ই-পেপার বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

সংবিধান সংশোধন: বিশেষ সংসদীয় কমিটিতে যাচ্ছে না জামায়াত-এনসিপি

আমার বার্তা অনলাইন:
১৪ মে ২০২৬, ১২:৪৩

জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনে করবে সরকার। তবে এই কমিটিতে থাকার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের মতো ১১ দলীয় ঐক্যের শরিক জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) এই কমিটিতে যোগ দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে।

সংবিধান সংস্কার নিয়ে ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দলের মধ্যে আগে থেকেই বড় ধরনের মতবিরোধ রয়েছে। এবার সংসদীয় কমিটি বয়কটের সিদ্ধান্তে অনিশ্চিয়তা আরও বাড়ল।

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন শুরুর পর থেকেই জামায়াতসহ বিরোধী দলগুলো ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’ অনুযায়ী একটি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি জানিয়ে আসছে। এ নিয়ে ইতিমধ্যে রাজপথে কর্মসূচি দিয়েছে তারা।

অন্যদিকে ক্ষমতাসীন বিএনপি সরকারের যুক্তি হলো, সংবিধানে এমন কোনো পরিষদ গঠনের বিধান নেই। এর বিকল্প হিসেবে গত ২৯ এপ্রিল সরকার একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেয়। এই কমিটির সদস্য হওয়ার জন্য বিরোধী দলের কাছে নাম চেয়েছে সরকার।

সে সময় বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান জানিয়েছিলেন, এ বিষয়ে দলের অভ্যন্তরে আলোচনার জন্য তাদের আরও সময় প্রয়োজন। তবে গতকাল বুধবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, দল থেকে কোনো নাম জমা দেওয়া হবে না।

আগামী ৭ জুন পরবর্তী সংসদ অধিবেশন শুরুর আগেই কমিটিতে যোগ না দেওয়ার এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

জুবায়ের বলেন, ‘আমরা এই বিশেষ সংসদীয় কমিটির কোনো কার্যকারিতা দেখছি না।’

১৭ সদস্যের এই কমিটিতে বিএনপির নেতৃত্বাধীন জোটের ১২ জন এবং বিরোধী দলের ৫ জন সদস্য থাকবেন উল্লেখ করে তিনি বলেন, ‘বাস্তবে এই কমিটির মাধ্যমে বিএনপি তাদের নিজেদের ইচ্ছাই চাপিয়ে দেবে।’

তিনি বলেন, ‘এই কমিটি গণভোটের রায়ের প্রতিফলন ঘটাতে পারবে না। গণভোটে ৭০ শতাংশ মানুষ জুলাই সনদের ভিত্তিতে সংস্কারের পক্ষে রায় দিয়েছে। বিএনপি এই সনদে স্বাক্ষর করেছিল এবং প্রকাশ্যে সংস্কারের সমর্থনও করেছিল। কিন্তু তাদের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছেন।’

জুবায়ের আরও বলেন, জামায়াতের নেতৃত্বাধীন দলগুলো সংসদের ভেতরে ও রাজপথে প্রতিবাদ অব্যাহত রাখবে। আগামী ১৬ মে রাজশাহী থেকে শুরু করে দেশের সাতটি বিভাগীয় শহরে জুলাই পর্যন্ত সমাবেশ করা হবে। এরপর সেপ্টেম্বর বা অক্টোবরে ঢাকায় একটি মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে তাদের।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা জামায়াতের জবাবের অপেক্ষায় আছি। তারা যদি রাজি না হয়, তাহলে দলীয় ফোরামে আলোচনা করে আমরা করণীয় ঠিক করব।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামও জামায়াতের সঙ্গে সুর মিলিয়েছেন। তিনি বলেন, তার দল সংসদীয় কমিটির বদলে সংস্কার পরিষদের পক্ষে। তিনি বলেন, ‘কমিটিতে আমাদের যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই।’ পরিষদের দাবিতে এনসিপি ইতিমধ্যে জেলায় জেলায় যৌথ কর্মসূচি পালন করছে বলেও জানান তিনি।

গত ২৯ এপ্রিল আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে জানান, তিনি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ মিলে এই বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন।

তিনি জানান, সরকারি দল ১২ জন সদস্যের একটি তালিকা করেছে—যার মধ্যে বিএনপির ৭ জন এবং গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও স্বতন্ত্র থেকে ৫ জন রয়েছেন। বিরোধী দলকে ৫ জনের নাম দিতে বলা হয়েছিল। সংসদে বিরোধী দলের ২৬ শতাংশ আসন থাকার বিষয়টি উল্লেখ করেই এই হিসাব করা হয়েছিল বলে জানান তিনি।

এর আগে গত ৩১ মার্চ সরকারি দল জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে ‘প্রতারণা’ আখ্যা দিয়ে একটি সর্বদলীয় কমিটি গঠনের সুপারিশ করে। এর জবাবে শফিকুর রহমান সংবিধান সংস্কার পরিষদ আহ্বানের প্রস্তাব দেন।

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী, ত্রয়োদশ সংসদের সদস্যদের ১৮০ কার্যদিবসের মধ্যে ৪৮টি সাংবিধানিক সংশোধনী প্রস্তাব নিয়ে কাজ করার কথা। এ জন্য তাদের আইনপ্রণেতা এবং সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি আলাদা শপথ নেওয়ার কথা বলা হয়েছিল। নির্বাচনের ফলাফলের ৩০ দিনের মধ্যে পরিষদের প্রথম অধিবেশন বসার কথা থাকলেও তা এখনো গঠিত হয়নি।

বিএনপির সংসদ সদস্যরা পরিষদের শপথ নিতে অস্বীকৃতি জানালেও জামায়াত নেতৃত্বাধীন জোটের ৭৭ জন সংসদ সদস্য দুটি শপথই নিয়েছিলেন।

জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রণীত ‘জুলাই জাতীয় সনদে’ সংবিধান সংস্কারের ৪৮টি প্রস্তাব তুলে ধরা হয়েছে। বিএনপি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধারায় ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) দিয়ে নিজেদের অবস্থান অনুযায়ী সংশোধনের সমর্থন জানিয়েছে। অন্যদিকে জামায়াত, এনসিপিসহ অন্যান্য বিরোধী দল সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে ওই ৪৮টি প্রস্তাব বাস্তবায়নের পক্ষে। সূত্র : দ্য ডেইলি স্টার

জাতীয় পার্টির এমপি প্রার্থী ছিলেন ১৯৬ জন, নির্বাচনী ব্যয় ৫ লাখ টাকা

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে ৫ লাখ ৫ হাজার

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ আর নেই

সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাইহি

সংসদ নির্বাচনে কত টাকা খরচ করলো জামায়াত, হিসাব দিলো ইসিতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি)

কাঁটাতারের বেড়া দিয়ে কারও সাথে বন্ধুত্ব করা যায় না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে। সীমান্তে আবারও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস-ট্রেন-লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি, বন্ধেও খোলা থাকবে যেসব অফিস

মহাসড়ক মেরামতের কারণে সরাইলের কুট্টাপাড়ায় ধীরগতিতে যান চলাচল

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

উন্নত প্রযুক্তিতে দক্ষ চীনা নাগরিকরা জুয়ার ফাঁদে ফেলছে বাংলাদেশিদের

গাজীপুরে আলোচিত ৫ খুন: পদ্মা নদী থেকে সেই ফোরকানে মরদেহ উদ্ধার

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

কোলম্যান ইস্যুতে তাবিথ-আমিনুল বৈঠক পেছাল

মানব পাচার ও অভিবাসী চোরাচালান রোধে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ

চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা, ছিলেন বিএনপি-জামায়াতের নেতারা

গবাদিপশু প্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে আছে: প্রাণিসম্পদ মন্ত্রী

দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই: প্রাণিসম্পদমন্ত্রী

আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের দিকে

ভোটার বাড়লো ৬ লাখ ২৮ হাজার, মোট সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ

কক্সবাজার-পটুয়াখালীতে পর্যটকদের জন্য হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা

সব জল্পনার অবসান, কেরালার নতুন মুখ্যমন্ত্রী ভিডি সাতিসান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচনী প্রচারে পররাষ্ট্রমন্ত্রীর ৬ দফা

শিক্ষাখাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার: প্রতিমন্ত্রী

স্থায়ী জামিন ও দেশত্যাগের অনুমতি পেলেন আনিস আলমগীর