সবার আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা উজবেকিস্তানের

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১৭:৪৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছেন উজবেকিস্তান। ৪০ সদস্যের এই দল নিয়ে তাসখন্দে তিন সপ্তাহের অনুশীলন ক্যাম্প করবেন ফ্যাবিও ক্যানাভারো। এখান থেকেই নির্বাচিত করা হবে চূড়ান্ত দল।

প্রথমিক দলে বেশ কয়েকজন তরুণ ফুটবলার জায়গা পেয়েছেন। এই তালিকায় আছেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড নোদির আবদুরাজ্জাকভ, মিডফিল্ডার শেরজোদ এসানভরা। চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা ফরোয়ার্ড খুসাইন নরচায়েভ ও জালোলিদ্দিন মাশারিপভও আছেন প্রাথমিক দলে।

বিশ্বকাপে উজবেকিস্তানের প্রথম ম্যাচ ১৭ জুন মেক্সিকোতে। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মিশন। পরের ম্যাচ হিউস্টনে পর্তুগালের বিপক্ষে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৭ জুন আটলান্টায় কঙ্গো ডিআরের বিপক্ষে।

গোলকিপার- ভ্লাদিমির নাজারভ, উৎকির ইউসুপভ, বতিরালি এরগাশেভ, আবদুভোখিদ নেমাতভ

ডিফেন্ডার- ইব্রোখিমখালিল ইউলদোশেভ, আভাজবেক উলমাসালিয়েভ, জাখঙ্গির উরোজভ, রুস্তমজন আশুরমাতভ, মুখাম্মাদকোদির হামরালিয়েভ, উমারবেক এশমুরোদভ, আবদুকোদির খুসানভ, আবদুল্লাহ আবদুল্লাহয়েভ, ফারুখ সায়ফিয়েভ, খোজিয়াকবার আলিজোনভ, শেরজোদ নাসরুল্লায়েভ, মুহাম্মাদরাসুল আবদু মাজিদভ, বেহরুজ করিমভ, দিয়র ওরতিকবোয়েভ

মিডফিল্ডার- কুভান্দিক রুজিয়েভ, শেরজোদ এসানভ, নদিরবেক আবদুরজোকভ, ওদিলজন খামরোবেকভ, উমারালি রাখমোনালিয়েভ, আলিশের ওদিলভ, সাদরোরবেক বাখরোমভ, আকমাল মজগোভয়,  ওতাবেক শুকুরভ, জামশিদ ইস্কান্দারভ, জাসুরবেক জালোলিদ্দিনভ, আজিজজন গানিয়েভ

ফরোয়ার্ড- আব্বোসবের ফায়জুল্লায়েভ, জালোলিদ্দিন মাশারিপভ, দোস্তনবেক খামদামভ, ওস্টন উরুনভ, রুসলানবেক জিয়ানভ, আজিজবেক আমোনভ, খুসাইন নরচায়েভ, শেরজোদ তেমিরভ, ইগর সের্গিয়েভ, এলডোর শমুরোদভ।


আমার বার্তা/এমই