স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী
প্রকাশ : ০৩ মে ২০২৬, ১২:১১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (০৩ মে) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে ৪দিন ব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, জনপ্রশাসনের সততা, কর্মদক্ষতা ও দায়বদ্ধতার ওপরই সরকারের গৃহীত কার্যক্রমের সফলতা নির্ভর করে। সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতুবন্ধন।
অনুষ্ঠানে যেকোনো সময় যেকোনো দায়িত্ব পালনে মানসিকভাবে প্রস্তুত থাকতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সরকারপ্রধান আরো বলেন, যুদ্ধ পরিস্থিতি নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জনগণের ভোগান্তি না বাড়িয়ে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে।
