ই-পেপার সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩

হাজারীবাগে গ‍্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪

আমার বার্তা অনলাইন
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২

রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের নারী ও শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন—শেখ রোমান (৩৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩২), তাদের তিন বছর বয়সী ছেলে মায়ান (৩) এবং রোমানের শ্যালক অপু (২৩)।

শেখ রোমানের নেত্রকোনার খালিয়াজুরী থানার মোহাম্মদপুর এলাকায়। বর্তমানে তিনি পরিবার নিয়ে পূর্ব রায়েরবাজারের জাহানারা ভিলার নিচতলার ভাড়া বাসায় বসবাস করছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে রায়েরবাজারের ১৪৭ নম্বর জাহানারা ভিলা ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. মামুন জানান, বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে পরিবারের চারজন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, রায়েরবাজার এলাকা থেকে অবস্থায় চারজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে শেখ রোমানের শরীরের ২৫ শতাংশ, পিংকি আক্তারের শরীরের ৭৫ শতাংশ, শিশু মায়ানের শরীরের ২৪ শতাংশ এবং অপুর শরীরের ৭ শতাংশ দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ‍্যে ২ জন হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডি ইউ) রাখা হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানান তিনি।

শ্যামপুরে চোর সন্দেহে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

রাজধানীর শ্যামপুর থানাধীন পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় চোর সন্দেহে গণপিটুনির শিকার আব্দুর রহিম (৩৫) নামে এক

ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণসহ দেশের মোট ৬টি সিটি করপোরেশনে প্রশাসন নিয়োগ করেছেন সরকার। রোববার (২২

পশ্চিম যাত্রাবাড়ীতে ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে

রাজধানীর পশ্চিম যাত্রাবাড়ী এলাকার শহীদ ফারুখ সড়ক ও রমজান ভাইয়ের গলি (নিজআর্ট) এলাকায় গ্যাসের স্বল্পচাপ

মোহাম্মদপুরে ‘চাঁদাবাজ’ ফারুককে ধরে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং পুলিশের

রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলা সিটি হাউজিং ও বসিলা ৪০ ফিট এলাকায় একাধিক ব্যবসায়ীকে চাঁদার দাবিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী হচ্ছেন নতুন অ্যাটর্নি জেনারেল

সারা দেশের পরিত্যক্ত গভীর নলকূপ ভরাটের নির্দেশ হাইকোর্টের

খুব ভালো বৈঠক হয়েছে: মা‌র্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

ফ্যামেলি কার্ডের মতো কৃষক কার্ড বিতরণ করবে সরকার: তথ্যমন্ত্রী

বেসরকারি মাদরাসায় নিয়োগে নতুন নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

ইউপি চেয়ারম্যান থেকে গাজীপুর সিটির দায়িত্বে শওকত হোসেন সরকার

তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে: হুমায়ুন কবির

মসজিদুল হারাম ও নববীতে ইতিকাফের নিবন্ধন শুরু

আলোচিত দীপু হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

কেসিসির প্রশাসক হলেন নজরুল ইসলাম মঞ্জু

জনগণের সহযোগিতায় ঢাকার সমস্যা সমাধান করতে চাই: আব্দুস সালাম

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হলেন আব্দুল কাইয়ুম চৌধুরী

শ্যামপুরে চোর সন্দেহে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার: ফখরুল

অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন নতুন চিফ প্রসিকিউটর: তাজুল ইসলাম

নেপালে নদীতে বাস উল্টে পড়ে ১৮ জন নিহত

প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী

অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন হবে: মির্জা ফখরুল

রেফারির রুমে মেসির অনুপ্রবেশ ইস্যুতে রায় দিলো এমএলএস

তাজুলকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম