৮ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আজ বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ ● ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ১৯ শাওয়াল ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি :
৭১১ - আবুল আব্বাস আবদুল্লাহ বিন মোহাম্মাদ যিনি সাফহ নামে বিশেষভাবে পরিচিত তিনি আব্বাসীয় খলিফাদের মধ্যে প্রথম খেলাফাতের মসনদে বসেন। উল্লেখ্য আব্বাসীয়রা আবু মোসলেম খোরাসানি এবং তার সেনাবাহিনীর সহযোগীতায় সর্বশেষ উমাইয়া শাসক দ্বিতীয় মারোয়ানকে হত্যা করে উমাইয়া শাসন প্রতিষ্ঠা করে। তবে বনি আব্বাসীয়রাও উমাইয়াদের মতো বছরের পর বছর ধরে সেখানকার জনগণের উপর জানমালের উপর অত্যাতার চালায় এবং ৬৫৬ হিজরী পর্যন্ত তারা শাসন ক্ষমতায় ছিলেন।
০৭১৪ - আবুল আব্বাস আবদুল্লাহ বিন মোহাম্মাদ যিনি সাফহ নামে বিশেষভাবে পরিচিত তিনি আব্বাসীয় খলিফাদের মধ্যে প্রথম খেলাফাতের মসনদে বসেন।
১৫১৩ - জুয়ান দ্য লেওন ফ্লোরিডা (যুক্তরাষ্ট্রের দ্বীপ) আবিষ্কার করেন।
১৭৫৯ - ব্রিটিশ বাহিনী ভারতের মাদ্রাজ দখল করে।
১৮৫৭ - সিপাহী বিদ্রোহ-এর সৈনিক মঙ্গল পাণ্ডের ফাঁসি দেয়া হয়।
১৮৬৬ - ইতালি ও প্রুশিয়া, অস্ট্রিয়া সাম্রাজ্যের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করে।
১৮৯৮ - সুদানের আতবারা নদীর কাছে যুদ্ধে ব্রিটিশ সেনাপতি হোরেশিও কিচেনার বিজয়ী হন।
১৯০২ - কলকাতায় মূক ও বধির বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯০৮ - হার্ভার্ড বিশ্ববিদ্যালয়'হার্ভার্ড বিজনেস স্কুল' প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
১৯১৩ - চীনে প্রথম পার্লামেন্ট চালু হয়।
১৯৪৬ - লীগ অব নেশন্সের শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।
১৯৫০ - ভারত ও পাকিস্তানের মধ্যে 'লিয়াকত-নেহরু' চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৫৯ - পৃথিবী থেকে পাঠানো রাডার সিগনাল সূর্যের সাথে ধাক্কা খেয়ে ফিরে আসে।
১৯৬২ - পারস্য উপসাগরে ব্রিটিশ জাহাজে বোমা বিস্ফোরণ হলে প্রায় ২৩৬ জন নিহত হয়।
১৯৬২ - ভারতীয় ব্যাটসম্যান উমরিগড় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭২ রান করেন।
১৯৭০ - ইসরাইলের যুদ্ধ বিমান কায়রো থেকে ৮০ কিলোমিটার উত্তরে বাহরুল বাকের স্কুলে হামলা চালালে পাঠরত ৪৬টি শিশু নির্মমভাবে শাহাদাত বরণ করে। উল্লেখ্য, ১৯৭০ সালের প্রথম তিনমাসে ইহুদীবাদী ইসরাইল উত্তর পূর্ব সিরিয়ার বেসামরিক জনবসতির উপর বিমান হামলা চালায়। সে বছরের ১২ ফেব্রুয়ারি ইসরাইলীরা একটি কারখানায় বোমা বর্ষণ করলে কর্মরত ১৬৮ জন শ্রমিক হতাহত হয়। তাছাড়া তারা ঐ একই সালের ৩১ মার্চ মিশরের উত্তর পূর্বাঞ্চলে হামলা চালালে ১২ জন বেসামরিক মানুষ নিহত ও আরো ৩৫ জন আহত হয়।
১৯৭১ - ভারতের ত্রিপুরায় বাংলাদেশী শরণার্থীদের জন্য ৯টি শরণার্থী শিবির খোলা হয়।
১৯৭২ - বাংলাদেশ সরকার কর্তৃক প্রথম স্থল, নৌ ও বিমান বাহিনী গঠন করা হয়।
১৯৮০ - প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মাদ বাকের সাদর এবং তার বোন বিনতুল হুদা ইরাকের বাথ সরকারের হাতে শহীদ হন।
১৯৯৪ - অর্থ কেলেঙ্কারির অভিযোগে জাপানের প্রধানমন্ত্রী হোসেকাওয়া পদত্যাগ করেন।
২০০২ - ১৯৭২ সালের পর আবার ঢাকায় 'বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক' অনুষ্ঠিত হয়।
>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:
৫৬৩ খ্রিস্টপূর্ব - গৌতম বুদ্ধ (আনুমানিক)।
১৬০৫ - স্পেনের রাজা চতুর্থ ফিলিপ।
১৮৫৯ - অস্ট্রীয় গণিতবিদ ও দার্শনিক এডমন্ড হুসার্ল।
১৮৭৮ - সি এম মার্থন, দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান।
১৮৯২ -
হেম চন্দ্র রায়চৌধুরী, ভারতীয় বাঙালি ইতিহাসবিদ।
ম্যারি পিকফোর্ড, কানাডীয়-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক।
১৯০৪ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ অর্থনীতিবিদ জন হিক্স।
১৯১১
নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ মেলভিন কেলভিন।
রোমানিয়ান দার্শনিক এমিল সিওরান।
১৯২৪ - কুমার গন্ধর্ব, ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী।
১৯২৯ - বেলজিয়ান গায়ক, গীতিকার ও অভিনেতা জ্যাকুয়েস বরেল।
১৯৩৪ - জাপানি স্থপতি কিশোর কুরোকাওয়া।
১৯৩৮ - কফি আনান, ঘানার কূটনীতিবিদ এবং জাতিসংঘের সপ্তম মহাসচিব।
১৯৪০ - গোলাম মুরশিদ, লন্ডন প্রবাসী বাংলাদেশী লেখক, গবেষক ও সংবাদ উপস্থাপক।
১৯৪২- কাজী আরেফ আহমেদ, বাংলাদেশের রাজনীতিবিদ।
১৯৫১ - আইসল্যান্ড অর্থনীতিবিদ, সাংবাদিক ও রাজনীতিবিদ ২৩ তম প্রধানমন্ত্রী গেইর হারডে হার্ডে।
১৯৬৩ - সাবেক ইংল্যান্ড ক্রিকেটার অ্যালেক জেমস স্টুয়ার্ট।
১৯৬৩ - ইংরেজ গায়ক, গীতিকার, অভিনেতা ও ফটোগ্রাফার জুলিয়ান লেনন।
১৯৬৬ - আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক রবিন রাইট।
১৯৬৮ - আমেরিকান অভিনেত্রী ও পরিচালক প্যাট্রিসিয়া আরকুয়েটে।
১৯৭১ - শোয়াইব জিবরান, বাংলাদেশের কবি, লেখক ও শিক্ষাতত্ত্ববিদ।
১৯৮৩ - ভারতীয় তামিল অভিনেতা ও গায়ক অল্লু অর্জুন।
১৯৮৬ - রাশিয়ান ফুটবলার ইগর আকিনফেভ।
১৯৮৭ - ডাচ ফুটবলার রয়স্টন ড্রেন্টে।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:
০২১৭ - রোমান সম্রাট কারাকালা।
১১৪৩ - বাইজান্টাইন সম্রাট জন দ্বিতীয় কম্নেনস।
১৭৫৭ - বাংলার নবাব আলীবর্দী খাঁ।
১৮৩৫ - ভিলহেল্ম ফন হুম্বোল্ট, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৮৫৭ - মঙ্গল পাণ্ডে, সিপাহি বিদ্রোহের অগ্রণী সৈনিক।
১৮৬১ - নিরাপদ লিফ্টের মার্কিন উদ্ভাবক এলিশা গ্রেভ্স্ ওটিস।
১৮৯৪ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক।
১৯৩১ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ কবি এরিক আক্সেল কারলফেল্ডট।
১৯৩৬ - রবার্ট বারানি, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান চিকিৎসক।
১৯৫০ - হেমচন্দ্র কানুনগো, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।
১৯৭১ - মুন্সি আব্দুর রউফ, বাংলাদেশের শহীদ মুক্তিযোদ্ধা।।
১৯৭৩ - পাবলো পিকাসো, স্পেনীয় চিত্রশিল্পী ও ভাস্কর।
১৯৭৬ - খ্যাতনামা বাঙালি ফুটবলার গোষ্ঠ পাল (দৈনিক ইংলিশম্যান তাকে চীনের প্রাচীর উপাধি দিয়েছিল)।
১৯৮০ - প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মাদ বাকের সাদর এবং তার বোন বিনতুল হুদা ইরাকের বাথ সরকারের হাতে শহীদ হন।
১৯৮১ - বাঙালি পতঙ্গবিশারদ ও উদ্ভিদবিদ গোপালচন্দ্র ভট্টাচার্য।
১৯৮৪ - নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ পিয়োতর লিওনিদোভিচ কাপিৎসা।
১৯৯২ - নোবেল পুরস্কার বিজয়ী সুইস ফার্মাকোলজিস্ট ড্যানিয়েল বভেট।
১৯৯৩ - ইংল্যান্ডের ব্যাটসম্যান গ্রিফিথ।
১৯৯৪ - বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীয় ব্যক্তিত্ব এম এম মোহাইমিন।
১৯৯৬ - মরিস অলম, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
২০০০ - আমেরিকান অভিনেত্রী ক্লেয়ার ট্রেভর।
২০১৩ - মার্গারেট থ্যাচার, ইংরেজ আইনজীবী রাজনীতিবিদ ও যুক্তরাজ্য প্রধানমন্ত্রী।
২০২৪ - পিটার হিগস, নোবেল পুরস্কার জয়ী ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিদ।
ছুটি ও অন্যান্য :
বাংলাদেশ স্কাউটস দিবস (বাংলাদেশ)
আন্তর্জাতিক রোমানি দিবস
আমার বার্তা/এমই
