ই-পেপার রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

জাতীয়-আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বাজেট: ফারজানা শারমীন

আমার বার্তা অনলাইন:
২৮ জুন ২০২৬, ১৩:২৫

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। সংবিধানের মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় মূলনীতিকে মাথায় রেখেই জনগণের ভাগ্য উন্নয়নে এই বাজেট পেশ করা হয়েছে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান অর্থমন্ত্রী যে বাজেটটি প্রস্তাব করেছেন, তা দেশের সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়নের বিষয়টি মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই বাজেটের মূল চ্যালেঞ্জ হচ্ছে এর বাস্তবায়ন এবং আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্তমান সরকারের অংশ হিসেবে যে–কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ছিল এবং থাকবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ থেকে ২০ বছর ধরে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে সিস্টেম্যাটিক ডিস্ট্রাকশন (পদ্ধতিগত ধ্বংসযজ্ঞ) চালানো হয়েছে, তা রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। তবে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করতে হবে। পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে ফারজানা শারমীন বলেন, মন্ত্রণালয়কে ভাইব্রেন্ট করার জন্য আমরা দিনরাত কাজ করছি। আমাদের দলের অন্যতম সিগনেচার প্রজেক্ট ‘ফ্যামিলি কার্ড’-এর পাইলটিং আমরা সফলভাবে সম্পন্ন করেছি। কৃষক কার্ড ও যুবসমাজের কর্মসংস্থানসহ সকল ধরনের সামাজিক নিরাপত্তা পরিকল্পনা এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন আমাদের নিশ্চিত করতে হবে যেন বেনিফিশিয়ারি পর্যায়ে এসব সুবিধা সঠিকভাবে পৌঁছায়।

জুলাই অভ্যুত্থানের চেতনা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাজেট আত্মসম্মান, আত্মনির্ভরশীলতা ও আত্মমর্যাদার কথা বলে। আসুন, আমরা কাদা ছোড়াছুড়ি না করে সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই। রাস্তাঘাট পরিষ্কারের সাথে সাথে আমাদের মনকেও পরিষ্কার করতে হবে।

নিজের নির্বাচনী এলাকা নাটোরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, উত্তরাঞ্চলের চরাঞ্চলগুলোকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। বালুমহাল নিয়ে একটি বড় সিন্ডিকেট কাজ করছে। এই সিন্ডিকেট আইডেন্টিফাই করে কঠোর ব্যবস্থা নিতে হবে। চরগুলোকে যদি আমরা রিনিউয়েবল এনার্জি বা সোলার প্যানেল স্থাপনে ব্যবহার করতে পারি, তবে সেখানে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হবে।

আমার বার্তা /জেএইচ

পুলিশের ঊধ্বর্তন ২১ কর্মকর্তাকে বদলি: সিআইডিপ্রধান মোশাররফ হোছাইন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

নদী থেকে দুজনের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: পুলিশ

আশুলিয়া নদী থেকে উদ্ধার হওয়া এক কিশোরের মরদেহ এবং তুরাগ নদীতে গোসল করতে গিয়ে এক

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন

চলতি অর্থবছরেই বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ

তুরাগ থেকে মরদেহ উদ্ধারের প্রচারিত তথ্য বিভ্রান্তিকর, দাবির সত্যতা নেই

ঢাকার তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে বিভ্রান্তিকর উল্লেখ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ঊধ্বর্তন ২১ কর্মকর্তাকে বদলি: সিআইডিপ্রধান মোশাররফ হোছাইন

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে সংসদে দুই দফায় বিতর্ক

লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

নদী থেকে দুজনের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: পুলিশ

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন

তুরাগ থেকে মরদেহ উদ্ধারের প্রচারিত তথ্য বিভ্রান্তিকর, দাবির সত্যতা নেই

বাজেটকে সাহসী উল্লেখ করে ববি হাজ্জাজ বললেন, ‘পারফেক্ট বলে কিছু নেই’

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ জন

সবুজবাগে ফ্ল্যাট থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

পাঠদান ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে বাকৃবিতে শিক্ষকদের প্রশিক্ষণ

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই অলআউট বাংলাদেশ

সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা-জবাবদিহি বাড়াতে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল: ক্যাডার ১৩২০ ও নন-ক্যাডারে ২০১ জন মনোনীত

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

একজন রাইয়ান বানি ও বক্সিং নিয়ে তার স্বপ্ন...

বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রতিমন্ত্রী নুরুল হকের

আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনা সংসদে প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

জাহাঙ্গীরনগরের বাজেটে রাজস্ব ঘাটতি ১০০ কোটি, এবার গবেষণায় বরাদ্দ শূন্য

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে বসে থাকবো না, সরাসরি সাইবার আইনে গ্রেপ্তার