ই-পেপার বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

সাফ- ২০২৬ চ্যাম্পিয়শিপের আয়োজক বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
২১ জুলাই ২০২৬, ১২:৩৬

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত হলো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তারিখ ও ভেন্যু। দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় বসবে এই আসর।

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সবকটি সদস্য দেশই এই আঞ্চলিক শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ২৫ জুলাই ঢাকায় আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করা হবে। এরপর ১ আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে সাফের আনুষ্ঠানিক ড্র।

এই ঘোষণার পর সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল বলেন, 'সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তারিখ ও ভেন্যু ঘোষণা করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এই টুর্নামেন্টটি আমাদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। বিগত বছরগুলোতে অঞ্চলের ফুটবলপ্রেমীদের অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে এই আসর।'

ফিফা বিশ্বকাপ ২০২৬ শেষ হওয়ার পরপরই এই ঘোষণাটি দক্ষিণ এশিয়ার ফুটবল অনুরাগী ও সমর্থকদের জন্য নতুন উদ্দীপনা তৈরি করেছে।

আয়োজক হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা নিয়ে তিনি আরও বলেন, 'বাংলাদেশে ফুটবলের প্রতি ক্রমবর্ধমান আগ্রহের কারণে আয়োজক হিসেবে তাদের নাম নিশ্চিত হওয়াটা অত্যন্ত রোমাঞ্চকর। আমরা আশা করি বাংলাদেশ একটি জাঁকজমকপূর্ণ ও সফল টুর্নামেন্ট উপহার দেবে, যা খেলোয়াড় ও সমর্থকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।'

আগামী দিনগুলোতে টুর্নামেন্ট কেন্দ্রিক বেশ কিছু আপডেট ও ইভেন্ট প্রকাশের কথা জানিয়ে তিনি বলেন, 'সামনের দিনগুলোতে আমরা চ্যাম্পিয়নশিপ সম্পর্কিত একগুচ্ছ কার্যক্রম ও ইভেন্টের বিস্তারিত প্রকাশ করব। আরেকটি অবিস্মরণীয় টুর্নামেন্টের কাউন্টডাউন শুরু হওয়ায় আমাদের সমর্থকদের উৎসাহ ও উত্তেজনা আমাদের মতোই থাকবে বলে আশা করি।'

২০২৬ সালের এই আসরটি হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম সংস্করণ। ২০১৮ সালের পর এবারই প্রথম বাংলাদেশে ফিরছে সাফের এই ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট, যা আঞ্চলিক এই আসরকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

সিরিজের আগেই অস্ট্রেলিয়ান গণমাধ্যমের আলোচনায় বাংলাদেশি তারকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দেখায় আগুন ঝরিয়েছেন বাংলাদেশি তরুণ সেনসেশন নাহিদ রানা। প্রথম ওয়ানডেতেই ৪১ রানে

২২ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন মেক্সিকো গ্রেট

মেক্সিকান ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা গোলকিপার হিসেবে ভাবা হয় গুইলেরমো ওচোয়াকে। গতকাল পেশাদার ফুটবল থেকে

লঙ্কান ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে সরে দাঁড়ালেন তাসকিন আহমেদ

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চলতি আসরে জাফনা কিংসের হয়ে বাংলাদেশি তারকা তাসকিন আহমেদের খেলার কথা

বিশ্বকাপের সেরা একাদশের লড়াইয়ে আর্জেন্টিনার পাঁচ ফুটবলার

স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। এবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি জাতীয়তাবাদই ভাষা, ধর্ম ও সংস্কৃতিকে ধারণ করে: তথ্যমন্ত্রী

চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মানবিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব

নির্বাচনী তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে: আনোয়ারুল ইসলাম

আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড পেলেন খন্দকার রুহুল আমিন সিআইপি

প্রকল্প বাস্তবায়নে নতুন নীতিমালা, ব্যয় নির্ধারণে নতুন কাঠামো: প্রতিমন্ত্রী

আগস্টেই স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি, ত‍্যাগীরা প্রাধান্য পাচ্ছেন

সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার নিন্দা জানাল বাংলাদেশ

দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি

‘নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা’, আরেক স্টার্টআপ হ্যাক করল এআই

নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজসহ ইবি প্রশাসনের কাছে ছাত্রদলের ৯ দফা দাবি

আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে

জেন-জি আন্দোলন নিয়ে পার্লামেন্টে মোদিকে তীব্র আক্রমণ আখিলেশ যাদবের

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিও’র সাক্ষাৎ

মেগা প্রকল্পে বিলম্ব ও ব্যয় বৃদ্ধি: ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত সরকারের

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি নিয়ে বিশ্লেষণ করেছি: আসিফ মাহমুদ

ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত ৫০ প্রশাসন ক্যাডার, হবে এসিল্যান্ড পদায়ন

২৩ জুলাই থেকে ঢাকায় 'টপ থাই ব্র্যান্ডস ২০২৬' ও 'থাই গো’মে গালা' শুরু

ক্রাইম রিপোর্টার আবু হেনা রাসেল আর নেই: শোকাহত ক্র্যাব