ই-পেপার বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

সরকারি ক্রয় কার্যক্রম আরও ফলপ্রসূ করতে উচ্চপর্যায়ের কমিটি গঠন

আমার বার্তা অনলাইন:
১৪ মে ২০২৬, ১২:২২

সরকারি ক্রয় কার্যক্রমকে আরও ফলপ্রসূ, স্বচ্ছ ও অর্থবহ করার লক্ষ্যে ছয় সদস্যের উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীকে এ কমিটির সভাপতি করা হয়েছে।

গত ১২ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন— বাণিজ্যমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী; মন্ত্রিপরিষদ সচিব; অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণে সুপারিশ দেবে। পাশাপাশি ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ), ২০০৬’ এবং ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫’ এর আওতাভুক্ত বিষয়গুলো পর্যালোচনা করে সেগুলোকে আরও কার্যকর করার বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে।

এ ছাড়া অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি থেকে অর্পিত যেকোনো দায়িত্বও পালন করবে নতুন এই কমিটি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করা যাবে। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।

বাস-ট্রেন-লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে

শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা যেন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের পথে কোনোভাবেই বাধা না হয়, সে

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি, বন্ধেও খোলা থাকবে যেসব অফিস

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী

মানব পাচার ও অভিবাসী চোরাচালান রোধে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকর্মীদের আরও সক্রিয়

গবাদিপশু প্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে আছে: প্রাণিসম্পদ মন্ত্রী

কোরবানি উপলক্ষ্যে সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু প্রবেশ ঠেকাতে সরকার, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস-ট্রেন-লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি, বন্ধেও খোলা থাকবে যেসব অফিস

মহাসড়ক মেরামতের কারণে সরাইলের কুট্টাপাড়ায় ধীরগতিতে যান চলাচল

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

উন্নত প্রযুক্তিতে দক্ষ চীনা নাগরিকরা জুয়ার ফাঁদে ফেলছে বাংলাদেশিদের

গাজীপুরে আলোচিত ৫ খুন: পদ্মা নদী থেকে সেই ফোরকানে মরদেহ উদ্ধার

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

কোলম্যান ইস্যুতে তাবিথ-আমিনুল বৈঠক পেছাল

মানব পাচার ও অভিবাসী চোরাচালান রোধে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ

চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা, ছিলেন বিএনপি-জামায়াতের নেতারা

গবাদিপশু প্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে আছে: প্রাণিসম্পদ মন্ত্রী

দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই: প্রাণিসম্পদমন্ত্রী

আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের দিকে

ভোটার বাড়লো ৬ লাখ ২৮ হাজার, মোট সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ

কক্সবাজার-পটুয়াখালীতে পর্যটকদের জন্য হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা

সব জল্পনার অবসান, কেরালার নতুন মুখ্যমন্ত্রী ভিডি সাতিসান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচনী প্রচারে পররাষ্ট্রমন্ত্রীর ৬ দফা

শিক্ষাখাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার: প্রতিমন্ত্রী

স্থায়ী জামিন ও দেশত্যাগের অনুমতি পেলেন আনিস আলমগীর