিক টন। সার্বিক পাট খাতে মোট রপ্তানি আয় ছিল ১ হাজার ৭৮১ কোটি টাকা, যা সামগ্রিক রপ্তানি আয়ের ২ শতাংশ।

প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ও বহুমুখী পণ্যের বিশ্বব্যাপী যে বিশাল বাজার তৈরি হয়েছে, পূর্ববর্তী সরকারগুলো সেদিকে ঠিক মতো নজর দেয়নি উল্লেখ করে মুক্তাদির বলেন, ‘বিশ্ববাজারে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে, যা বাংলাদেশের জন্য একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি করছে। পাট থেকে তৈরি বহুমুখী ব্যাগ, জুট ফেব্রিক, কার্পেট, মোবাইল কম্পোজিট, ডেকোরেটিভ আইটেম এবং ফ্যাশন পণ্য আন্তর্জাতিক বাজারে ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই সম্ভাবনাকে পূর্ণাঙ্গ রূপে কাজে লাগাতে হলে আমাদের কিছু পথ পারি দিতে হবে।’

তিনি বলেন, ‘পাট চাষে আধুনিক প্রযুক্তির সীমিত ব্যবহার, উন্নত মানের বীজের অভাব, উৎপাদন ব্যয় বৃদ্ধি, কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তির সমস্যা এবং বাজারজাতকরণ ব্যবস্থার দুর্বলতা আমাদের অগ্রগতি ব্যাহত করছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের পণ্যের গুণগত মান ও ডিজাইন আরও উন্নত করতে হবে।’

পাটমন্ত্রী বলেন, এই সরকার অন্যতম একটি অগ্রাধিকার নির্ধারণ করেছে, আগামী দিনে পাট বীজে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব। মুক্তাদির আরও বলেন, ‘পাট বীজ নিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধিতে আমরা গবেষণা করব, অর্থ ও শ্রম ব্যয় করব। আগামী দিনে সেটার প্রতিফলন আপনারা দেখবেন।’

পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার উৎসাহিত ও পৃথিবীর বিভিন্ন দেশে পাটকে জনপ্রিয় করতে বিএনপি সরকার সমন্বিত উদ্যোগ নিতে যাচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ-নেপা‌ল ব্যবসায়িক সংযোগ জোরদারে গুরুত্ব দিলেন রাষ্ট্রদূত

বাংলা‌দেশ ও নেপা‌লের ম‌ধ্যে আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুল‌তে ব্যবসায়িক সংযোগ জোরদার করা জরুরি

তরুণদের উৎসাহ দিতে কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

দেশের তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক কলেজছাত্রের

ফ্যামিলি কার্ড দিতে রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতি থাকবে না: প্রতিমন্ত্রী

সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বিগত আওয়ামী শাসন আমলে অনেক অনিয়ম ও স্বজনপ্রীতি হয়েছে বলে মন্তব্য করেছেন

আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি তরুণদের

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে তামাকপণ্যের উপর কার্যকর করারোপ ও মূল্য বৃদ্ধির দাবি জানিয়েছে ডর্‌প
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ টন সমপরিমাণ যৌন উত্তেজক ওষুধ জব্দ, এআই দিয়ে কণ্ঠ নকল করে প্রতারণা

বাংলাদেশ-নেপা‌ল ব্যবসায়িক সংযোগ জোরদারে গুরুত্ব দিলেন রাষ্ট্রদূত

তরুণদের উৎসাহ দিতে কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যাকান্ডের মূল আসামি গ্রেপ্তার

মোবাইল ডেটার মেয়াদের সীমাবদ্ধতায় গ্রাহকের ভোগান্তি বাড়ছে: মাসুদ কামাল

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ফ্যামিলি কার্ড দিতে রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতি থাকবে না: প্রতিমন্ত্রী

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: ফখরুল

আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি তরুণদের

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরেই অনুষ্ঠিত হবে: শিক্ষামন্ত্রী

আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: সিটিটিসি

সামাজিক মাধ্যমে তাপমাত্রা নিয়ে ভুয়া বার্তা, ফায়ার সার্ভিসের সতর্কতা

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে কাজ করে যাচ্ছে জামায়াত: মির্জা ফখরুল

সন্দেহভাজনকে নিয়ে সামনে এলো শিউরে ওঠার মতো তথ্য

১ মে পল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান

বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে: শফিকুর রহমান

হকারদের জন্য ৬টি মাঠে অস্থায়ী মার্কেট করা হবে: ডিএনসিসি প্রশাসক

জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজল্যুশন গৃহীত