ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

রোনালদোকে টপকে মৌসুমের সেরা খেলোয়াড় পর্তুগালের আরেকজন

আমার বার্তা অনলাইন:
২৩ মে ২০২৬, ১৩:৩৪

২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার পর ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল হলেও মেজর শিরোপা পাওয়া হচ্ছিল না ক্রিশ্চিয়ানো রোনালদোর। দীর্ঘ অপেক্ষার পর এবার সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হয়েছে তার দল। তবে প্রো লিগের মৌসুমসেরার পুরস্কারটা পাননি রোনালদো। তাকে টপকে আল-নাসর ও পর্তুগাল জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্স এই পুরস্কার বাগিয়ে নিলেন।

সৌদি প্রো লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে রোনালদো জোড়া গোল করে আল-নাসরের বড় জয় নিশ্চিত করেন। তারা দামাককে হারিয়েছে ৪-১ ব্যবধানে। এ নিয়ে এবারের লিগে ২৮ এবং পেশাদার ক্যারিয়ারে ৯৭৩তম গোল করলেন রোনালদো। তবে গোল-অ্যাসিস্টসহ পুরো পারফরম্যান্স মিলিয়ে তাকে ছাপিয়ে গেলেন ফেলিক্স। যদিও তিনি ২০ গোলের পাশাপাশি করেছেন ১৩ অ্যাসিস্ট।

এ ছাড়া মৌসুমের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে ছিলেন কলম্বিয়ান ফরোয়ার্ড হুলিয়ান কুইনোনেস ও ইংল্যান্ড স্ট্রাইকার ইভান টনি। সেরা গোলদাতার তালিকায় তারা যথাক্রমে শীর্ষ দুইয়ে ছিলেন। অন্যদিকে, এটাই ছিল সৌদি ক্লাবটিতে ফেলিক্সের প্রথম মৌসুম। চেলসি থেকে ৩০ মিলিয়নে (প্রাথমিক ফি) তিনি চেলসি থেকে দুই বছরের চুক্তিতে আল-নাসরে যোগ দিয়েছিলেন।

মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘ফুটবল খেলতে পারাটা আমার জন্য আনন্দের, বিশেষত নিজের পজিশনে। কোচ আমাকে অনেক আত্মবিশ্বাসী করেছেন, তিনি আমাকে দলকে সামনে নিয়ে যাওয়ার, প্রয়োজনমতো সাহায্য করার এবং মনোযোগী হতে প্রেরণা দিয়েছেন। আর যখনই এসবের সমন্বয় ছিল, তখন সব ঠিকঠাকই হয়।’

অন্যদিকে, মৌসুমের সেরা কোচের পুরস্কার জিতেছেন আল-নাসর কোচ জর্জ জেসুস। তিনি বলেন, ‘এই জয় সবার এবং বিশেষ করে ক্রিশ্চিয়ানোর। কারণ এর আগপর্যন্ত তিনি সৌদি আরবের কোনো টাইটেল জিততে পারেননি। আমি এই চ্যালেঞ্জটা নিয়েছিলাম, বলেছিলাম তাকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করব। চলো শিরোপা জিতি এবং আমি বিদায় নিই। আমার জন্য এখানেই শেষ। আল-নাসরের সঙ্গে শেষ ম্যাচটা সম্পন্ন করলাম।’

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ কাজে দেবে: জ্যোতি

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। তার আগে আজ (রোববার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে

হকি ও কাবাডি খেলোয়াড়দের অর্ধ কোটি টাকা আর্থিক পুরস্কার

বাংলাদেশ নারী হকি দল প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলবে। ইন্দোনেশিয়ার জাকার্তায় গেমসের নারী হকির বাছাই

লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) আগের দুই মৌসুমে নিলাম হলেও এবার ফিরছে ড্রাফট পদ্ধতি। আগামী ১

ক্রীড়াঙ্গনে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে টপকে কানেলো দ্বিতীয়

১০ বছর আগে প্রথমবার ফোর্বসের শীর্ষ উপার্জনকারী ক্রীড়া অ্যাথলেট হয়েছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

শিক্ষাপ্রতিষ্ঠানের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির সময়সূচিতে পরিবর্তন

সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর

দেশে প্রথম ২৯ কার্য দিবসে মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির তিন হাজার পরিচ্ছন্নতাকর্মী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যাত্রীর চাপ কম

বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫ শতাংশ ভাড়া ছাড় চালু হচ্ছে সোমবার

তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নতুন উদ্যোগ

ঈদের আগে রেমিট্যান্সে বড় উত্থান, ২৩ দিনে এলো প্রায় ৩ বিলিয়ন ডলার

বান্দরবান ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

রংপুরে কৃষক হত্যাসহ ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার

একদিনে হাম ও হামের উপসর্গে ১৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সৌদি আরবে রপ্তানি বাড়াতে খাতভিত্তিক প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ গঠনের উদ্যোগ

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রীর মামলা বিচারের জন্য বদলি

অটিজম স্পেকট্রাম ডিজিজ কি ও আধুনিক চিকিৎসা

যেসব এলাকায় সোমবার ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

হাতিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত সন্ত্রাসী আটক