ই-পেপার শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

কেইনের রেকর্ডগড়া ম্যাচ জিতে কোয়ার্টারে ইংল্যান্ড

আমার বার্তা অনলাইন
১৩ নভেম্বর ২০২৬, ১৪:৪০

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তারকা ফরোয়ার্ড হ্যারি কেইন। পিটার শিলটনের রেকর্ড ছুঁয়েছিলেন আগেই। ক্রোয়েশিয়ার বিপক্ষে গতকাল তিনি ১২৬তম ম্যাচ খেলতে নেমেছিলেন। পেয়েছেন গোলও। ম্যাচটিতে ক্রোয়াটদের ২-১ গোলে হারিয়ে কেইনের বিশেষ রাত রাঙিয়েছে ইংলিশরা।

উয়েফা নেশন্স লিগের এই ম্যাচ দেখতে ওয়েম্বলি স্টেডিয়ামের টিকিট সোল্ড আউট হয়েছিল। ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের ব্যালন ডি’অরজয়ী তারকার রেকর্ড গড়ার ম্যাচ নিয়ে আগ্রহ ছিল স্বাগতিক সমর্থকদের। ম্যাচের আগে ১২৬ লেখা জার্সি হাতে কেইনকে অভিবাদন জানান প্রিন্স অব ওয়েলস উইলিয়াম। এ ছাড়া প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচও ইংলিশ অধিনায়কের হাতে একটি স্মারক তুলে দেন।

ক্রোয়াটদের বিপক্ষে ম্যাচের ২৪তম মিনিটে কাছ থেকে দারুণ এক শটে ইংল্যান্ডকে লিড এনে দেন মরগান রজার্স। এরপর পিটার সুসিচ ৫৯তম মিনিটে কাছ থেকে দেওয়া গোলে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান। লিড হারানোর মিনিট দুয়েক পরই গোল করেন হ্যারি কেইন। প্রতিপক্ষের বক্সে জ্যারেল কুয়েনসা ফাউলের শিকার হলে ৩৩ বছর বয়সী তারকা স্পট কিকে স্কোরলাইন ২-১ করেন।

ইংল্যান্ডের হয়ে আগে থেকেই সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা ছিলেন কেইন। সেই সংখ্যাকে তিনি ৯২–এ নিয়ে গেলেন। ম্যাচটিতে প্রতিপক্ষ হলেও মদ্রিচকে টটেনহ্যামে সতীর্থ হিসেবে পেয়েছিলেন কেইন। ৪১ বছর বয়সেও খেলে যাওয়া এই তারকা মিডফিল্ডারকে প্রেরণা হিসেবে দেখেন তিনি, ‘তিনি আমাদের কাছে প্রেরণার নাম। কি অবিশ্বাস্য খেলোয়াড়। একইসঙ্গে তার ব্যক্তিত্বও দুর্দান্ত এবং তিনি নিজের শরীরের খুব ভালো যত্ন নিয়েছেন। তার মতো অত্যন্ত পেশাদার মানুষ ৪১ বছর বয়সেও এই পর্যায়ে খেলে যাচ্ছেন। যা তার কঠোর পরিশ্রম ও মানসিকতারই ফসল।’

ক্রোয়াটদের হারিয়ে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন।

৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত

ম্যাট হেনরির গতি আর সুইংয়ে কুপোকাত ভারত। তার সঙ্গে তাল মিলিয়ে বাউন্সে বাকি কাজ সেরেছেন

হামজাকে নিয়ে মাথাব্যথা নেই, ভারতের বিপক্ষে ফাইনাল খেলতে চায় পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামীকাল রাত সাড়ে আটটায় ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে

৭ উইকেট নিয়ে রেকর্ড করলেন সাকিব 

অভিষেক টেস্টেই বল হাতে রূপকথার জন্ম দিলেন পাকিস্তানের পেসার সাকিব খান। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের

হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না: ডুলি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে হামজা চৌধুরীর ওপর পূর্ণ আস্থা রয়েছে কোচ টমাস ডুলির।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’

প্রভাবশালী মুসলিমের তালিকায় সপ্তম তাকি উসমানি

১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক রেল চালুর উদ্যোগ সরকারের

গজারিয়ায় পা হারিয়ে থমকে গেছে জীবন, আলমগীরের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো মানবিক সংগঠন

মন্ত্রীকে ধমক দিয়েও পদক পেলেন মার্কিন সেনা

মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

৩০ হাজার টাকায় সন্তান বিক্রির অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

যার এক ছাত্র প্রধানমন্ত্রী, আরেকজন চিফ হুইপ

কোরআন ছুঁয়ে শপথ নেবেন আমেরিকার প্রথম মুসলিম সিনেটর  

জোর ইউক্রেন সঙ্কট নিরসন ও নিরাপত্তায়

জলবায়ু অভিযোজন ও দুর্যোগ প্রস্তুতিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান খলিলুরের

মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের হোতা আলামিনসহ গ্রেপ্তার ৩

৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের ব্যাপক অভিযান, নিহত ৭৪

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

কাভার্ডভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

পঞ্চগড়ে সেচ সুবিধা বাড়াতে নির্মাণ হবে ব্যারেজ: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কেইনের রেকর্ডগড়া ম্যাচ জিতে কোয়ার্টারে ইংল্যান্ড

উদ্ধারের কাছাকাছি গিয়েও পাওয়া গেলো না আসিফ নজরুলের মোবাইল