ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

১১৯ সেকেন্ড : মেসি নামলেন, গোল করলেন; রেকর্ড গড়লেন

আমার বার্তা অনলাইন:
১০ জুন ২০২৬, ১৩:৩৪

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে নিজেদের শেষবারের মতো পরখ করে নিতে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আকাশী-সাদা শিবিরে সবচেয়ে স্বস্তির খবরটি এলো এই ম্যাচেই। চোট কাটিয়ে মাঠে ফিরলেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। আর ফিরেই গোল করে জানিয়ে দিলেন, বিশ্বকাপের জন্য তিনি প্রস্তুত।

আলাবামায় অনুষ্ঠিত ম্যাচে শুরুতে বেঞ্চে ছিলেন মেসি। ম্যাচের ৬৯ মিনিট ৪ সেকেন্ডে জুলিয়ানো সিমেওনের বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন অধিনায়ক। মাঠে নামার পর নিজের ছাপ রাখতে সময় নিয়েছেন মাত্র ৫৩ সেকেন্ড।

মেসির দারুণ এক পাসে আক্রমণে ওঠেন লাউতারো মার্টিনেজ। শট নিতে গিয়ে আইসল্যান্ডের গোলরক্ষকের ফাউলের শিকার হন তিনি, পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর স্পটকিক থেকে কোনো ভুল করলেন না মেসি। জোরালো শটে বল জালে পাঠিয়ে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

এই গোলের মাধ্যমে জাতীয় দলের হয়ে নিজের গোলসংখ্যা বাড়িয়ে ১১৭-তে নিয়েছেন মেসি। একই সঙ্গে গড়েছেন নতুন এক রেকর্ডও। ৩৮ বছর ১১ মাস ১৮ দিন বয়সে গোল করে আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করা ফুটবলার হলেন তিনি।

এতদিন এই রেকর্ডটি ছিল আর্জেন্টাইন কিংবদন্তি অ্যাঞ্জেল লাবরুনার দখলে। ১৯৫৭ সালে ব্রাজিলের বিপক্ষে রোকা কাপে ৩৮ বছর ৯ মাস ১০ দিন বয়সে গোল করেছিলেন তিনি। প্রায় সাত দশক পর সেই রেকর্ড ভাঙলেন মেসি।

এ ছাড়া ২০২২ সালের কাতার বিশ্বকাপেই পেনাল্টি থেকে ৪টি গোল করে যৌথভাবে বিশ্বকাপে পেনাল্টি থেকে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে রেখেছিলেন মেসি। তবে আসন্ন ২০২৬ বিশ্বকাপে পেনাল্টি থেকে আর একটি মাত্র গোল করলেই ফুটবল ইতিহাসের সব রেকর্ড ভেঙে তা এককভাবে নিজের করে নেওয়ার এক সুবর্ণ সুযোগ রয়েছে মেসির সামনে।

গত ২৪ মে ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে খেলতে গিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেসি। তবে চোট গুরুতর না হওয়ায় দ্রুতই সেরে ওঠেন। প্রসঙ্গত, আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। সেটিই হবে মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপের প্রথম ম্যাচ।

আমার বার্তা /জেএইচ

মারাত্মক ট্যাকলের পরও মেসিকে কার্ড দেখানো হয়নি, সমালোচনার মুখে রেফারি

লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে আবারও ফুটবল বিশ্ব মুগ্ধ হয়েছে। বিশ্বকাপের মঞ্চে আগেও তার অসাধারণ নৈপুণ্য

ওপর মহলের নির্দেশে সংবাদ করেছি: হেফাজতকাণ্ড মামলায় জিজ্ঞাসাবাদে রুপা-বাবু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই জয়ের দেখা পেল অস্ট্রিয়া

শেষবার ১৯৯৮ সালে বিশ্বকাপে খেলেছিল অস্ট্রিয়া। এরপর একে একে কেটে গেছে পাঁচটি আসর। অবশেষে উত্তর

বিশ্বকাপে একদিনে তিন তারকার গোল উৎসব

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর ২৪ ঘণ্টার সাক্ষী হলো পুরো ফুটবল বিশ্ব। আন্তর্জাতিক ফুটবলের এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ২১ হাজার পিস ইয়াবা জব্দ

বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

১ বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো: প্রধানমন্ত্রী

বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা

ইলেকট্রনিক্স উৎপাদন ও প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়া

আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী

শ্যামলের পায়ে টহল পুলিশের গুলি, এক মাসের মধ্যে ২ লাখ টাকা দিতে নির্দেশ

মারাত্মক ট্যাকলের পরও মেসিকে কার্ড দেখানো হয়নি, সমালোচনার মুখে রেফারি

জনগণের অর্থ আর বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

তিন দিনে ইসলামী ব্যাংককে সাড়ে ৬ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কুষ্টিয়া হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ

রাশিয়া থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউরিয়া সার আনবে সরকার

বাজেটকে গণবিরোধী বলায় সমালোচকদের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে এই সরকার : প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাইয়ের এক তারিখ থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি

বিদ্যুৎ উৎপাদন না করেও অর্থ পরিশোধের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে

ডিসেম্বরের আগেই জলাবদ্ধতাসহ সিডিএ-এর তিন প্রকল্প শেষ হবে

বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকরাই: শিক্ষামন্ত্রী

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা প্রকাশ