ই-পেপার বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সহিংসতার ঘটনায় সরকার কিছুটা হলেও ব্যর্থ: জাহেদ উর রহমান

আমার বার্তা অনলাইন:
১০ নভেম্বর ২০২৬, ১২:৩০

সাম্প্রতিক সময়ে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় সরকারের কিছুটা হলেও ব্যর্থতা রয়েছে বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

তিনি বলেছেন, জনগণের নিরাপত্তার দায়িত্ব সরকারের। সেই দায়িত্বে থাকা অবস্থায় এ ধরনের ঘটনা ঘটলে কেউ মনে করতেই পারেন, এখানে সরকারের কিছুটা হলেও ব্যর্থতা আছে। কারণ, সরকার এসব ঘটনা ঠেকাতে পারেনি। তবে সরকার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে এক সাংবাদিক বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নানা সহিংস ঘটনা ঘটছে। ফরিদপুরে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় ঘুমন্ত অবস্থায় থাকা চালক জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। এর আগে একটি স্কুলবাসেও বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কী করছে?

জবাবে জাহেদ উর রহমান বলেন, বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটলে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হওয়া খুবই স্বাভাবিক। খালি বাসে আগুন দেওয়া হলেও মানুষের মনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। আর একটি ঘটনায় একজন মানুষের মৃত্যুর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

তিনি বলেন, কোনো কিছু হয়নি, এটা বলা সরকারের দিক থেকে ঠিক হবে না। যখন একটা সরকার জনগণের নিরাপত্তার দায়িত্বে থাকে, যখন এ ধরনের ঘটনা ঘটে এবং একটা মৃত্যুও যখন হয়, সেটা নিশ্চিতভাবেই যে কেউ মনে করতে পারে যে এখানে সরকারের কিছুটা হলেও ব্যর্থতা আছে। কারণ সেটা ঠেকাতে ব্যর্থ হয়েছে।

সরকার দ্রুত এসব ঘটনা নিয়ন্ত্রণে আনবে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যারা ককটেল বিস্ফোরণ ঘটাতে গেছে, তাদের অনেকে হাতেনাতে ধরা পড়েছে। তাদের বিচারের আওতায় আনা গেলে এ ধরনের প্রবণতা কমে আসবে। জনগণকে অযথা ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তবে সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে দেশজুড়ে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে বলে মনে করেন না তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, অধিকাংশ মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে, এমন বক্তব্যের পক্ষে কোনো পরিসংখ্যান নেই। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তার মনে হয়নি যে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ধরনের ঘটনা ঘটলে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক।

আওয়ামী লীগের কর্মসূচি হলে আইন ভঙ্গ

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম এবং বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের সভা-সমাবেশ করার বিষয়ে প্রশ্ন করা হয়। বিশেষ করে লন্ডন থেকে দেশে এসে একজন সাবেক সংসদ সদস্য কীভাবে নিজ নির্বাচনী এলাকায় সভা করলেন এবং ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রসংগঠনের মিছিলের বিষয়ে গোয়েন্দাদের কাছে আগাম তথ্য ছিল কি না, তা জানতে চান একজন সাংবাদিক।

জবাবে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে আওয়ামী লীগ করেছেন বা দলটির সঙ্গে যুক্ত ছিলেন এমন প্রত্যেক ব্যক্তির অন্য কোনো সভা-সমাবেশে অংশ নেওয়ার ওপর স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা নেই। কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা না থাকলে, তিনি কারাগারে না থাকলে কিংবা জামিনে থাকলে অন্য ধরনের সভা-সমাবেশ করতে পারবেন।

তিনি বলেন, আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। এর আগ পর্যন্ত ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীর মাধ্যমে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ফলে আওয়ামী লীগের ব্যানারে দলীয় সভা, মিছিল বা কর্মসূচি করার সুযোগ নেই।

লন্ডন থেকে আসা সাবেক সংসদ সদস্যের সভা প্রসঙ্গে তিনি বলেন, ওই সভাটি আওয়ামী লীগের ব্যানারে বা দলীয় কর্মসূচি হিসেবে আয়োজন করা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন।

এ সময় ওই সাংবাদিক জানান, সভায় ব্যানার ও প্যান্ডেল ছিল এবং সেটি একটি নির্দিষ্ট কর্মসূচি উপলক্ষে আয়োজন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে জাহেদ উর রহমান বলেন, এটা যদি হয়, এটা অবশ্যই আইন ভঙ্গ হয়েছে এবং আমি নিশ্চিত করছি এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

গোয়েন্দা ব্যর্থতা বলতে নারাজ

ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রসংগঠনের মিছিলসহ বিভিন্ন স্থানে হঠাৎ করে রাজনৈতিক কর্মসূচি ও সহিংসতার ঘটনায় গোয়েন্দা সংস্থার ব্যর্থতা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এসব ঘটনাকে সরাসরি গোয়েন্দা ব্যর্থতা বলতে তিনি প্রস্তুত নন।

তিনি বলেন, বাংলাদেশ অনেক বড় দেশ। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রতিদিন শত শত তথ্য আসে। এর মধ্যে কিছু ঘটনা হঠাৎ করে ঘটতে পারে। আবার অনেক ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগেই প্রতিহত করে, যেগুলো সব সময় জনসমক্ষে আসে না।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে আগাম তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেয়। কিন্তু সেসব তথ্য বা অভিযান নিয়ে সব সময় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয় না। ফলে যেসব ঘটনা ঘটে, সেগুলোই মানুষের সামনে বেশি আসে।

সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে ব্যর্থতা বলতে রাজি নন জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুরো বাহিনীর পারফরম্যান্স মূল্যায়ন করা ঠিক হবে না।

এ সময় তিনি বলেন, অতীতের কর্তৃত্ববাদী শাসনের পতনের পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের তুলনা করলে দেশ তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। তবে এর অর্থ এই নয় যে, সরকারের দায়িত্বে থাকা অবস্থায় এ ধরনের সহিংস ঘটনা ঘটবে।

কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কে প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সাড়ে চার বছর পর ন্যায়বিচার, জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন

দীর্ঘ সাড়ে চার বছরের আইনি লড়াই শেষে অবশেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিতে পুনর্বহাল হয়েছেন

আরও ৫ শিশুর মৃত্যু হামের উপসর্গে, নতুন আক্রান্ত ১,৪৪৪

দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।  গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু

স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরাইলে নতুন পার্লামেন্টের শপথ গ্রহণ আজ, সরকার গঠন করছে আইজেনকোট

সিলেটে আঞ্জুমানের ১০ সালা দস্তারবন্দী বৃহস্পতিবার শুরু

কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কে প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা

সমবায়ের বৈশ্বিক রূপান্তর, বাংলাদেশের সংকট ও উত্তরণের পথ

উন্নয়নের প্রত্যাশায় দক্ষিণ বুড়িশ্চরে সড়ক পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

আজ মোঃ আবু সাঈদের জন্মদিন

সাড়ে চার বছর পর ন্যায়বিচার, জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন

আরও ৫ শিশুর মৃত্যু হামের উপসর্গে, নতুন আক্রান্ত ১,৪৪৪

স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

মিয়ানমারে পাচারের সময় ৭০ টন সিমেন্টসহ ৫ জন আটক

বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

কুষ্টিয়া জেলা সাইবার ক্রাইম ইনচার্জ আতিকুর রহমানের পদোন্নতি

গণতন্ত্রের স্মৃতি, ক্ষমতার কারবার আর সাধারণ মানুষের হিসাব

ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা দেখছে না সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ছাত্রলীগ-যুবলীগের আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া

ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের