ই-পেপার রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩

রোনালদোকে ‘সর্বকালের সেরা’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রে ডাকলেন ট্রাম্প

আমার বার্তা অনলাইন
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮

কয়েক মাস আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে সাক্ষাৎ করেছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ‍উভয়ের মধ্যে বেশ উষ্ণ ও ইতিবাচক সম্পর্কের কথাও জানায় সংবাদমাধ্যম। এবার সিআরসেভেনের উদ্দেশে একটি বার্তা পাঠিয়েছেন ট্রাম্প। যেখানে তিনি রোনালদোকে ‘সর্বকালের সেরা’ উল্লেখ করে শিগগিরই যুক্তরাষ্ট্রে যাওয়ার আহবান জানিয়েছেন।

সামাজিক মাধ্যম টিকটকে দেওয়া এক ভিডিওতে ট্রাম্প বলছেন, ‘রোনালদো, তুমি সর্বকালের সেরা (খেলোয়াড়)। আমরা তোমাকে আমেরিকায় চাই। চলে আসো, তোমাকে দ্রুত প্রয়োজন।’ একইসঙ্গে একটি এআই দিয়ে তৈরি ভিডিও যুক্ত করে দেন মার্কিন প্রেসিডেন্ট। যেখানে ওভাল অফিসের ভেতরে দুজনকে ফুটবল খেলতে দেখা যায়।

ট্রাম্পের ওই ভিডিও’র সূত্র ধরে বিদেশি গণমাধ্যমগুলো দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা চালাচ্ছে। সবার জিজ্ঞাসা ঠিক কী কারণে রোনালদোকে তিনি যুক্তরাষ্ট্রে ডাকছেন! ওই বার্তার দুটি অর্থ থাকতে পারে– প্রথমত, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফুটবল বিশ্বকাপের আসর বসবে। সে উপলক্ষ্যে রোনালদো যেন দ্রুততম সময়ে যুক্তরাষ্ট্রে যান। দ্বিতীয়ত, আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার আহবান পেতে পারেন বর্তমানে সৌদি ক্লাব আল-নাসরে খেলা এই তারকা।

এর আগে নভেম্বরে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কথা ইনস্টাগ্রাম পোস্টে জানান রোনালদো। সেখানে বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বেশ হাস্যজ্জ্বল মুহূর্তের ছবি যুক্ত করেন তিনি। ওই পোস্টে রোনালদো লেখেন, ‘আমি এবং আমার বাগদত্তা জর্জিনাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য ফার্স্ট লেডি (মেলানিয়া ট্রাম্প) এবং আপনাকে ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আমাদের প্রত্যেকেই অর্থবহ কিছু দিতে পারি এবং আমি নতুন প্রজন্মকে উৎসাহিত করার প্রক্রিয়ায় অংশ হতে প্রস্তুত, যারা সাহস, দায়িত্বশীলতা ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করবে।’

প্রসঙ্গত, বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে আসন্ন ২০২৬ বিশ্বকাপে ষষ্ঠ আসর খেলতে নামবেন রোনালদো। বিশ্বকাপে তার দল পর্তুগাল ‘কে’ গ্রুপে পড়েছে উজবেকিস্তান, কলম্বিয়া ও ইন্টার-কনফেডারেশন প্লে-অফ ১–এ বিজয়ী দলের সঙ্গে। প্লে-অফ থেকে আসা দলের বিপক্ষে ১৭ জুন বিশ্বকাপ মিশন শুরু করবে রোনালদো-ফার্নান্দেজ-সিলভারা। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৭ জুন তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

৪১ বছর বয়সী তারকা রোনালদো বর্তমানে ছুটছেন পেশাদার ক্যারিয়ারের ১০০০তম গোলের পথে। জাতীয় দল ও আল-নাসর ক্লাব যেখানেই সুযোগ পাচ্ছেন বয়সের গণ্ডি পেরিয়ে তিনি গোল করে চলেছেন। এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৯৬৪। জাদুকরি মাইলফলক থেকে মাত্র ৩৬ গোল দূরে আছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

‘আগে যেভাবে কাজ করেছি এখনও তাই, আমরা নির্বাচিত বোর্ড’

ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছেন আমিনুল হক। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ

ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে যে প্রত্যাশার কথা জানালেন ফারুক

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। ক্রীড়াঙ্গন

স্বল্প বিশ্রাম নিয়েই সিডনিতে অনুশীলনে ঋতুপর্ণারা

১-২১ মার্চ অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশ নিতে গতকাল রাতে বাংলাদেশ নারী

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাকিব-তামিমদের বার্তা

আজ (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার: তথ্যমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সিটি নির্বাচনে দলীয় প্রতীক থাকছে কি না, সিদ্ধান্ত বিএনপির কাছে: ইসি

বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের সম্ভাব্য তারিখ জানাল ইসি

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী থার্ড টার্মিনাল নিয়ে পদক্ষেপ: আশিক চৌধুরী

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান

বাসায় কাজে এসে ওষুধ খাইয়ে গৃহকর্ত্রীকে হত্যা, রহস্য উন্মোচন করল পিবিআই

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক প্রভাব বরদাশত করা হবে না

‘আগে যেভাবে কাজ করেছি এখনও তাই, আমরা নির্বাচিত বোর্ড’

টুকুর বক্তব্য ইতিহাস-ভাষাতত্ত্ব, গণআকাঙ্ক্ষাকে অস্বীকারের শামিল: জামায়াত

হৃদ্‌রোগে আক্রান্ত বিএনপির সেলিমা রহমান, সিসিইউতে ভর্তি

বুড়িগঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড

যাত্রাবাড়ীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বাংলাদেশ-সৌদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে

জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর প্রথম সাক্ষাৎ পেলেন সৌদি রাষ্ট্রদূত

হাসিনা-কামালসহ ৬ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

নির্বাচন-পরবর্তী অর্থনীতি ও পোশাক খাতে চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ