ই-পেপার সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩৩

‘চাঁদাবাজির অভিযোগ’ ইস্যুতে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ ঢাবি ছাত্রদলের

আমার বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬, ১৪:২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে ভাসমান দোকান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

রোববার (২৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ প্রদান করে চাঁদাবাজির অভিযোগে জড়িত বলে দাবি করা বিতর্কিত ডাকসু প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় সংগঠনটি।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সেপ্টেম্বর মাসের বিতর্কিত ডাকসু নির্বাচনের পর থেকে কিছু ডাকসু প্রতিনিধি প্রশাসনের কিছু কর্মকর্তা ও শিক্ষার্থীদের সহযোগিতায় ক্যাম্পাসে চাঁদাবাজি ও দোকান উচ্ছেদের একটি সিন্ডিকেট গড়ে তুলেছে। এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও তারা রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের জড়িয়ে ভুয়া অভিযোগ ছড়িয়ে ক্যাম্পাসে সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এতে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ হুমকির মুখে পড়ছে বলে দাবি করা হয়।

এ সময় দুই দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—

১. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসে ক্ষুদ্র ব্যবসা ও দোকানপাট পরিচালনার নিয়ম-নীতির বিষয়ে স্পষ্ট বার্তা প্রদান করতে হবে ও তা যথাযথভাবে প্রচার করার ব্যবস্থা নিতে হবে, এবং

২. উত্থাপিত অভিযোগ অনুসারে চাঁদাবাজি এবং দোকান ভাঙচুর ও উচ্ছেদের সিন্ডিকেট সৃষ্টির সঙ্গে বিতর্কিত ডাকসু প্রতিনিধি কিংবা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী যেই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

উক্ত দাবিগুলোর পরিপ্রেক্ষিতে আজ রাত ৮টার মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না করলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে অভিযুক্ত বিতর্কিত ডাকসু প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান ছাত্রদল।

চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, যখন বাংলাদেশের জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি তাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সারা দেশে গণজোয়ার তৈরি হয়েছে, তখন সেটিকে বিতর্কিত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পুরোনো একটি ঘটনাকে সামনে এনে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ দিয়েছি এবং দাবি জানিয়েছি এই ঘটনার সঙ্গে আদৌ চাঁদাবাজির কোনো সংশ্লিষ্টতা আছে কি-না, তা আজকের মধ্যেই তদন্ত করে শিক্ষার্থীদের সামনে প্রকাশ করতে হবে। একইসঙ্গে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তারা যত শক্তিধরই হোক না কেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। আমাদের সংগঠনের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, সে আমাদের সংগঠনের হোক বা অন্য কোনো সংগঠনের, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

আমার বার্তা/জেএইচ

ইবিতে রোভার স্কাউট গ্রুপের নেতৃত্বে সাঈম-সাজ্জাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা

জুলাই গণ-অভ্যুত্থানে দেশের পটভূমি পরিবর্তনের পর সবচেয়ে আলোচিত বিষয় ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে?’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদের পদত্যাগের ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র এক দিন আগে পদত্যাগের ঘোষণা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জবিতে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্ট

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘ইয়ুথ আইডিয়া কনটেস্ট-২০২৬’ শুরু হয়েছে। কেন্দ্রীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রী কে? আলোচনায় ওবায়দুল ইসলাম, মিলন ও ওসমান ফারুক

জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

আমরা সৌভাগ্যবান যারা সুযোগ পেয়েছিলাম: শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা

বাংলাদেশে বৈশ্বিক নারী বিজ্ঞানীদের প্রাতরাশ অনুষ্ঠিত

নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু সমঝোতায় রাজি ইরান

এটা স্মরণীয় নির্বাচন হয়ে থাকবে মনে করে বিদায়ী উপদেষ্টা পরিষদ

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি বাহারুল আলম

টিউলিপকে ফেরাতে যুক্তরাজ্যের কাছে দাবি জানাবে বিএনপি সরকার

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি: পরিবেশ উপদেষ্টা

নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে জানালো ইসি

‘ফিরোজা না যমুনা’ কোথায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইবিতে রোভার স্কাউট গ্রুপের নেতৃত্বে সাঈম-সাজ্জাদ

নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব

চাকরি ফিরে পেলেন পল্লী বিদ্যুৎ সমিতির ৪৬ কর্মকর্তা-কর্মচারী

সরকারের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেওয়া হয়েছে

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার ও পররাষ্ট্র সচিব