ই-পেপার শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

বেগম রোকেয়া পদক ঋতুপর্ণার কাছে ‘বিশেষ’

আমার বার্তা অনলাইন:
০৯ ডিসেম্বর ২০২৫, ১৬:০৭

বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। আজ (৯ ডিসেম্বর) তার জন্ম ও মৃত্যুবার্ষিকী। এদিন বাংলাদেশ সরকার সমাজের নানা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখা নারীদের রোকেয়া পদক প্রদান করে। পূর্বের ঘোষণা অনুসারে এবার রোকেয়া পদক গ্রহণ করেছেন জাতীয় নারী ফুটবল দলের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা।

ঋতুপর্ণা চাকমার কাছে এই পুরস্কার বিশেষ, ‘প্রতিটি পুরস্কারই সম্মান ও গৌরবের। এই বছরই একুশে পদক পেয়েছি। যা অত্যন্ত গৌরবের। সেটা ছিল দলীয়। এবার ব্যক্তিগতভাবে রোকেয়া পদক পেয়েছি, সরকারের এই পদকটি তাই আমার কাছে বিশেষ।’

ঋতুপর্ণা চাকমা রাঙামাটির পাহাড়ি পরিবেশ থেকে উঠে এসেছেন। বছর দশেক আগে বাবাকে হারিয়েছেন। ছোট ভাইও আকস্মিক দুর্ঘটনায় পরপারে পাড়ি জমান বছর তিনেক আগে। এত প্রতিবন্ধকতার মাঝেও তার ফুটবল পারফরম্যান্স বাংলাদেশকে ভিন্ন উচ্চতায় নিয়েছে। এর স্বীকৃতি হিসেবে রোকেয়া পদক পেয়ে বেশ উচ্ছ্বসিত ঋতুপর্ণা, ‘প্রতিটি খেলোয়াড় দেশের জন্য লড়েন। সব খেলোয়াড়ই কষ্ট করে উঠে আসেন। এমন একজন ব্যক্তির নামে এমন পদক পাওয়ার পর আমার দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা আরও বেড়েছে। এই পদকে অনুপ্রাণিত হয়ে দেশ ও সমাজকে আরও কিছু দেওয়ার চেষ্টা করব।’

সরকার প্রতি বছরই বেগম রোকেয়া পদক প্রদান করে। ক্রীড়াঙ্গনের কাউকে এই পদক আগে সেভাবে দেওয়া হতো না। গত বছর কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদ এই পুরস্কার পেয়েছেন। এবার পেলেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা। ক্রীড়াঙ্গন থেকে এই পুরস্কার ধারবাহিকভাবে পাওয়ার প্রত্যাশা তার, ‘ক্রীড়াবিদরা দেশকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করে। একজন নারী ক্রীড়াবিদকে দেখে সমাজের আরও অনেকেই খেলাধুলায় ও নানা কাজে অনুপ্রাণিত হয়। ক্রীড়াঙ্গনে আমার মতো আরও অনেক নারী ক্রীড়াবিদ রয়েছেন। যারা আগামীতে এই পদক পেলে তারাও উৎসাহিত ও অনুপ্রাণিত হবেন।’

আমার বার্তা/এমই

চোটের থাবায় পাল্টে গেল দুই দলের বিশ্বকাপ স্কোয়াড

যেকোনো বড় টুর্নামেন্ট মানেই একের পর এক ম্যাচ এবং ওয়ার্কলোড ও অতিরিক্ত চাপ সামলাতে গিয়ে

ভারত-পাকিস্তানের লড়াইয়ে যে দ্বৈরথে নজর থাকবে

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মহাউত্তেজনা। দুই দল নামার আগেই মাঠের বাইরে শুরু হয়ে যায় যুদ্ধ। দুই

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের অঘটন

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পথেই ছিল নেপাল। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেনি তারা। আর তিনবার সুপার

৩৬ বছর বয়সে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল

ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ইতি টেনেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু ৩৬
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের অপেক্ষা

তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর অভিনন্দন

দেশের মানুষ সব সময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে: মঈন খান

তিন আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন

তারেক রহমানকে জামায়াতের ডা. খালিদুজ্জামানের অভিনন্দন

রাজশাহীর চারটিতে বিএনপি ও দুটিতে জয় পেয়েছে জামায়াত

দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী এমপি হান্নান মাসউদ

২৯৭ আসনের গেজেট আজ

চোটের থাবায় পাল্টে গেল দুই দলের বিশ্বকাপ স্কোয়াড

ভারত-পাকিস্তানের লড়াইয়ে যে দ্বৈরথে নজর থাকবে

কিশোরগঞ্জের ছয়টি আসনের ৫টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

তারেক রহমানকে জাতীয় পার্টির একাংশের অভিনন্দন

২১,৬১৪ ভোট বেশি পেয়ে বিজয়ী জামায়াতের আমির

রাজশাহী বিভাগের একমাত্র নারী প্রার্থী পুতুলের বাজিমাত

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের অঘটন

৪ দিন পর স্বাভাবিক হলো এমএফএস-ইন্টারনেট ব্যাংকিংয়ের লেনদেন

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের অভিনন্দন

জামানত হারালেন মাহমুদুর রহমান মান্না

মাদুরো এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট : দেলসি

জনগণ ইতোমধ্যে তাদের রিজেক্ট করেছে: মির্জা ফখরুল