ই-পেপার শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

মগবাজারে আয়াত ফ্যাশনের নতুন আউটলেটের উদ্বোধন

মোঃ মনিরুজ্জামান অপূর্ব :
০৪ জুলাই ২০২৬, ১০:৩৫

রাজধানীর মগবাজার ওয়্যারলেস মোড়ের গ্র্যান্ড প্লাজা (২য় তলা)-এ জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্বোধন করা হয়েছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড আয়াত ফ্যাশন-এর নতুন শোরুম।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আয়াত ফ্যাশনের স্বত্বাধিকারী ফেরদৌসি আক্তারের উপস্থিতিতে ফিতা ও কেক কেটে শোরুমটির উদ্বোধন করেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার বারিশা হক, দিয়ামনি ই-কমিউনিকেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব, ভাইস চেয়ারম্যান নাসরিন জামান মনি এবং হেড অব ম্যানেজমেন্ট মো. নুরউদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়াত ফ্যাশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আফরিন ইসলাম, ব্র্যান্ড প্রমোটার নুসরাত নিতি, আফসানা করিম শিশির, তানিয়া আক্তার এবং গ্র্যান্ড প্লাজা শপিং মলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শোরুম উদ্বোধন উপলক্ষে আয়াত ফ্যাশনের সব পণ্যে ২৫ শতাংশ বিশেষ মূল্যছাড় ঘোষণা করা হয়। আকর্ষণীয় এই অফারে বিপুলসংখ্যক ক্রেতা কেনাকাটায় অংশ নেন। ফলে পুরো অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে দিয়ামনি ই-কমিউনিকেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব বলেন, “বাংলাদেশের নারী উদ্যোক্তারা এখন আর শুধু অনলাইনভিত্তিক ব্যবসায় সীমাবদ্ধ নন। তারা শোরুম ও আউটলেটের মাধ্যমে ব্যবসার পরিধি বাড়াচ্ছেন, যা দেশের অর্থনীতি ও জিডিপি প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। বিভিন্ন গবেষণা অনুযায়ী, বর্তমানে নারী উদ্যোক্তারা দেশের মোট জিডিপির প্রায় ১৫ থেকে ২০ শতাংশ অবদান রাখছেন।”

হেড অব ম্যানেজমেন্ট মো. নুরউদ্দিন বলেন, “প্রযুক্তির সঠিক ব্যবহার করে দেশের নারী উদ্যোক্তারা এখন শুধু পণ্য আমদানিই নয়, রপ্তানিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হচ্ছে।”

আয়াত ফ্যাশনের স্বত্বাধিকারী ফেরদৌসি আক্তার বলেন, “দেশীয় ফ্যাশনে বৈচিত্র্য, মানসম্মত পণ্য এবং ক্রেতাদের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমরা এগিয়ে যেতে চাই। নতুন এই শোরুমের মাধ্যমে রাজধানীর ক্রেতাদের আরও উন্নত সেবা দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

উল্লেখ্য, আয়াত ফ্যাশন বাংলাদেশের একটি উদীয়মান ফ্যাশন ব্র্যান্ড, যা দেশীয় ক্রেতাদের রুচি ও চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মানসম্মত পোশাক সরবরাহে কাজ করে যাচ্ছে। মগবাজারে নতুন শোরুম উদ্বোধনের মাধ্যমে রাজধানীতে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সম্প্রসারিত হলো।

আমার বার্তা /জেএইচ

সপ্তাহের ব্যবধানে কেজিতে ব্রয়লারের দাম বাড়ল ৩০ টাকা

রাজধানীর বাজারে আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০ টাকা বেড়ে বর্তমানে বিক্রি

বিমানের কার্গোহোল থেকে ৪৫ কোটি টাকার সোনা উদ্ধার, কেউ আটক হয়নি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের কার্গোহোল থেকে ১৬০টি

কলাবাগানে সাততলা ভবনের সেপটিক ট‍্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৩

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট রোডের একটি ৭তলা ভবনের নিচ তলায় সেপটিক ট্যাংক

ঢাকায় বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি

  চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ইনস্টাগ্রামের আড়ালে ভয়াবহ অন্ধকার জগৎ

শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল

জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

বেলুচিস্তানে আত্মঘাতী হামলায় ৩০ কোস্টগার্ড নিহত, দায় স্বীকার বিএলএর

খামেনির শেষ শ্রদ্ধায় ইরানে সৌদি প্রতিনিধি, বাদশাহ ও যুবরাজের শোকবার্তা

তীব্র গরমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

চট্টগ্রামে ১৪ ঘণ্টার ব্যবধানে নারীসহ দুই মরদেহ উদ্ধার

খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ, সহায়তা বন্ধের হুমকি

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তি সমৃদ্ধি নিয়ে আসবে: স্পিকার

শিখায় স্মরণ,গানে দ্রোহ জুলাই শহিদদের প্রতি কুবি ছাত্রশক্তির শ্রদ্ধাঞ্জলি

খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল

জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলা ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণে রোনালদো

বিশ্বজুড়ে ১০ লাখ নতুন ধনকুবের, সম্পদের বৈষম্য বেশি আমিরাত-রাশিয়ায়

চীন থেকে সম্ভাব্য যুদ্ধবিমান কেনার আলোচনায় ‘নজর’ রাখছে ভারত

অবশেষে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ১৫ শিক্ষার্থী

ফিলিস্তিনকে জয় উৎসর্গ করল মিশর, গাজায় আনন্দের ঢেউ

ঘানার কঠিন প্রতিরোধ, আরিয়াসের গোলে শেষ ষোলোতে কলম্বিয়া

‘শক্তিশালী’ কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা