ই-পেপার বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সাড়ে চার বছর পর ন্যায়বিচার, জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন

রিয়াজুর রহমান রিয়াজ
১০ নভেম্বর ২০২৬, ১৭:৩০

দীর্ঘ সাড়ে চার বছরের আইনি লড়াই শেষে অবশেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিতে পুনর্বহাল হয়েছেন উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। একই সঙ্গে পূর্ববর্তী জ্যেষ্ঠতা, বকেয়া বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী সব সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। আদালতের রায় ও আইনি প্রক্রিয়া পর্যালোচনা শেষে তার চাকরি থেকে অপসারণের আগের আদেশ প্রত্যাহার করে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

দুদকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ অক্টোবর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চাকরিতে পুনর্বহালের আবেদন করেন শরীফ উদ্দিন। তার আবেদন গত ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের ১৩/২০২৬ নম্বর সভায় উপস্থাপন করা হয়। সভায় আদালতের রায় ও আবেদন পর্যালোচনা করে তাকে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা আদেশে তার অপসারণের আগের আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে কমিশনের চাকরিতে পুনরায় বহাল করা হয়েছে। আদেশে বলা হয়েছে, বিধি অনুযায়ী তিনি পূর্ববর্তী জ্যেষ্ঠতা, বকেয়া বেতন-ভাতাসহ প্রাপ্য সব সুযোগ-সুবিধা পাবেন। আদেশ জারির তারিখ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

শরীফ উদ্দিনের চাকরিতে ফেরার ক্ষেত্রে সর্বশেষ আইনি বাধা দূর হয় গত ২৯ অক্টোবর। হাইকোর্টের দেওয়া পুনর্বহালের রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে জ্যেষ্ঠতা ও বকেয়া সুযোগ-সুবিধাসহ তাকে চাকরিতে পুনর্বহালের বিষয়ে হাইকোর্টের রায় বহাল থাকে।

এর আগে গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালতে বিষয়টি ওঠে। ওই দিন দুদকের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট অন রেকর্ড আদালতকে জানান, দেওয়ানি লিভ টু আপিলটি আর পরিচালনা না করার নির্দেশনা পেয়েছেন তিনি। পরে আবেদনটি পরিচালনা না করার কারণে খারিজ হয়। এরপর ২৯ অক্টোবর প্রত্যাহারের আবেদন মঞ্জুরের মধ্য দিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক পদ থেকে শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়েছিল। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে চাকরিতে পুনর্বহাল এবং অপসারণের ক্ষেত্রে প্রয়োগ করা বিধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত বছরের ৯ জুলাই হাইকোর্ট তার চাকরিচ্যুতির আদেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেন। একই সঙ্গে অপসারণের আদেশ শুরু থেকেই বাতিল করে পূর্ববর্তী জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুযোগ-সুবিধাসহ তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন আদালত। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছিল।

তবে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে দুদক। পরবর্তী সময়ে সংস্থাটি আপিলটি আর পরিচালনা না করার সিদ্ধান্ত নেয়।

শরীফ উদ্দিনকে অপসারণের ঘটনা ২০২২ সালে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সে সময় তিনি দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন। ২০২১ সালের ১৬ জুন তাকে পটুয়াখালীতে বদলি করা হয়। চট্টগ্রামে দায়িত্ব পালনকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন তিনি। দায়িত্ব পালনের কারণে প্রাণনাশের হুমকি পাওয়ার কথা জানিয়ে থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন দুদকের তৎকালীন এই কর্মকর্তা।

দুদকের অপসারণ আদেশে বলা হয়েছিল, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধিতে দেওয়া ক্ষমতাবলে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ২০২২ সালের ১৩ মার্চ ওই বিধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি।

এর আগে একই বিধির অধীনে দুদকের আরেক কর্মকর্তা মো. আহসান আলীকে চাকরিচ্যুত করার ঘটনায় ৫৪(২) বিধি বাতিল করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। পরবর্তী সময়ে আপিল বিভাগ ২০২৩ সালের ১৬ মার্চ দুদকের আপিল মঞ্জুর করে সেই রায় বাতিল করেন। একই সঙ্গে বিধি ৫৪(২) প্রয়োগের ক্ষেত্রে কমিশনকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন। ২০২৩ সালের ২১ ডিসেম্বর এ বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

এরপর শরীফ উদ্দিনের রিটের শুনানি পুনরায় হাইকোর্টে শুরু হয়। ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি আদালত এ বিষয়ে রুল জারি করেন। পরবর্তী সময়ে চূড়ান্ত শুনানি শেষে ৯ জুলাই দেওয়া রায়ে তার অপসারণের আদেশ আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে বাতিল করা হয় এবং চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।

অবশেষে আদালতের রায় ও দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে দুদকের চাকরিতে ফিরছেন শরীফ উদ্দিন। এর মধ্য দিয়ে সাড়ে চার বছরের আইনি লড়াইয়ের অবসান ঘটল তার।

কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কে প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আরও ৫ শিশুর মৃত্যু হামের উপসর্গে, নতুন আক্রান্ত ১,৪৪৪

দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।  গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু

স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন,

বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

বাসে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের ধরিয়ে দিতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরাইলে নতুন পার্লামেন্টের শপথ গ্রহণ আজ, সরকার গঠন করছে আইজেনকোট

সিলেটে আঞ্জুমানের ১০ সালা দস্তারবন্দী বৃহস্পতিবার শুরু

কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কে প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা

সমবায়ের বৈশ্বিক রূপান্তর, বাংলাদেশের সংকট ও উত্তরণের পথ

উন্নয়নের প্রত্যাশায় দক্ষিণ বুড়িশ্চরে সড়ক পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

আজ মোঃ আবু সাঈদের জন্মদিন

সাড়ে চার বছর পর ন্যায়বিচার, জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন

আরও ৫ শিশুর মৃত্যু হামের উপসর্গে, নতুন আক্রান্ত ১,৪৪৪

স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

মিয়ানমারে পাচারের সময় ৭০ টন সিমেন্টসহ ৫ জন আটক

বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

কুষ্টিয়া জেলা সাইবার ক্রাইম ইনচার্জ আতিকুর রহমানের পদোন্নতি

গণতন্ত্রের স্মৃতি, ক্ষমতার কারবার আর সাধারণ মানুষের হিসাব

ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা দেখছে না সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ছাত্রলীগ-যুবলীগের আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া

ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের