ই-পেপার বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

আমার বার্তা অনলাইন:
০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পেছনে ৭ নভেম্বরের চেতনা কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের ধারাবাহিকতা প্রতিষ্ঠার অঙ্গীকার থেকেই সেদিন ছাত্র-জনতা রাজপথে নেমে এসেছিল।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, এই জাতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র খুঁজে পেয়েছিল। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও উৎপাদনে এগিয়ে যায় এবং আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

তিনি বলেন, খাল খনন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও সাক্ষরতা অভিযানসহ নানা কর্মসূচির মাধ্যমে শহীদ জিয়াউর রহমান বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছিলেন। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব শক্তিশালী করা এবং বাংলাদেশকে আধিপত্যবাদের প্রভাবমুক্ত রাখার অঙ্গীকারও ছিল তার নেতৃত্বের অন্যতম লক্ষ্য।

৭ নভেম্বরের চেতনা প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সেদিনের অঙ্গীকার ছিল স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের অব্যাহত ধারা নিশ্চিত করা। এই চেতনার ভিত্তিতেই বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পায়।

রিজভী বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি। তারা চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। তবে ৭ নভেম্বরের মুক্তি, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনা বারবার মানুষকে ঘুরে দাঁড়ানোর প্রেরণা জুগিয়েছে।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে নয় বছরের দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে ১৯৯০ সালে আবারও গণতন্ত্র ফিরে আসে। সেই আন্দোলনেও ৭ নভেম্বরের চেতনা জনগণকে তাগিদ জুগিয়েছিল।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ২০০৯ সালে পুরোনো বাকশালের নতুন সংস্করণ তৈরি হয়। ক্ষমতায় এসে সেই শক্তি জনগণের অধিকার কেড়ে নেয় এবং দেশকে ভয়াবহ ফ্যাসিবাদের দিকে ঠেলে দেয়। ১৭ বছর ধরে গুম, খুন ও গুপ্তহত্যার সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়। মানুষ ভয়ে কথা বলতে পারত না, রাস্তায় চলাচল করতেও ভয় পেত।

তিনি বলেন, এমন পরিস্থিতিতে ছাত্র-জনতা ও শ্রমিকেরা রাজপথে নেমে আসেন। ২০২৪ সালের জুলাইয়ে এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্ট শেখ হাসিনার পতন ঘটে। এই আন্দোলনের পেছনেও ছিল ৭ নভেম্বরের চেতনা এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র রক্ষার অঙ্গীকার।

বর্তমান সরকারের প্রসঙ্গে রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে আবারও জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন। তিনি কোনো মিথ্যা আশ্বাস বা প্রতিশ্রুতি দেননি।

তিনি বলেন, ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। হতদরিদ্র মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিতে এসব উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছিল। প্রধানমন্ত্রী হওয়ার দুই-তিন দিনের মধ্যেই তারেক রহমান এসব কাজ শুরু করেছেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপি সব অগণতান্ত্রিক ও দেশবিরোধী শক্তির বিরুদ্ধে প্রস্তুত রয়েছে। দেশের মানুষের নাগরিক স্বাধীনতা, উন্নয়ন ও উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহযোগী হিসেবে কাজ করবে।

রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি 

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাজশাহী জেলা শাখার ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন

জামায়াতের সঙ্গে গিয়ে সতীত্ব-আকিদা দুটোই হারিয়েছেন মামুনুল হক: তারেক

বেতনভুক্ত ইমামদের ‘চাকর’ আখ্যা দিয়ে তাদের ইমামতি নিয়ে দেওয়া বক্তব্যের জবাবে মামুনুল হককে পাল্টা প্রশ্ন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক সালাম, সদস্য সচিব রবিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটিতে বীর মুক্তিযোদ্ধা

৭ নভেম্বর না এলে বাংলাদেশের রাজনীতি অন্য পথে যেত: শাহাদাত হোসেন

৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা না থাকলে বাংলাদেশের রাজনীতি অন্য পথে চলে যেতে পারত বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরাইলে নতুন পার্লামেন্টের শপথ গ্রহণ আজ, সরকার গঠন করছে আইজেনকোট

সিলেটে আঞ্জুমানের ১০ সালা দস্তারবন্দী বৃহস্পতিবার শুরু

কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কে প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা

সমবায়ের বৈশ্বিক রূপান্তর, বাংলাদেশের সংকট ও উত্তরণের পথ

উন্নয়নের প্রত্যাশায় দক্ষিণ বুড়িশ্চরে সড়ক পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

আজ মোঃ আবু সাঈদের জন্মদিন

সাড়ে চার বছর পর ন্যায়বিচার, জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন

আরও ৫ শিশুর মৃত্যু হামের উপসর্গে, নতুন আক্রান্ত ১,৪৪৪

স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

মিয়ানমারে পাচারের সময় ৭০ টন সিমেন্টসহ ৫ জন আটক

বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

কুষ্টিয়া জেলা সাইবার ক্রাইম ইনচার্জ আতিকুর রহমানের পদোন্নতি

গণতন্ত্রের স্মৃতি, ক্ষমতার কারবার আর সাধারণ মানুষের হিসাব

ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা দেখছে না সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ছাত্রলীগ-যুবলীগের আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া

ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের