ই-পেপার বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

পর্যবেক্ষকদের সুপারিশ পর্যালোচনা করে সংস্কারে অগ্রাধিকার দেবে ইসি

আমার বার্তা অনলাইন:
০৮ জুলাই ২০২৬, ১২:১৪

নির্বাচন পর্যবেক্ষকদের দেওয়া সুপারিশ পর্যালোচনা করে নির্বাচন ব্যবস্থার সংস্কারে অগ্রাধিকার নির্ধারণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এসব সুপারিশ যাচাই-বাছাই ও অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে দু'দিন ব্যাপী সংলাপ উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

এবার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেছে আন্তর্জাতিক ও দেশীয় অনেক সংস্থা। এ ধারাবাহিকতায় অংশীজনদের সঙ্গে পর্যবেক্ষণ সুপারিশ নিয়ে বুধবার আলোচনা হচ্ছে। স্থানীয় পর্যবেক্ষক, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, নির্বাচন কর্মকর্তাসহ অর্ধশতাধিক প্রতিনিধি European Partnership for Democracy (EPD) এবং International Foundation for Electoral System (IFES) এর যৌথ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার এবং বাস্তবায়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এ সংলাপে অংশ নিচ্ছেন।

উদ্বোধনী বক্তব্যে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনের আগে-পরে অবজার গ্রুপ, অংশীজনদের মতামত নিয়েছি; সবার সহযোগিতা পেয়েছি। এ সংলাপের মাধ্যমে নির্বাচন আরও কিভাবে অন্তর্ভুক্তিমূলক করা যায় সে সুপারিশ আসবে আশা করি।

তিনি বলেন, নির্বাচনের পরে যেসব সুপারিশ এসেছে তা আমরা মূল্যায়ন করছি, যাতে এ ধারাবাহিকতা এগিয়ে নিতে পারি। আগামী দুদিন অংশীজন সংলাপে পাওয়া সুপারিশও আমরা কাজে লাগাবো। সামনে স্থানীয় নির্বাচন রয়েছে, সবার সহযোগিতা কামনা করি।

তিনি বলেন, ইতোমধ্যে আমাদের রিপোর্টে সুনির্দিষ্ট ১৯টি সুপারিশ তুলে ধরেছি। এ কর্মশালার মাধ্যমে আলোচনা করে আরও সুপারিশ আসবে আশা করি। এরপর অগ্রাধিকার নির্ধারণ করে সেগুলো কাজে লাগাতে হবে। অংশীজনরা গণতান্ত্রিক নির্বাচনে ভূমিকা রেখেছে। নির্বাচন কমিশন সামনের দিনগুলোতে পর্যবেক্ষণ সুপারিশ যাতে এগিয়ে নিয়ে যাবে আশা করি।

ইউরোপিয়ান পার্টনারশিপ ডেভেলপমেন্ট (ইপিডি) এর Michael Lidauer স্বাগত বক্তব্যে বলেন, ইতোমধ্যে অনেকে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছে। সবাইকে একত্রে নিয়ে এ কর্মশালা থেকে প্রাপ্ত সুপারিশ ভবিষ্যতের কর্মপন্থা তৈরিতে সহায়তা করবে। স্থানীয় নির্বাচনে কাজে লাগবে।

দুদিনের এ সংলাপে বিভিন্ন সেশনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, মাননীয় নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ, মাননীয় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ মহোদয় উপস্থিত থাকবেন।

আমার বার্তা /জেএইচ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন ৭৫.৩ শতাংশ মানুষের

দেশের তিন-চতুর্থাংশের বেশি মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনের ধরনকে ইতিবাচকভাবে মূল্যায়ন করছেন। গবেষণা প্রতিষ্ঠান

মানব পাচার-অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভিয়েতনাম

নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর পারস্পরিক সহযোগিতা

জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন শিক্ষাবিদ ও গবেষক এ কে

প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আগামী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন ৭৫.৩ শতাংশ মানুষের

ফিফার নিয়ম চরমভাবে লঙ্ঘন করে মিশরের গোল বাতিল করা হয়েছে

অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্ট ভাড়া নিচ্ছেন না মালিকরা

এ তো দিনের আলোতে ডাকাতি: আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে মরিনিয়ো

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এবার গ্রেপ্তার হত্যাচেষ্টা মামলায়

খাগড়াছড়িতে ডুবেছে সড়ক, আটকা ৫ শতাধিক পর্যটক

মানব পাচার-অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভিয়েতনাম

জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

সিগন্যাল দিতেই পালালো চালক, প্রাইভেটকারের পেছনে মিলল ৫ বস্তা গাঁজা

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক সুমন গ্রেপ্তার

ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের অবরোধ, যানবাহনের দীর্ঘ সারি

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে এখনও দেড় ফুট পানি, ট্রেন চলাচল বন্ধ

প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

মাঠে বসেই মেসিদের ‘ঐতিহাসিক জয়’ উপভোগ করলেন নাঈম-নাদিয়া

ইসরায়েলকে উপেক্ষা করে তুরস্ককে এফ–৩৫ দিচ্ছেন ট্রাম্প, ঠেকাতে মরিয়া নেতানিয়াহু

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ

নাজাফে খামেনির শোক র‍্যালি, লাখো মানুষের ভিড়

দেশের ১৯ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ১ নম্বর সতর্ক সংকেত