
রাজধানীর সেগুনবাগিচায় ডোমেইন আলতাফোর ভবনের সামনের সড়কে বেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সড়ক দেবে গিয়ে তৈরি হয়েছে গর্ত, অন্যদিকে ভবনের সোয়ারেজ লাইন ভেঙে ময়লা পানি ছড়িয়ে পড়ছে রাস্তায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও পথচারীরা।
দৈনিক আমার বার্তার সরেজমিন অনুসন্ধানে জানা যায়, ভবনটির সামনের সড়কের একটি অংশ ধীরে ধীরে দেবে যাচ্ছে। এতে সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি ভবনের সোয়ারেজ লাইন ভেঙে যাওয়ায় ময়লা পানি রাস্তায় প্রবাহিত হচ্ছে। ফলে পুরো এলাকায় দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
সড়ক দিয়ে চলাচলের সময় পথচারীদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে রাস্তার ওপর ময়লা পানি জমে থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সড়কের এমন পরিস্থিতি দীর্ঘায়িত হলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই জনদুর্ভোগ নিরসনে দ্রুত সড়ক ও সোয়ারেজ লাইন সংস্কার করা জরুরি।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

