বিশ্ব প্রাণী দিবস আজ
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১৫:০৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বিশ্ব প্রাণী দিবস বিশ্বের সমুদয় প্রাণীকূলের অধিকার এবং কল্যাণের জন্য পালন করা একটি আন্তৰ্জাতিক দিবস, যা প্ৰতি বছর অক্টোবর মাসের ৪ তারিখে প্রাণীদের সন্ত, এসিসির ফ্রান্সিসের ভোজ উৎসবের সাথে সংগতি রেখে পালন করা হয়।
বিশ্ব প্রাণী দিবসের আনুষ্ঠানিক ওয়েবসাইটের মতে এ দিবসের মূল লক্ষ্য হচ্ছে, পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রাণীদের কল্যাণের মাধ্যমে এদের অবস্থার উন্নতি করা। বিশ্ব প্রাণী দিবস উদ্যাপনের মাধ্যমে প্রাণী কল্যাণ আন্দোলনকে একত্রিত করা, একে আন্তর্জাতিকভাবে জোরদার করে পৃথিবীকে প্রতিটি জীবের জন্য উন্নততর বাসস্থান হিসেবে গড়ে তোলা। জাতি, ধর্ম, বিশ্বাস বা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে দিবসটিকে বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে পালন করা হয়। অধিক জনসচেতনতা এবং শিক্ষার মাধ্যমে বিশ্বকে গড়ে তুলি যেখানে প্রাণীদের সংবেদনশীল প্রজাতি হিসেবে গণ্য করা হয় এবং তাদের কল্যাণে প্ৰাপ্য মনোযোগ দেয়া হয়।
