ই-পেপার মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩

রাজধানীতে সিএনজি পাম্পগুলো প্রায় বন্ধ, চালকদের ভোগান্তি চরমে

আমার বার্তা অনলাইন:
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৬

আজ ঢাকা মহানগরীতে সিএনজি ও এলপিজি পাম্পগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ পাম্প পুরোপুরি বন্ধ রয়েছে। দুএকটি পাম্প গ্যাস সরবরাহ করলেও অপর্যাপ্ততার কারনে দীর্ঘ লাইন তৈরি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কেউ গ্যাস পাচ্ছেন না। এতে পরিবহন খাতে অস্থিরতা তৈরি হয়েছে এবং জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ভোর থেকে সিএনজি চালিত অটোরিকশা, মাইক্রো, প্রাইভেট কার চালকেরা পাম্পের সামনে লাইনে দাঁড়িয়ে আছেন। কিন্তু মিলছে না গ্যাস।

বনানী এলাকার এক মাইক্রো চালক মো. সেলিম রেজা বলেন, “ভোর ছয়টা থেকে বিভিন্ন পাম্পে ঘুরেছি। এখন সকাল ৯টা বাজে, তবুও গ্যাস পাইনি। তিন-চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে ব্যার্থ হয়ে মহাখালীর দিকে যাচ্ছি যদি কোন পাম্প পাই। না পেলে গাড়ি বন্ধ করে বসে থাকতে হবে।

মগবাজার এলাকায় এক সিএনজি অটোরিক্সা চালক বলেন, এভাবে ঘন্টার পর ঘন্টা যদি পাম্পে ঘুরতেই কেটে যায়, তাহলে আয় করবো কখন? সংসার চালানোই কঠিন হয়ে যাচ্ছে।”

একই চিত্র দেখা গেছে মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী এলাকাতেও। এলপিজিচালিত প্রাইভেট কার ও মাইক্রোবাসের চালকেরাও পড়েছেন বিপাকে।

প্রাইভেট কার চালক মো. রোকন বলেন, “গ্যাস পাচ্ছিনা সকাল থেকেই। পাম্পগুলোতে সিরিয়াল দিয়েও গ্যাস পাইনি। এখন কি করবো জানিনা।”

ডিলারদের দাবি, জাতীয় গ্রিড থেকে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় তারা পর্যাপ্ত চাপ পাচ্ছেন না। পাশাপাশি কিছু পাম্পে টেকনিক্যাল সমস্যাও রয়েছে, যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা। তবে কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস সংকটের প্রভাব শুধু পরিবহন খাতেই সীমাবদ্ধ নয়; এটি নিত্যযাত্রীর জীবনযাত্রায়ও প্রভাব ফেলছে। পর্যাপ্ত গণপরিবহন না থাকায় অনেকেই অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে সময়মতো পৌঁছাতে পারছেন না।

আমার বার্তা/এমই

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত

বাংলাদেশে বৈশ্বিক নারী বিজ্ঞানীদের প্রাতরাশ অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড অ্যাপ্লায়েড কেমিস্ট্রি এবং এশিয়ান নেটওয়ার্ক অব রিসার্চ ইন ফুড অ্যান্ড

ভোটার একটু কম হলেও খুব সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: আসিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

‘হানাহানিমুক্ত বাংলাদেশ চাই’—সপরিবারে ভোট দিয়ে মুক্তিযোদ্ধা ইউসুফ

ফজরের নামাজ আদায় করেই সপরিবারে রাজধানীর ধানমন্ডি সরকারি বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন বীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

আজ আমি বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা

হার-জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য: জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টা

প্রত্যেকটা হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেব: নাসীরুদ্দীন পাটোয়ারী

বিএনপি এমপিদের সংবিধান সংস্কারের শপথ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

সংসদ সদস্য-সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়াবেন সিইসি

প্রধান নির্বাচক পদে আর থাকতে চান না গাজী আশরাফ হোসেন লিপু

মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান

নতুন করে সাজানো হয়েছে জাতীয় সংসদ, চারদিকে নিরাপত্তা বলয়

আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা, করলেন ফটোসেশন

নতুন সরকারের শপথগ্রহণ মঙ্গলবার: বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন ছাত্রদলের শীর্ষ নেতারা

সম্মিলিত আফ্রিকান কর্মকাণ্ডে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত মরক্কোর

বাংলাদেশের কৃষি খাতের টেকসই উন্নয়নের জন্য আদর্শ নেতৃত্ব

ভারতে সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশের জন্য উদ্বেগের: হুমায়ুন কবির

আফগানিস্তানের জয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

নির্বাচন অংশগ্রহণমূলক, ইঞ্জিনিয়ারিংয়ের উপাদান দেখা যায়নি: টিআইবি

মালয়েশিয়ার হাইকমিশনারের 'আমার বার্তা' অফিস পরিদর্শন