ই-পেপার বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

সরকারি ব্যবস্থাপনায় আগামী বছরের হজের দুই প্যাকেজ ঘোষণা

জাতীয়
২১ জুলাই ২০২৬, ১২:৩৯
আপডেট  : ২১ জুলাই ২০২৬, ১২:৫১

২০২৭ সালের হজ পালনে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের পর নির্ধারিত প্যাকেজ দুটির মধ্যে ‘হজ প্যাকেজ-১’-এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’-এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে হজযাত্রীদের বিমান ভাড়া ৩৭ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০২৭ সালের সরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজের বিস্তারিত তুলে ধরেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

‘হজ প্যাকেজ-১’-এর আওতায় হজযাত্রীদের মক্কায় মসজিদুল হারামের বহিঃচত্বর থেকে এক হাজার থেকে এক হাজার ৪০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা রাখা হয়েছে। মদিনায় আবাসন দেওয়া হবে মারকাজিয়া এলাকায়। মিনায় হজযাত্রীদের তাঁবু থাকবে জোন-২-এ। এ ছাড়া মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী বিভিন্ন সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে।

এই প্যাকেজে হজযাত্রীদের সৌদি আরবে সাধারণত ৩৫ থেকে ৪০ দিন অবস্থান করতে হবে। অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে আবাসনের কক্ষ উন্নীত করার পাশাপাশি স্বল্পমেয়াদি হজ প্যাকেজের সুবিধাও নেওয়ার সুযোগ থাকবে। সব মিলিয়ে এই প্যাকেজের জন্য একজন হজযাত্রীর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।

অন্যদিকে তুলনামূলক কম খরচের ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’-এর আওতায় মক্কায় মসজিদুল হারাম থেকে দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা রাখা হবে। মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে হজযাত্রীদের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় তাঁবুর অবস্থান নির্ধারণ করা হয়েছে জোন-৫-এ। এ প্যাকেজেও মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে।

তবে কোনো হোটেল মসজিদুল হারাম থেকে দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুযায়ী হজযাত্রীদের জন্য সালাওয়াত বাসের ব্যবস্থা রাখা হবে। সাশ্রয়ী এই প্যাকেজের জন্য একজন হজযাত্রীর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

এর আগে ২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। ওই সময় মসজিদুল হারামের আশপাশে তিন কিলোমিটারের মধ্যে আবাসন সুবিধাসহ একটি প্যাকেজের খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। আর মসজিদুল হারামের দেড় কিলোমিটারের মধ্যে আবাসন সুবিধাসহ অন্য প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছিল ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

২০২৭ সালের হজ প্যাকেজে বিমান ভাড়া কমানোকে হজযাত্রীদের জন্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। নতুন নির্ধারিত ভাড়ায় হজযাত্রীদের বিমান ভ্রমণের খরচ আগের তুলনায় ৩৭ হাজার টাকা কমবে বলে জানিয়েছে সরকার।

চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের ফাঁকে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন

নির্বাচনী তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে: আনোয়ারুল ইসলাম

জাতীয় সংসদ নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আগামী অক্টোবর থেকেই দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার

সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের

দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি

দলীয় রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে বহিষ্কৃত হলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়ে যাবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশে অবস্থানরত গবেষকদের দেশের উচ্চশিক্ষায় যুক্ত করতে উদ্যোগ ইউজিসির

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড

বাংলাদেশি জাতীয়তাবাদই ভাষা, ধর্ম ও সংস্কৃতিকে ধারণ করে: তথ্যমন্ত্রী

চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মানবিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব

নির্বাচনী তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে: আনোয়ারুল ইসলাম

আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড পেলেন খন্দকার রুহুল আমিন সিআইপি

প্রকল্প বাস্তবায়নে নতুন নীতিমালা, ব্যয় নির্ধারণে নতুন কাঠামো: প্রতিমন্ত্রী

আগস্টেই স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি, ত‍্যাগীরা প্রাধান্য পাচ্ছেন

সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার নিন্দা জানাল বাংলাদেশ

দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি

‘নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা’, আরেক স্টার্টআপ হ্যাক করল এআই

নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজসহ ইবি প্রশাসনের কাছে ছাত্রদলের ৯ দফা দাবি

আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে

জেন-জি আন্দোলন নিয়ে পার্লামেন্টে মোদিকে তীব্র আক্রমণ আখিলেশ যাদবের

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিও’র সাক্ষাৎ

মেগা প্রকল্পে বিলম্ব ও ব্যয় বৃদ্ধি: ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত সরকারের

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি নিয়ে বিশ্লেষণ করেছি: আসিফ মাহমুদ

ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত ৫০ প্রশাসন ক্যাডার, হবে এসিল্যান্ড পদায়ন