ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ এর নতুন কমিটি 

জ. ই. বুলবুল :
২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৪
আপডেট  : ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩৭

সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

(SNMB) এদেশের পরমাণু চিকিৎসার শাথে সম্পৃক্ত চিকিৎসক ও বিজ্ঞানীদের একটি সুপ্রতিষ্ঠিত অরাজনৈতিক ও অলাভজনক বৈজ্ঞানিক সংগঠন যা ক্যান্সারসহ অন্যান্য জটিল রোগের ডায়াগনোসিস, থেরাপি ও এতদসংক্রান্ত গবেষনায় অগ্রণী ভূমিকা পালন করছে। গত ২৪শে এপ্রিল, শুক্রবার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল, ঢাকায় সংগঠনটির ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই সম্মেলনে পরমাণু চিকিৎসার সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর প্রায় অর্ধশত বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপন করা হয়।

সম্মেলনের উদ্বোধনী অংশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মোঃ জাহিদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর সচিব মোঃ আনোয়ার হোসেন এবং সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. ফারিয়া নাসরিন । এছাড়াও উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা বিজ্ঞানী, চিকিৎসক, শিক্ষাবিদ ও নীতি নির্ধারকরা।

প্রধান অতিথি তার বক্তব্যে ২৪ ঘন্টা ইমারজেন্সি আল্ট্রাসাউন্ড খোলা রাখার কথা বলেন। এছাড়াও চিকিৎসক ও বিজ্ঞানীবৃন্দকে গবেষণায় আরো বেশি মনোযোগী হওয়ার জন্য আহবান জানান। অধ্যাপক ডা. এ. কে.এম. ফজলুল বারী ও অধ্যাপক ডা. জিনাত জেবিন উক্ত কনফারেন্সে Hyperthyroidism ও Thyroid Cancer Protocol 2026 উপস্থাপন করেন।

স্বাগত বক্তব্যে সোসাইটির সাধারন সম্পাদক অধ্যাপক ড. নাহিদ হোসেন সংগঠনের কার্যক্রম তুলে ধরেন। সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ করিম, অনুষ্ঠানে মাননীয় মন্ত্রীর সদয় উপস্থিতির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সেমিনার আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানান এবং আন্তর্জাতিক অন্যান্য সোসাইটির সাথে যোগাযোগ এবং বিভিন্ন কনফারেন্সসমুহে নবীন বিজ্ঞানী ও চিকিৎসকবৃন্দের অংশগ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করেন।

সম্মেলনের পরবর্তী অংশে নবীন বিজ্ঞানীদের একাডেমিক অর্জনের স্বীকৃতিস্বরুপ ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় এবং সংগঠনটির বাৎসরিক সাধারণ সভা’য় ২০২৬-২৮ কর্মপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৩ সদস্যের নতুন কমিটি নির্বাচন করা হয়। উক্ত কমিটিতে অধ্যাপক ডা. সানোয়ার হোসেন (সাবেক চেয়ারম্যান, বাপশক) সভাপতি হিসেবে নির্বাচিত হন।

সিনিয়র সহ-সভাপতি হিসেবে অধ্যাপক ডা. এ.কে.এম. ফজলুল বারী (পরিচালক, নিনমাস, বিএমইউ), সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ডা. জিনাত জেবিন (পরিচালক, ইনমাস, সোহরাওয়ার্দী) এবং কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ডা. আবু বকর সিদ্দিক (বিভাগীয় প্রধান, PET-CT বিভাগ, বিএমইউ) দায়িত্ব গ্রহণ করেন।

নবনির্বাচিত সভাপতি সবার সহযোগীতা কামনা করেন এবং পূর্ববর্তী সভাপতি ও কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে নিয়ে পথচলার অঙ্গীকার ব্যক্ত করেন৷

শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা যোগদানের আদেশ জারির দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয়

নির্বাচন কমিশন গঠন: পিবজা’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিবজা)-এর দ্বি- বার্ষিক সাধারণ সভা শুক্রবার সকাল ১১টায়

হকারদের জন্য ৬টি মাঠে অস্থায়ী মার্কেট করা হবে: ডিএনসিসি প্রশাসক

রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে হকারদের জন্য ৬টি খোলা মাঠে অস্থায়ী মার্কেট গড়ে তোলার পরিকল্পনার কথা

সরকার বাড়াল ১১ পয়সা, যাত্রীদের কাছ থেকে নিচ্ছে ‘মনগড়া’ ভাড়া

সরকারের নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে রাজধানীর গণপরিবহনগুলোতে শুরু হয়েছে চরম ভাড়া নৈরাজ্য। সরকারের পক্ষ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে ত্রয়োদশ সংসদ: স্পিকার

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের আদর্শে ফিরতে হবে: ইশরাক

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যাকাণ্ডের আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

সাবেক মেয়র আইভীকে নতুন করে শ্যোন অ্যারেস্ট কেন অবৈধ নয়: হাইকোর্ট

পোশাক খাতে উৎস কর কমানো ও নগদ সহায়তায় কর অব্যাহতির দাবি

রাঙামাটিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

আমি অনেক স্বাধীন, আমি আমার মতন করেই দল গোছাচ্ছি: লিটন

যৌক্তিকতা যাচাই ও প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানামুখী সহায়তা করছে: মন্ত্রী

বাংলাদে‌শি শিক্ষার্থী‌র হত্যাকারীদের বিচা‌র হবে, প্রত্যাশা বাংলাদেশের

৪৮ ঘণ্টার মধ্যে সাদিক কায়েমসহ সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ছাত্রদলের

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

রেল দুর্ঘটনা কমাতে আধুনিক হচ্ছে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

আগস্টের মাঝামাঝিতে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ

প্রশ্ন ফাঁসের গুজব রোধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী