ই-পেপার সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩৩

মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন তামিম

আমার বার্তা অনলাইন
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫

সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাদের মতো সংসদ নির্বাচনে অংশ নেননি তামিম ইকবাল। তবে গুঞ্জন ছড়িয়েছে এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোটের সরকারে মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে তাকে। কথিত আছে– নির্বাচন না করা জাতীয় দলের সাবেক এই অধিনায়ক টেকনোক্র্যাট কোটায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। তবে এমন গুঞ্জন মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তামিম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নির্বাচনের আগে তাদের বেশ কয়েকজন সংসদ সদস্য প্রার্থীর প্রচারণায়ও হাজির হতে দেখা যায় তামিমকে। বিএনপি নির্বাচিত হওয়ার পর তাদের সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে তোড়জোড় চলছে। একই তালে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা। সেখানে স্থান পেয়েছে তামিমের নামটি।

সাবেক এই দেশসেরা ওপেনার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন বলে গুঞ্জন ছড়াতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানান তিনি। নিজের অফিসিয়াল পেজে দেওয়া এক পোস্টে তামিম বলছেন, ‘আজ (গতকাল) সারাদিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা। এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।’

তামিমের মতোই ছড়িয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের নামও। অবশ্য নির্বাচনের আগে থেকেই তিনি ক্রীড়ামন্ত্রী হতে যাচ্ছেন বলে মৃদু গুঞ্জন উঠতে থাকে। যদিও বিএনপি থেকে ঢাকা-১৬ আসনে নির্বাচন করে তিনি জিততে পারেননি। এরপর অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনের ফলাফল স্থগিত এবং বিতর্কিত কেন্দ্রগুলোতে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন আমিনুল। শেষ পর্যন্ত নির্বাচিত না হলে তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হতে পারেন বলে নেটিজেনরা আলাপ তুলেছেন।

প্রসঙ্গত, ৩৬ বছর বয়সে এবারই প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন তামিম। গত ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম–৯ আসনে ভোট দেওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেছিলেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম। ভোট ভালোই হচ্ছে। পছন্দের প্রার্থীকে একটি ভোটই দিয়েছি।’

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

নাটকীয়তা শেষে মাঠে গড়ানোর অপেক্ষায় ভারত-পাকিস্তানের দ্বৈরথ। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের ম্যাচ হওয়া নিয়ে প্রথমে বাগড়া

প্রত্যাবর্তনে আল-নাসরের জয়ে গোল করলেন রোনালদো

৩ ম্যাচ না খেলার পর অবশেষে গতকাল শনিবার সৌদি আরবের ক্লাব আল-নাসরের জার্সিতে মাঠে নেমেছেন

আসিফ মাহমুদের লাগামহীন মন্তব্যে ক্ষতিগ্রস্ত ক্রীড়াঙ্গন: আমিনুল হক

সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বেপরোয়া কথাবার্তার কারণে দেশের ক্রীড়াঙ্গন ব্যাপক

বাংলাদেশ নেই বলে ভারত-পাকিস্তান ম্যাচে যাচ্ছেন না বিসিবি সভাপতি

আজ সকালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে কুয়েত থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রী কে? আলোচনায় ওবায়দুল ইসলাম, মিলন ও ওসমান ফারুক

জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

আমরা সৌভাগ্যবান যারা সুযোগ পেয়েছিলাম: শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা

বাংলাদেশে বৈশ্বিক নারী বিজ্ঞানীদের প্রাতরাশ অনুষ্ঠিত

নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু সমঝোতায় রাজি ইরান

এটা স্মরণীয় নির্বাচন হয়ে থাকবে মনে করে বিদায়ী উপদেষ্টা পরিষদ

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি বাহারুল আলম

টিউলিপকে ফেরাতে যুক্তরাজ্যের কাছে দাবি জানাবে বিএনপি সরকার

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি: পরিবেশ উপদেষ্টা

নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে জানালো ইসি

‘ফিরোজা না যমুনা’ কোথায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইবিতে রোভার স্কাউট গ্রুপের নেতৃত্বে সাঈম-সাজ্জাদ

নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব

চাকরি ফিরে পেলেন পল্লী বিদ্যুৎ সমিতির ৪৬ কর্মকর্তা-কর্মচারী

সরকারের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেওয়া হয়েছে

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার ও পররাষ্ট্র সচিব