ই-পেপার শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ভারতকে হারানোর পুরস্কার ৭ লাখ টাকা করে পেলেন হামজারা

আমার বার্তা অনলাইন:
১০ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩

এশিয়ান কাপ বাছাইয়ে ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ১-০ গোলে ভারতকে হারিয়েছিল। ২২ বছর পর বাংলাদেশ সিনিয়র ফুটবল পর্যায়ে ভারতীয় দলকে হারাল। এশিয়ান কাপে মূল পর্বে উঠতে ব্যর্থ হলেও এই জয়ের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২ কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছিলেন। ২২ দিন পর আজ (বুধবার) সেই পুরস্কারের অর্থ পেয়েছেন ফুটবলাররা।

আজ দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে সংস্থার পরিচালক প্রশিক্ষণ লাবণী চাকমার কাছ থেকে চেক গ্রহণ করেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ম্যানেজার আমের খান ও বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ভারতের বিপক্ষে স্কোয়াডে থাকা ২৩ ফুটবলার, হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, ম্যানেজার আমের ৭ লাখ করে এবং কোচিং স্টাফের অন্য পাঁচ সদস্য ৫ লাখ টাকা করে পেয়েছেন।

বাংলাদেশ দলের অন্যতম অংশ টিম অ্যাটেনডেন্ট মো. মহসীন। ২০০৩ সালে সাফের সেমিফাইনালে ভারত বধের ম্যাচেও তিনি ছিলেন দলের সঙ্গে। ২২ বছর পরের জয়েও তিনি ছিলেন। দলের নিবেদিত প্রাণ এবং স্বল্প আয়ের মহসীন আর্থিক পুরস্কার পাননি। শুধু তিনি নন, দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিডিও অ্যানালিস্ট নাসিফ ইসলামও টাকা পাননি। ভিডিও অ্যানালিস্টের তথ্য-উপাত্তের ভিত্তিতেই কোচ পরিকল্পনা ও কৌশল নির্ধারণ করেন। টিম অ্যাটেনডেন্ট, ভিডিও অ্যানালিস্টের পাশাপাশি মিডিয়া ম্যানেজার ও টিম ডাক্তারও এই পুরস্কারের তালিকায় নেই।

জাতীয় দলের ম্যানেজার আমের বোনাস নিয়ে বলেন, ‘ফেডারেশন থেকে ৪০ জনের তালিকা দেওয়া হয়েছিল। ভারত ম্যাচের আগে ইব্রাহিমসহ আরও কয়েকজন ক্যাম্পে ছিল, তাদের নামও ছিল। কারণ তারা দলের অংশ। আমরা আজ এনএসসিতে ৩০ জনের চেক পেয়েছি। ’ জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বোনাস বন্টন প্রক্রিয়া সম্পর্কে বলেন, ‘যারা ভারত ম্যাচের দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং অবদান রেখেছে তাদেরকেই মন্ত্রণালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারকরা বিবেচনা করেছে।’

বাংলাদেশ নারী ফুটবলে সাফ চ্যাম্পিয়ন দলকে দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করা হয়েছিল। এশিয়া কাপে উঠা দলকে দেওয়া হয় ৫০ লাখ টাকা। দুই ক্ষেত্রে তাদের টিমের মিডিয়া ম্যানেজার, ভিডিও অ্যানালিস্ট, ডাক্তার পেলেও পুরুষ দলের ক্ষেত্রে সেটা হয়নি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ছাড়া দেশের কোনো ক্রীড়া ফেডারেশন এমনকি জাতীয় ক্রীড়া পরিষদ বা মন্ত্রণালয়েরও পুরস্কারের সুনির্দিষ্ট নীতিমালা নেই।

আমার বার্তা/এমই

চোটের থাবায় পাল্টে গেল দুই দলের বিশ্বকাপ স্কোয়াড

যেকোনো বড় টুর্নামেন্ট মানেই একের পর এক ম্যাচ এবং ওয়ার্কলোড ও অতিরিক্ত চাপ সামলাতে গিয়ে

ভারত-পাকিস্তানের লড়াইয়ে যে দ্বৈরথে নজর থাকবে

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মহাউত্তেজনা। দুই দল নামার আগেই মাঠের বাইরে শুরু হয়ে যায় যুদ্ধ। দুই

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের অঘটন

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পথেই ছিল নেপাল। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেনি তারা। আর তিনবার সুপার

৩৬ বছর বয়সে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল

ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ইতি টেনেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু ৩৬
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের অপেক্ষা

তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর অভিনন্দন

দেশের মানুষ সব সময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে: মঈন খান

তিন আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন

তারেক রহমানকে জামায়াতের ডা. খালিদুজ্জামানের অভিনন্দন

রাজশাহীর চারটিতে বিএনপি ও দুটিতে জয় পেয়েছে জামায়াত

দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী এমপি হান্নান মাসউদ

২৯৭ আসনের গেজেট আজ

চোটের থাবায় পাল্টে গেল দুই দলের বিশ্বকাপ স্কোয়াড

ভারত-পাকিস্তানের লড়াইয়ে যে দ্বৈরথে নজর থাকবে

কিশোরগঞ্জের ছয়টি আসনের ৫টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

তারেক রহমানকে জাতীয় পার্টির একাংশের অভিনন্দন

২১,৬১৪ ভোট বেশি পেয়ে বিজয়ী জামায়াতের আমির

রাজশাহী বিভাগের একমাত্র নারী প্রার্থী পুতুলের বাজিমাত

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের অঘটন

৪ দিন পর স্বাভাবিক হলো এমএফএস-ইন্টারনেট ব্যাংকিংয়ের লেনদেন

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের অভিনন্দন

জামানত হারালেন মাহমুদুর রহমান মান্না

মাদুরো এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট : দেলসি

জনগণ ইতোমধ্যে তাদের রিজেক্ট করেছে: মির্জা ফখরুল