ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

'দেশ মাদকমুক্ত না হলে বাজেট কোনো উপকারে আসবে না'

আমার বার্তা অনলাইন:
১৫ জুন ২০২৬, ১২:৫৪

দেশের ইতিহাসে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ ৬৯ হাজার কোটি টাকার রেকর্ড বাজেট বরাদ্দ করা হয়েছে। তবে দেশ তামাক ও মাদকমুক্ত না হলে এই বিশাল বাজেট কোনো উপকারে আসবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১৫ জুন) বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দেশে প্রতি বছর তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেন। এছাড়া, তামাকখাত থেকে সরকার যে পরিমাণ রাজস্ব আয় করে, তার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করতে হয় তামাকজনিত রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার পেছনে। ফলে তামাকের অর্থনৈতিক ও স্বাস্থ্যগত ক্ষতি স্বাস্থ্যখাতকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হাম নিয়ন্ত্রণে সরকারের নেয়া সব ধরনের পদক্ষেপ ইতোমধ্যে ফলপ্রসূ হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গেল এক সপ্তাহে হামে নিশ্চিত মৃত্যু শূন্যে নেমে এসেছে। সন্দেহজনক রোগীর সংখ্যাও গেল ৫ দিনে পাঁচের নিচে নেমেছে। টিকাদান কর্মসূচিতে সফল না হলে অনেক খারাপ অবস্থা হয়ে যেতো।’

তিনি বলেন, পুরো দেশে আমরা লক্ষ্যের চেয়েও বেশি টার্গেট অর্জন করেছি। ঈদের আগে থেকে প্রতিদিন ডেকে ডেকে এবং মাইকিং করে টিকা দেওয়া হয়েছে। আমাদের ইপিআই কর্মসূচি নিয়মিত চলমান রয়েছে।

এসময় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করায় সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্য শাখায় স্থানান্তরে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, জনস্বাস্থ্য বিবেচনায় আমরা হাসপাতালে লাইসেন্স বাতিল করেছি। শিক্ষার্থীদের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিতে হবে।

দেশে প্রতি বছর তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন। এর ফলে সৃষ্ট অর্থনৈতিক ও স্বাস্থ্যগত ক্ষতি সামগ্রিক স্বাস্থ্য খাতকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলছে বলে মনে করেন মন্ত্রী। তামাক ব্যবহারের কারণে রাষ্ট্রীয় কোষাগারের বিপুল অর্থ প্রতিনিয়ত রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খরচ হয়ে যাচ্ছে।

আমার বার্তা /জেএইচ

বাজেটকে গণবিরোধী বলায় সমালোচকদের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী

সরকারের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে বিভ্রান্তিকর মন্তব্যের কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭

মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে এই সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সকলকে একযোগে কাজ

বিদ্যুৎ উৎপাদন না করেও অর্থ পরিশোধের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘদিনের আর্থিক চাপ কমাতে উৎপাদনভিত্তিক অর্থ পরিশোধের ব্যবস্থা চালুর পরামর্শ দিয়েছেন

মালয়েশিয়া সফরের আগে নিয়োগ সিন্ডিকেট বিলুপ্তির দাবি

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের আগে মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগে বিদ্যমান সিন্ডিকেট ব্যবস্থা বিলুপ্ত এবং প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন দিনে ইসলামী ব্যাংককে সাড়ে ৬ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কুষ্টিয়া হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ

রাশিয়া থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউরিয়া সার আনবে সরকার

বাজেটকে গণবিরোধী বলায় সমালোচকদের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে এই সরকার : প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাইয়ের এক তারিখ থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি

বিদ্যুৎ উৎপাদন না করেও অর্থ পরিশোধের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে

ডিসেম্বরের আগেই জলাবদ্ধতাসহ সিডিএ-এর তিন প্রকল্প শেষ হবে

বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকরাই: শিক্ষামন্ত্রী

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা প্রকাশ

মালয়েশিয়া সফরের আগে নিয়োগ সিন্ডিকেট বিলুপ্তির দাবি

বাংলাদেশ-আমিরাত বিমান বাহিনীর সহযোগিতা জোরদারে আলোচনা

নতুন বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন, এনএপিডির ডিজি খায়রুল কবীর

ডিপসিকসহ শতাধিক প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র

চাঞ্চল্যকর শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড

জকিগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফের গুলিতে যুবক নিহতের দাবি

ওপর মহলের নির্দেশে সংবাদ করেছি: হেফাজতকাণ্ড মামলায় জিজ্ঞাসাবাদে রুপা-বাবু

মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে: মৎস্যমন্ত্রী

সব উন্নয়ন কর্তৃপক্ষে অনলাইনে নকশা অনুমোদনের নির্দেশ