ই-পেপার বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

মুকুটহীন সম্রাট শহীদ আহমদ শফীর শাহাদাতের ছয় বছর

হোজাইফা ওমর
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩২

বাংলা মুলুকের মুকুটহীন সম্রাট শহীদ আল্লামা শাহ আহমদ শফী রহ. এর শাহাদাতের ছয় বছর; হত্যার বিচারই হবে উপযুক্ত স্মরণ!

পুত্র আনাসের বরখাস্তপত্রে সাইন করার পরও পুনরায় কাদের ইশারা ও ইন্ধনে আন্দোলনকারীরা আল্লামা আহমদ শফী রহ. এর উপর মারমুখী হয়ে উঠেছিল? আন্দোলন যদি পুত্র আনাস ও তার আশেপাশের লোকজনের বিরুদ্ধেই হয়ে থাকে, তাহলে আনাস মাদানীর বরখাস্ত নিশ্চিত হওয়ার পরও কেন পরদিন সুনির্দিষ্টভাবে আহমদ শফী সাহেবকে লক্ষ করে তাঁর কক্ষে আক্রমণ করা হলো? দ্বিতীয় দফায় আন্দোলন সহিংস হয়ে ওঠার পেছনে যে হযরতের মৃত্যু নিশ্চিত করাটাই মূল লক্ষ ছিল তা তো আক্রমণের ধরণ থেকেই স্পষ্ট। অক্সিজেনের নল খুলে ফেলা, এম্বুলেন্স ঢুকতে না দেয়া এসব কি এটেম্পড টু মার্ডার প্রমান করে না?

এটা যে পরিস্কার একটা হত্যাকাণ্ড ছিল এতে কি কোন সন্দেহের অবকাশ আছে? আন্দোলন ছিল পুত্রের বিরুদ্ধে বা আশেপাশের লোকজনের বিরুদ্ধে এসব বলে যারা হযরতের খুনের ঘটনাকে ধামাচাপা দিতে চান এবং খুনীদেরকে আড়াল করতে চান তারা কি শেষে এই হত্যাকাণ্ডের দায় নিবেন? এই হত্যাকাণ্ডের বিচার তো একদিন হবেই! ইনশাআল্লাহ। তখন এই হত্যাকাণ্ডকে নরমালাইজ করতে যারা আজকে বিভিন্ন বয়ান উৎপাদ করছেন তাদেরকেও খুনীদের সহযোগী হিসেবে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।

পৃথিবীর দেশে দেশে বিশেষতঃ উপ মহাদেশের দেশগুলোতে মূল ধারার আলেমদেরকে টার্গেট করে করে উগ্র খারেজী গোষ্ঠী কিলিং মিশন পরিচালনা করে থাকে। বাংলার মাটিতে প্রথম কোন দেওবন্দী সূর্য সন্তান যিনি উগ্র মানহাজি/খারেজী গোষ্ঠীর হাতে শাহাদাত বরণ করেছেন তিনি হলেন বাংলার মুকুটহীন সম্রাট আল্লামা আহমদ শফী রহ.।

এসব উগ্রবাদী গোষ্ঠীকে যারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ইন্ধন ও পৃষ্ঠপোষকতা দেন তাদের চেহারাও আজকে জাতির সামনে স্পষ্ট। সুতরাং তাদের ব্যাপারেও কোনধরনের শৈথিল্য প্রদর্শন মসলকের অস্তিত্বকে হুমকির মুখে পতিত করবে। আওয়ামী ফ্যাসিবাদের সময় আমাদেরকে দেশ ও ইসলামের কমন শত্রুর বিরুদ্ধে লড়তে হয়েছে। যার ফলে তখন অনেককিছুই বৃহত্তর স্বার্থে চেপে যেতে হয়েছে। কিন্তু এখন আর চেপে যাওয়ার সুযোগ নাই। মসলক ও আদর্শের অস্তিত্বের স্বার্থে এখন সকল কালপ্রিটদের বিরুদ্ধে অনমনীয় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আল্লামা আহমদ শফী রহ. এর শাহাদাত কে আল্লাহ কবুল করুন। তাঁর কবরকে আল্লাহ নুর দ্বারা মুনাওয়ার করে দিন। আমরা যদি তাকে স্মরণ করতে চাই এবং এই জাতির প্রতি তাঁর অবদানের ঋণ পরিশোধ করতে চাই তাহলে হত্যাকারীদের বিচার নিশ্চিত করাটাই হবে তার প্রতি উত্তম প্রতিদান।

আল্লাহ আমাদের সহায় হন।

দুর্নীতির বিচার ও পাচারকৃত অর্থ ফেরতের চিন্তা

দুর্নীতি নামক শব্দটির অর্থ আমরা কম বেশি সকলেই অবগত। দুর্নীতি অর্থ অর্থপাচার। কালো টাকার মালিক।

আমাদের শিশুরা কতটা নিরাপদ

শিশুরা একটি দেশের ভবিষ্যৎ। তাদের হাসি, স্বপ্ন ও সম্ভাবনার মধ্যেই লুকিয়ে থাকে আগামী দিনের সমাজ

পকেটের চাপ, চিকিৎসায় আশা, আর বদলে যাওয়া বিশ্বের গল্প

সুপ্রভাত। সকালটা বেশ নিরীহ, কিন্তু খবরের কাগজ খুললেই বোঝা যায়—দেশের অর্থনীতি আজকাল বেশ রসিক হয়েছে।

মিরকাদিমের ধবল গরু : ভবিষ্যতের জিনগত সম্পদ

ঈদুল আজহার আগে পুরান ঢাকার রহমতগঞ্জের কোরবানির হাটে ভিড় তখনো পুরোপুরি জমে ওঠেনি। তবু হাটের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ 

রাজউকের ইমারত পরিদর্শক সাইফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষের অভিযোগ

এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে

দুর্নীতির বিচার ও পাচারকৃত অর্থ ফেরতের চিন্তা

চলে গেলেন উখিয়ার মাওলানা ইউসুফ

লঞ্চের ভাড়া বাড়ল ৭.৫৪ শতাংশ, সর্বনিম্ন ৩৫ টাকা

আমাদের শিশুরা কতটা নিরাপদ

ইসরায়েলকে খেলতে দিয়ে ‘অন্যায়কে বৈধতা দিচ্ছে’ উয়েফা, অভিযোগ অ্যামনেস্টির

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো নির্মাণে ৩৬৩০ কোটি টাকা ব্যয় অনুমোদন

পকেটের চাপ, চিকিৎসায় আশা, আর বদলে যাওয়া বিশ্বের গল্প

এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি 

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী

১৮ থেকে ২৪ মাসের মধ্যে চালু হবে ডিজিটাল আইডি: প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা 

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সৌজন্য সাক্ষাৎ: আলোচনায় শিশুদের ভবিষ্যৎ ও প্রযুক্তি

বাংলাদেশসহ অন্যান্যদের অপেক্ষায় রেখে তিন প্রভাবশালীর মোড়লের চূড়ান্ত সূচি

সংসদে পাস হওয়া তিন আইনে দেশের মানবাধিকার সুরক্ষা দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ

আজ সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস 

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে সৌদি রাষ্ট্রদূতের শুভেচ্ছা বার্তা

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট