ই-পেপার বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

লোপেজের জোড়ায় অ্যাতলেটিকোকে হারিয়ে এককভাবে শীর্ষে বার্সেলোনা

আমার বার্তা অনলাইন:
০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৪

আগের ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতে পয়েন্টের হিসাবে বার্সেলোনাকে ছুঁয়েছিল। অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে নামার আগে তাই চাপে ছিল কাতালান জায়ান্টরা। এমনকি শুরুতেই পিছিয়েও পড়েছিল। ফারমিন লোপেজের জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে জেতে তারা এবং রিয়ালকে ৩ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলে লা লিগায় এককভাবে শীর্ষে থাকল হান্সি ফ্লিকের দল।

শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-০ গোলে জিতে রিয়াল ৩০ পয়েন্ট নিয়ে বার্সাকে ধরে ফেলেছিল। যদিও গোল ব্যবধানে তারা পেছনে ছিল। তবে ঠিকই তিন পয়েন্টে এগিয়ে থেকে আন্তর্জাতিক বিরতিতে গেল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। মেত্রোপলিতানো স্টেডিয়ামে পাওয়া ২-১ গোলের জয়ে ১২ ম্যাচ শেষে ৩৩ পয়েন্ট তাদের।

এই মৌসুমে বার্সা ১২ লিগ ম্যাচের ১১টি জিতল। গত মাসে এল ক্লাসিকোতে রিয়ালের কাছে হেরে কেবল পয়েন্ট হারায় তারা। রোমাঞ্চকর প্রথমার্ধে ভালো অবস্থানে ছিল অ্যাতলেটিকো। হুলিয়ান আলভারেজ ষষ্ঠ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিলেন। তার সামনে ছিলেন কেবল অতিথি গোলকিপার হোয়ান গার্সিয়া। কিন্তু আর্জেন্টাইন স্ট্রাইকার একটু বেশিবার বল স্পর্শ করায় সুযোগ হাতছাড়া করেন।

দুই দলই তারপর গোলপোস্টে বল মেরেছে। মার্ক পিউবিলের হেড গোলবারে আঘাত করে। তারপর পেদ্রির প্রচেষ্টা পোস্টে লেগে ব্যর্থ হয়। স্বাগতিকরা দশম মিনিটে এগিয়ে যায়। আলভারেজের নিচু ক্রসে জিউলিয়ানো সিমিওনে জাল কাঁপান।

প্রথম গোলের পরপর এক মিনিট খেলা বন্ধ থাকে। খেলোয়াড়রা ও সমর্থকরা মাঠে খেলা চলাকালে প্রতিপক্ষ গোলকিপারের সঙ্গে সংঘর্ষে মারা যাওয়া তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেলকে শ্রদ্ধা জানান।

অ্যাতলেটিকো তাদের ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু বার্সেলোনা হাফটাইমের ঠিক আগে সমতা ফেরায়। স্বাগতিকরা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বাঁকানো শটে জাল খুঁজে পান লোপেজ।

দ্বিতীয়ার্ধে আরও প্রাণবন্ত ছিল বার্সা। ৬৬তম মিনিটে লামিনে ইয়ামালের বুদ্ধিদ্বীপ্ত পাস ধরে লোপেজ পরাস্ত করেন ইয়ান ওবলাককে। অ্যাতলেটিকো সমতা ফেরাতে চাপ দিতে থাকে। কিন্তু সফরকারী গোলকিপার গার্সিয়ার বড় কোনো পরীক্ষা তারা নিতে পারেনি। লিগে দ্বিতীয় হারে তারা তিনে নেমে গেল, বার্সার সঙ্গে ব্যবধান পয়েন্টের।

এন্ড্রিককে ব্রাজিলে বেশি খেলার সুযোগ দিতে আনচেলত্তিকে অনুরোধ মরিনিয়োর

রিয়াল মাদ্রিদ থেকে গত মৌসুমে ধারে (লোন) ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁতে খেলতে গিয়ে দারুণ সময়

২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পাউ কুবারসি

ইউরোপের সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলার হিসেবে ২০২৬ সালের মর্যাদাপূর্ণ গোল্ডেন বয় পুরস্কার জিতেছেন বার্সেলোনা ও স্পেন

ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক

ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরির কারণে খেলা হয়নি। সিলেটে দ্বিতীয় টেস্টে মাঠে নামার

ঢাকায় পৌঁছালেন হামজা, ফারহানের ফ্লাইট বিলম্ব

সাফ খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। আজ (সোমবার) ভোর সাড়ে ছয়টায় ইংল্যান্ড থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন ইউপিতে কবে ভোট, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি

পোড়া তেলে মিষ্টি তৈরি, ধুলাবালিতে বেকারির খাবার-মানিকগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা

বিএমইউতে আন্তর্জাতিক মানের ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ

আন্তর্জাতিক সিঙ্গেল দিবস: একা থাকা মানেই অসম্পূর্ণ জীবন নয়

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

সেগুনবাগিচায় সড়ক দেবে গর্ত, ভাঙা সোয়ারেজ লাইনে দুর্ভোগ

যুবককে ছুরিকাঘাত মামলার তিন সপ্তাহ পরও অধরা অভিযুক্তরা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

ভাইরাল ভিডিওতে অস্ত্রের মহড়া, হুমকি ও চাঁদাবাজির অভিযোগে নোয়াখালী থেকে ‘বুলেট’ গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষায় চট্টগ্রামের পাঁচ যুব সংগঠনকে হারিয়ে ‘প্লাস্টিক সার্কুলারিটি চ্যাম্পিয়ন’ এন২এস

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: ১০ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবাসহ আটক ২

বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জন করতে চায় বাংলাদেশ

বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

এসএমই খাতে পুনঃঅর্থায়ন বরাদ্দ বেড়ে ২ হাজার কোটি টাকা

চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের