ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর

শাপলা চত্বর হত্যাযজ্ঞ
আমার বার্তা অনলাইন:
২৪ মে ২০২৬, ১৮:৫১
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

শাপলা চত্বর হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধে দুই সাংবাদিক (সাংবাদিক ফারজানা রুপা, মোজাম্মেল হক বাবু) গ্রেপ্তারের ক্ষেত্রে অ্যামনেস্টির হস্তক্ষেপ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

রোববার (২৪ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস্থ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, দুই সাংবাদিককে (ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়েছে। তদন্ত সংস্থার পক্ষ থেকে তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে।

তিনি বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ মামলার তদন্ত করছে। তাদের কাজ করতে দেওয়া উচিত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা অন্য কোনো মানবাধিকার সংগঠন কী প্রতিক্রিয়া জানিয়েছে, তা আমরা দেখিনি। আমাদের একটি চলমান বিচারপ্রক্রিয়ায় তাদের হস্তক্ষেপ করা উচিত হবে না। আইনগত সুযোগও নেই।

এ মামলায় আরও কোনো সাংবাদিককে গ্রেপ্তার দেখানো হবে কিনা-এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, আমাদের তদন্ত চলমান। যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদেরই বিচারের মুখোমুখি করা হবে। তবে অহেতুক কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানির জন্য বিচারের মুখোমুখি করা হবে না।

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের বিষয়ে জানতে চেয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, এ বিষয়ে তার কাছে কোনো ধারণা নেই।

চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের ৩১ মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।

সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের প্রসঙ্গ টেনে বলেন, এত বছরেও সাগর-রুনি হত্যার তদন্ত শেষ না হওয়া দুঃখজনক।

চিফ প্রসিকিউটর বলেন, আমি ট্রাইব্যুনালে যোগ দেওয়ার পর ৭টি মামলা পুনরায় তদন্তে পাঠিয়েছি। সেগুলো ঈদের পর চার্জশিট দাখিল করা হবে।

আমার বার্তা/এমই

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির তিন হাজার পরিচ্ছন্নতাকর্মী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রায় তিন হাজার পরিচ্ছন্নতাকর্মীর হাতে প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫ শতাংশ ভাড়া ছাড় চালু হচ্ছে সোমবার

প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে একক যাত্রা টিকিটে (এসজেটি) ২৫

তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নতুন উদ্যোগ

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সমুদ্রাঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নতুন উদ্যোগ নিয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

শিক্ষাপ্রতিষ্ঠানের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির সময়সূচিতে পরিবর্তন

সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর

দেশে প্রথম ২৯ কার্য দিবসে মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির তিন হাজার পরিচ্ছন্নতাকর্মী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যাত্রীর চাপ কম

বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫ শতাংশ ভাড়া ছাড় চালু হচ্ছে সোমবার

তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নতুন উদ্যোগ

ঈদের আগে রেমিট্যান্সে বড় উত্থান, ২৩ দিনে এলো প্রায় ৩ বিলিয়ন ডলার

বান্দরবান ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

রংপুরে কৃষক হত্যাসহ ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার

একদিনে হাম ও হামের উপসর্গে ১৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সৌদি আরবে রপ্তানি বাড়াতে খাতভিত্তিক প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ গঠনের উদ্যোগ

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রীর মামলা বিচারের জন্য বদলি

অটিজম স্পেকট্রাম ডিজিজ কি ও আধুনিক চিকিৎসা

যেসব এলাকায় সোমবার ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

হাতিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত সন্ত্রাসী আটক