ই-পেপার বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা দেখছে না সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
১০ নভেম্বর ২০২৬, ১২:৫৮

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) নিয়ে কোনো আইনি জটিলতা দেখছে না সরকার। তিনি নিজেই বাংলাদেশে ফিরতে আগ্রহী হলে প্রত্যর্পণ প্রক্রিয়ায় আইনি বাধার প্রশ্ন থাকার কথা নয় বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, শেখ হাসিনা একজন দণ্ডিত আসামি। তাকে ফেরাতে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী ভারত সরকারের কাছে তাকে ফেরত চাওয়া হয়েছে।

শেখ হাসিনা পাসপোর্টের জন্য এখনো কোনো আবেদন করেননি জানিয়ে উপদেষ্টা বলেন, দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার এর আগে জানিয়েছেন, একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহেদ উর রহমান।

শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে প্রত্যর্পণ প্রক্রিয়ার আইনি জটিলতা নিয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ভারতে একটা ব্রিফিং হয়, আপনারা জানেন। সেখানে শেখ হাসিনার এক্সট্রাডিশন নিয়ে কথা বলা হয়েছিল। তো একাধিকবার সেখান থেকে বলা হয়েছে, এটার সঙ্গে লিগ্যাল ইস্যুজ আছে। তার মানে ব্যাপারটা এই রকম আমরা উনাকে এক্সট্রাডাইট করতে চাই, উনাকে ধরে আনতে চাই।

তিনি বলেন, উনি এত মানুষ খুন করেছেন, কথাটা কিন্তু এই রকম না। আমি রিপিট করি, উনি এত মানুষ খুন করেছেন, করিয়েছেন, কথাটা এই রকম না। একশ খুন, পাঁচশ খুন এক জিনিস। আর ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি আরেক জিনিস। দুটো দুই জিনিস। এই দুইটার ডিফারেন্স আমি আশা করি আমাদের জনগণ বোঝেন। উনি সেই অপরাধে অপরাধী।

জাহেদ উর রহমান বলেন, প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি বিষয় থাকলে সেটি আদালতে যাওয়ার পর প্রক্রিয়া চলতে পারে। কিন্তু শেখ হাসিনা নিজেই বাংলাদেশে ফিরতে চাইলে সেই আইনি প্রক্রিয়ার জটিলতা থাকার কথা নয় বলে তিনি মনে করেন।

তিনি বলেন, উনি তো নিজেই আসতে চান। তার মানে উনার তো কোর্টে যাওয়ার দরকার নেই। উনি বললেন, আমাকে এক্সট্রাডাইট করে দাও। উনার তো এসেই এটা ফেস করার কথা ছিল। সো, এক্সট্রাডিশন নিয়ে যে আইনি প্রসেসের কথা বলা হয়েছে, যে আইনি জটিলতার কথা বলা হয়েছে, আমি অন্তত সেটা দেখি না।

সংবিধানের ৪৭ অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের মৌলিক অধিকারের বিষয়ে সংবিধানে বিশেষ বিধান রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটিতে যারা অভিযুক্ত আছেন, তাদের জন্য অনেক ফান্ডামেন্টাল রাইটস কার্যকর থাকবে না। সেটা আছে।

তিনি আরও বলেন, আমাদের সরকার মনে করেন, কনভিক্টেড আসামিকে আমরা এক্সট্রাডাইট করব। ভারত সরকারকে আমাদের এটা করতে দিতে হবে এবং ভারত সরকারের এই মুহূর্তে কোনো সমস্যা থাকার কথা না। কারণ যাকে এক্সট্রাডাইট করার কথা, তিনিই আসতে চান। সো, লিগ্যাল কোনো ইস্যু আছে বলে আমরা আসলে এখন আর মনে করি না।

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। কোনো অপরাধী অন্য দেশে পালিয়ে গেলে এবং তার অবস্থান সম্পর্কে তথ্য থাকলে চুক্তি অনুযায়ী তাকে গ্রেফতার করে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানোর সুযোগ রয়েছে।

শেখ হাসিনাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিকভাবে একাধিকবার যোগাযোগ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আমাদের কনভিকশনের আছে এবং সেটাকে আমরা ফরমাল চ্যানেলে একাধিকবার তাকে চেয়েছি। এখন এটার যে প্রসেস আছে, হবে।

শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে সরকার শুধু ফলাফল নয়, প্রক্রিয়াকেও গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আমাদের কাছে সেটা ম্যাটার করে। বাংলাদেশের কাছে এটা ম্যাটার করে, কারণ হচ্ছে, আমাদের একজন মারাত্মক অপরাধী, কনভিক্টেড আসামি, তিনি জেলে আছেন, জেলে যাওয়ার কথা, তারপর তো বিচার হওয়ার কথা। তিনি পালিয়ে আছেন। সুতরাং তাকে আমরা যে প্রসেসে পাওয়ার কথা, আমরা সেই প্রসেসটাই পেতে চাই। সেই প্রসেসটাই।

তিনি বলেন, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রত্যর্পণের অধিকার রয়েছে। একই সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনার বিষয়টিও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাহেদ উর রহমান বলেন, দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার আগেই বিষয়টি স্পষ্ট করেছেন। একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিঠি দেওয়া হলেও শেখ হাসিনা নিজে আবেদন করেননি।

তিনি বলেন, একটা চিঠি পেয়েছেন ফ্রম এ ল ফার্ম, যারা বলছেন তাকে এটা দেওয়ার ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু তিনি কোনো অ্যাপ্লিকেশন করেননি। অ্যাপ্লিকেশন করার ব্যাপারে অবস্থান সরকার থেকে অলরেডি জানানো হয়েছে, কিন্তু তিনি এখনো অ্যাপ্লিকেশনই করেননি। সুতরাং এই আলোচনাটা আসলে এখানে আর প্রয়োজন নেই।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের বিষয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সংক্ষিপ্ত রায় প্রকাশ করা হয়েছে। বিস্তারিত রায়ও প্রকাশ করা যেতে পারে। তবে ওই সময় পর্যন্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে কি না, তা তিনি নিশ্চিত করেননি।

সংবাদ সম্মেলনে কূটনৈতিক পাড়ায় বিভিন্ন বৈঠক ও তৎপরতা নিয়ে সরকারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে সরকার কোনো তথ্য জানে না। তাই প্রতিক্রিয়া জানানোরও কিছু নেই।

শেখ হাসিনা ও তার দলের পক্ষ থেকে সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা হতে পারে কি না? এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তারা চেষ্টা করতে পারেন। তবে বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে না।

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করাই সরকারের মূল লক্ষ্য কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই সরকারের উদ্দেশ্য। তবে কীভাবে তাকে ফিরিয়ে আনা হবে, সেটিও সরকারের কাছে গুরুত্বপূর্ণ।

কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কে প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সাড়ে চার বছর পর ন্যায়বিচার, জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন

দীর্ঘ সাড়ে চার বছরের আইনি লড়াই শেষে অবশেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিতে পুনর্বহাল হয়েছেন

আরও ৫ শিশুর মৃত্যু হামের উপসর্গে, নতুন আক্রান্ত ১,৪৪৪

দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।  গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু

স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরাইলে নতুন পার্লামেন্টের শপথ গ্রহণ আজ, সরকার গঠন করছে আইজেনকোট

সিলেটে আঞ্জুমানের ১০ সালা দস্তারবন্দী বৃহস্পতিবার শুরু

কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কে প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা

সমবায়ের বৈশ্বিক রূপান্তর, বাংলাদেশের সংকট ও উত্তরণের পথ

উন্নয়নের প্রত্যাশায় দক্ষিণ বুড়িশ্চরে সড়ক পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

আজ মোঃ আবু সাঈদের জন্মদিন

সাড়ে চার বছর পর ন্যায়বিচার, জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন

আরও ৫ শিশুর মৃত্যু হামের উপসর্গে, নতুন আক্রান্ত ১,৪৪৪

স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

মিয়ানমারে পাচারের সময় ৭০ টন সিমেন্টসহ ৫ জন আটক

বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

কুষ্টিয়া জেলা সাইবার ক্রাইম ইনচার্জ আতিকুর রহমানের পদোন্নতি

গণতন্ত্রের স্মৃতি, ক্ষমতার কারবার আর সাধারণ মানুষের হিসাব

ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা দেখছে না সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ছাত্রলীগ-যুবলীগের আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া

ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের