ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

নাহিদ রানাকে খেলানোই কি কাল হলো? বিসিবির ব্যাখ্যায় নতুন মোড়

আমার বার্তা অনলাইন:
২৭ জুলাই ২০২৬, ১৬:১১

বাংলাদেশের পেস সেনসেশন নাহিদ রানার চোট ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে চলছে তুমুল আলোচনা। জিম্বাবুয়ে সফরের সীমিত ওভারের সিরিজে খেলানোর সিদ্ধান্তই শেষ পর্যন্ত তাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ বছর পর হতে যাওয়া ঐতিহাসিক টেস্ট সিরিজ থেকে ছিটকে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই সমালোচনার মুখে এবার পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই নাহিদের ওয়ার্কলোড বা চাপ অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হয়েছে। তবে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাইড স্ট্রেইনে আক্রান্ত হন তিনি। এই চোটের কারণে তাকে আট থেকে ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

এরপর থেকেই সমালোচনার মুখে পড়েছেন নির্বাচকরা। অনেকের মতে, তুলনামূলক কম গুরুত্বপূর্ণ জিম্বাবুয়ে সফরের সাদা বলের সিরিজে নাহিদকে খেলানোর সিদ্ধান্তই বাংলাদেশকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বড় অস্ত্রগুলোর একটি থেকে বঞ্চিত করেছে।

সোমবার এ বিষয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘আমরা যখনই কোনো খেলোয়াড়কে দলে নেই, শুধু নাহিদ রানা নয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান কিংবা দীর্ঘদিন ধরে টেনিস এলবো সমস্যায় ভোগা তাওহীদ হৃদয়-সবার ক্ষেত্রেই প্রথমে মেডিকেল বিভাগের মূল্যায়ন নেওয়া হয়। এরপর টিম ম্যানেজমেন্ট এবং ওয়ার্কলোড ও ইনজুরি পর্যবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিদের রিপোর্ট পর্যালোচনা করা হয়। কে খেলার জন্য প্রস্তুত আর কে নয়, সেই প্রতিবেদনই আমাদের সিদ্ধান্তের ভিত্তি।’

বাশার বলেন, নাহিদের ওয়ার্কলোড ব্যবস্থাপনায় সবসময়ই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে, ‘এখন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট শুধু কথার বিষয় নয়। খেলোয়াড়রা জিপিএস ট্র্যাকার ব্যবহার করে, ফলে তাদের প্রতিটি বিষয় ও শারীরিক চাপের তথ্য সংরক্ষণ করা হয়। সেই রিপোর্ট বিশ্লেষণ করেই ঠিক করা হয় একজন ক্রিকেটার কোন ম্যাচ খেলবেন, কতগুলো ম্যাচ খেলবেন এবং কোন সিরিজে অংশ নেবেন। এই প্রক্রিয়া শুধু নাহিদের জন্য নয়, তাসকিনসহ আমাদের সব পেসারের ক্ষেত্রেই একইভাবে অনুসরণ করা হয়।’

এরপর তিনি জিম্বাবুয়ে সফরে নাহিদের ওয়ার্কলোড কীভাবে পরিচালনা করা হয়েছিল, সেটিও ব্যাখ্যা করেন। হারারেতে একমাত্র টেস্টে বিশ্রাম দেওয়া হলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ এবং পরে দুটি টি-টোয়েন্টির মধ্যে প্রথমটিতে খেলানো হয়েছিল তাকে, ‘নাহিদের সূচি দেখলেই বোঝা যাবে, আমরা তাকে সব ম্যাচ খেলাইনি। সে প্রথম দুটি ওয়ানডে খেলেছে, এরপর এক সপ্তাহ বিশ্রাম পেয়েছে। তারপর দুটি টি-টোয়েন্টি খেলেছে। ওয়ার্কলোড পরিকল্পনা অনুযায়ী সে টেস্ট খেলার জন্যও প্রস্তুত ছিল। তারপরও অস্ট্রেলিয়া সিরিজের গুরুত্ব বিবেচনায় বাড়তি সতর্কতা হিসেবে আমরা তাকে সেই টেস্টে খেলাইনি।"

তবে বাশার স্বীকার করেছেন, চাইলে পুরো সাদা বলের সিরিজেই নাহিদকে বিশ্রামে রাখা যেতো। কিন্তু তাকে খেলানোর পেছনে যথেষ্ট যৌক্তিক কারণ ছিল বলে দাবি করেন তিনি, ‘ওয়ানডে সিরিজের জন্য সে পুরোপুরি ফিট ছিল। সে তিনটির মধ্যে দুটি ওয়ানডে খেলেছে। এরপর প্রথম টি-টোয়েন্টি খেলেছে এবং দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যথা অনুভব করেছে। আমার মনে হয়, এটি ছিল দুর্ভাগ্যজনক। অবশ্যই চাইলে আমরা তাকে খেলাতাম না। ওয়ানডে সিরিজটি বিশ্ব চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না, আর টি-টোয়েন্টি সিরিজও কোনো আসন্ন আইসিসি ইভেন্টের প্রস্তুতির অংশ ছিল না। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে এখনও প্রায় দুই বছর বাকি। তাই চাইলে তাকে পুরো সফরেই বিশ্রামে রাখা যেতো।’

আমার বার্তা/এমই

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের

নতুন কুঁড়ি স্পোর্টস: ফুটবলে বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে ফুটবল ইভেন্টের বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট অঞ্চল। বালিকা বিভাগে

নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর

রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠান। সোমবার (২৭

তিন সপ্তাহের চোটে মাস পার, লিটনকে নিয়ে বাশারের ব্যাখ্যা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন। শুরুতে মনে হচ্ছিল সেটা খুব গুরুতর কিছু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেকে গড়ো শক্তভাবে, তাহলে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ

জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু: আফরোজা খানম

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে দুই সপ্তাহ লাগতে পারে: জ্বালানি মন্ত্রী

কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩ জন

অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিল সরকার

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টস: ফুটবলে বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকরা আমাদের চোখ, সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ: ত্রাণ প্রতিমন্ত্রী

আজ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৯ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৩০ জন

নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর

গান গাওয়া তো অন্যায় কিছু না: বিউটি পালকে নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী

বাস্তব প্রশিক্ষণ শেষে ৯৩ সহকারী পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে পদায়ন

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: পার্থ

নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে: মহিলা পরিষদ

সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার, কার্যক্রম চালাতে পারবে আদ্-দ্বীন হাসপাতাল

চট্টগ্রামে ইতালির তৈরি পিস্তল ও গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব উম্মে মারুফা