ই-পেপার বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

আমার বার্তা অনলাইন:
১১ নভেম্বর ২০২৬, ১৩:৩৮

বাংলাদেশে আশ্রয় নেওয়া বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবাসন এবং ঝুঁকির মুখে থাকা নারী ও শিশুদের সুরক্ষায় যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি হেলেন জোনস রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ডাচেস অব এডিনবার্গের এই সফর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুদের জন্য আশার বার্তা বহন করছে। তিনি বলেন, ডাচেস অব এডিনবার্গের রোহিঙ্গা শিবির পরিদর্শন এই মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট ঘনবসতিপূর্ণ বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করছে। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির পাশাপাশি নারী ও শিশুদের সুরক্ষা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি ডাচেস অব এডিনবার্গকে বাংলাদেশে স্বাগত জানান এবং নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, চক্ষু স্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন।

রাষ্ট্রপতি এ সময় যুক্তরাজ্যের সাথে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ করে বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দু’দেশের মধ্যকার সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও দেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরো বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ডাচেস অব এডিনবার্গ সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে তার তিন দিনের সফরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প, বিকেএসপি, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা জানান। তিনি বাংলাদেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে অর্জিত অগ্রগতি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদানের প্রশংসা করেন।

রাষ্ট্রপতি ডাচেস অব এডিনবার্গের বাংলাদেশ সফর দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেস অব এডিনবার্গের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

কোন ইউপিতে কবে ভোট, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি

কোন ইউনিয়ন পরিষদে (ইউপি) কবে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা নির্ধারণে আগামী ১৬ নভেম্বর বৈঠকে বসছে

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।   স্থানীয় সময় বুধবার

বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে বর্তমানে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দাপ্তরিক নথিপত্রে

২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জন করতে চায় বাংলাদেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন ইউপিতে কবে ভোট, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি

পোড়া তেলে মিষ্টি তৈরি, ধুলাবালিতে বেকারির খাবার-মানিকগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা

বিএমইউতে আন্তর্জাতিক মানের ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ

আন্তর্জাতিক সিঙ্গেল দিবস: একা থাকা মানেই অসম্পূর্ণ জীবন নয়

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

সেগুনবাগিচায় সড়ক দেবে গর্ত, ভাঙা সোয়ারেজ লাইনে দুর্ভোগ

যুবককে ছুরিকাঘাত মামলার তিন সপ্তাহ পরও অধরা অভিযুক্তরা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

ভাইরাল ভিডিওতে অস্ত্রের মহড়া, হুমকি ও চাঁদাবাজির অভিযোগে নোয়াখালী থেকে ‘বুলেট’ গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষায় চট্টগ্রামের পাঁচ যুব সংগঠনকে হারিয়ে ‘প্লাস্টিক সার্কুলারিটি চ্যাম্পিয়ন’ এন২এস

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: ১০ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবাসহ আটক ২

বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জন করতে চায় বাংলাদেশ

বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

এসএমই খাতে পুনঃঅর্থায়ন বরাদ্দ বেড়ে ২ হাজার কোটি টাকা

চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের