ই-পেপার মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩

ইবিতে কর্মকর্তা সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

ইবি প্রতিনিধি:
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৯

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬–২০২৭ উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ১৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো সভাপতি (১ জন), সহ-সভাপতি (২ জন), সাধারণ সম্পাদক (১ জন), যুগ্ম সম্পাদক (১ জন), কোষাধ্যক্ষ (১ জন), প্রচার ও দপ্তর সম্পাদক (১ জন), সাংস্কৃতিক, সাহিত্য-পত্রিকা ও ক্রীড়া সম্পাদক (১ জন), মহিলা বিষয়ক সম্পাদক (১ জন) এবং নির্বাহী সদস্য (৬ জন)।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার তালিকায় আপত্তি গ্রহণ এবং ১৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বিতরণ, ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র গ্রহণ এবং ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই অনুষ্ঠিত হবে। ২৪ ফেব্রুয়ারি প্রার্থী তালিকা প্রকাশ, ২৫ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার এবং একই দিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচিত কমিটি দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। নির্বাচন সংক্রান্ত যেকোনো প্রয়োজনে নির্বাচন কমিশনের কার্যালয়, পরিবহন অফিস (কক্ষ নং–১৬৩) এ যোগাযোগ করতে বলা হয়েছে।

আমার বার্তা/সাব্বির আহমেদ/এমই

মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইবিতে রোভার স্কাউট গ্রুপের নেতৃত্বে সাঈম-সাজ্জাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা

জুলাই গণ-অভ্যুত্থানে দেশের পটভূমি পরিবর্তনের পর সবচেয়ে আলোচিত বিষয় ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে?’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদের পদত্যাগের ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র এক দিন আগে পদত্যাগের ঘোষণা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

আজ আমি বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা

হার-জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য: জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টা

প্রত্যেকটা হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেব: নাসীরুদ্দীন পাটোয়ারী

বিএনপি এমপিদের সংবিধান সংস্কারের শপথ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

সংসদ সদস্য-সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়াবেন সিইসি

প্রধান নির্বাচক পদে আর থাকতে চান না গাজী আশরাফ হোসেন লিপু

মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান

নতুন করে সাজানো হয়েছে জাতীয় সংসদ, চারদিকে নিরাপত্তা বলয়

আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা, করলেন ফটোসেশন

নতুন সরকারের শপথগ্রহণ মঙ্গলবার: বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন ছাত্রদলের শীর্ষ নেতারা

সম্মিলিত আফ্রিকান কর্মকাণ্ডে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত মরক্কোর

বাংলাদেশের কৃষি খাতের টেকসই উন্নয়নের জন্য আদর্শ নেতৃত্ব

ভারতে সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশের জন্য উদ্বেগের: হুমায়ুন কবির

আফগানিস্তানের জয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

নির্বাচন অংশগ্রহণমূলক, ইঞ্জিনিয়ারিংয়ের উপাদান দেখা যায়নি: টিআইবি

মালয়েশিয়ার হাইকমিশনারের 'আমার বার্তা' অফিস পরিদর্শন