ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

টেস্টের চেয়ে স্বাস্থ্যই আগে, রশিদকে নিয়ে ঝুঁকি নিতে চান না কোচও

আমার বার্তা অনলাইন
১২ এপ্রিল ২০২৬, ১১:০৪

পিঠের সমস্যায় ভুগছেন রশিদ খান। হুমকির মুখে পড়েছে আন্তর্জাতিক ক্যারিয়ার। তবে এখনই সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা তার নেই। সম্প্রতি এই আফগানিস্তান স্পিনার জানান, আন্তর্জাতিক ক্যারিয়ার লম্বা করতে টেস্ট ক্রিকেটকে সময় কম দিতে চান। দলের প্রধান কোচ রিচার্ড পাইবাস তার পাশে থাকার ঘোষণা দিলেন। লাল বলের ক্রিকেটে তাকে খেলতে বাধ্য করে তার দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে ফেলতে চান না তিনি।

রশিদ এমন আভাস দেওয়ার পর আগামী জুনে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে তার অংশগ্রহণ অনিশ্চয়তার মুখে পড়েছে। গুজরাট টাইটান্সের হয়ে চলতি আইপিএলে খেলা এই লেগস্পিনার বলেছিলেন, “ডাক্তার আমাকে বলেছেন, ‘তুমি যদি ক্রিকেট খেলতে না চাও, তবে লাল বলের ক্রিকেট খেলতে থাকো।’ কারণ এটা তোমার জন্য ভালো কিছু হবে না। তুমি আর লম্বা সময় ধরে আফগানিস্তানের হয়ে খেলতে পারবে না।’ তারপরও আমি খেলছি। যখন তিনি শুনলেন যে আমি ৬৭ (৫৫) ওভার বল করেছি দুই ইনিংসে (জিম্বাবুয়ের বিপক্ষে), তখন হতভম্ব হয়ে গিয়েছিলেন তিনি। তার কথা এমন ছিল যে, ‘না, তুমি এটা করতে পার না।’ আমি এটা নিয়ে ভাবব।”

এখন রশিদের লক্ষ্য ২০২৭ বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করা। লাল বলের ক্রিকেটে তার ভবিষ্যৎ নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে পাইবাস ক্রিকবাজ-কে বলেন, ভালো-মন্দ দিকগুলো বিবেচনা করে তারা সিদ্ধান্ত নেবেন। তার কথা, ‘হ্যাঁ, আমিও তাই মনে করি (সাদা বলের ব্যস্ত সূচির আগে কোনো ইনজুরির ঝুঁকি থাকলে ভারতের বিপক্ষে বিশ্রাম দেওয়া ভালো)।’

তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে বছরে এক টেস্ট খেলার ব্যাপারে আলোচনা এটাই নিয়েই হবে যে, সে কোন টেস্ট খেলবে? কিন্তু জানেন তো, রশিদের স্বাস্থ্যের ব্যাপার আছে। ক্রিকেটের বাইরে তার দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের কথাও ভাবতে হবে। আপনি চান না যে খেলোয়াড়ি ক্যারিয়ারে পাওয়া কোনো চোটের কারণে কেউ ৪০, ৫০ বা ৬০ বছর বয়সে গিয়ে কেউ কষ্ট পাক।’

তিনি বলে গেলেন, ‘দেখুন, পুরো ব্যাপারটাই তার শারীরিক অবস্থার ওপর নির্ভরশীল, বুঝলেন? আমি এখনো নির্বাচকদের সঙ্গে বিভিন্ন ফরম্যাটের খেলোয়াড়দের নিয়ে আলোচনা করিনি। কিন্তু তার পিঠের সমস্যার ইতিহাস এবং সে কোথা থেকে উঠে এসেছে, সেই দিক থেকে দেখলে ব্যাপারটা খেলোয়াড় ব্যবস্থাপনার ওপর নির্ভরশীল।’

‘তাই এমন ওয়ার্কলোডের কারণে কোনো খেলোয়াড় স্বাস্থ্য বা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলার ইচ্ছা কারো থাকে না, যেটা টেকসই নয়। সুতরাং সে যদি এক টেস্ট খেলতে চায়, তাহলে কোন টেস্ট খেলবে? এটা নিয়েই নির্বাচকদের সঙ্গে ভালোভাবে আলোচনা করতে হবে।’, বললেন পাইবাস।

বর্তমানে আফগানিস্তানে আছেন পাইবাস। জাতীয় দলের আসন্ন স্কিল ডেভেলপমেন্ট ও ট্রেনিং ক্যাম্প সামনে রেখে প্রথমবার দেশটির রাজধানী কাবুলে পা রেখেছেন। নির্বাচক কমিটির সঙ্গে বৈঠক করেছেন। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট বিভাগগুলোর সঙ্গেও মতবিনিময় করেছেন। হাই পারফরম্যান্স সেন্টারও ঘুরে দেখেছেন এই কোচ।

তামিমের উদ্যোগে লিগে অবনমন বাতিলের সিদ্ধান্ত, সম্মতি ক্লাবগুলোর

৪০টি ক্লাবের বয়কটের মুখে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করেছিল আমিনুল ইসলাম বুলবুলের

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সব ধরনের প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করল রিয়াল মাদ্রিদ। স্পেনের ফুটবল প্রশাসনের

দায়িত্ব পেয়ে প্রথমবার জ্যোতিদের সঙ্গে দেখা করলেন রাশনা

গত মঙ্গলবার তামিম ইকবালকে সভাপতি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এডহক কমিটি গঠন করেছে জাতীয়

ব্রাজিলের কাছে ৩ গোলে হারল আর্জেন্টিনা, ম্যাচ শেষে হাতাহাতি

যেকোনো পর্যায়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই বাড়তি উন্মাদনা তৈরি করে। লাতিন আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আজ (শনিবার)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয়টি দেশের কূটনীতিকের এমজিআই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন পরিদর্শন

ঢাকার পর জেলা পর্যায়ে প্রবাসী সিটি করার প‌রিকল্পনা সরকারের

স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

ঢামেকে চিকিৎসকের সঙ্গে হাতাহাতির অভিযোগে আটক রোগীর স্বজন

১২ হাজার কোটি টাকা লেনদেন দাবি, সেই পাটোয়ারী বাবুর আত্মসমর্পণ

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে ২ শিশুর মৃত্যু

বিপিডিবির সাবেক চেয়ারম্যান বেলায়েতের আয়কর নথি সরবরাহের নির্দেশ

শিশুদের হাম-রুবেলা: ডিএনসিসির ১০ অঞ্চলের ৫৯৯ কেন্দ্রে চলবে টিকাদান

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

পহেলা বৈশাখে ১১ উপজেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাটের সোনালি যুগ পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নিয়েছি: প্রতিমন্ত্রী শরীফুল

মতিঝিল-কমলাপুরে অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান

লিবিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীর স‌ঙ্গে রাষ্ট্রদূ‌তের বৈঠক

রাতের অন্ধকারে দৈত্যের মতো হঠাৎ করে হাম আমাদের আক্রমণ করে: স্বাস্থ্যমন্ত্রী

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাম মোকাবিলায় সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাকা জেলার সিএনজিচালিত অটোরিকশা মহানগরীতেও চলাচলের অনুমতি দাবি