ই-পেপার শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

আমার বার্তা অনলাইন:
০৩ জুলাই ২০২৬, ১৩:৫৩

জাপানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০টা ৫ মিনিট) হয়েছে এই শক্তিশালী ভূমিকম্প।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এক বিবৃতিতে জানিয়েছে, জাপানের ওকিনাওয়া জেলার অন্তর্ভুক্ত মিয়াকো দ্বীপের হিরারা শহর থেকে ১৩৬ কিলোমিটার উত্তরপূর্বে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার। ফলে অনুভূত কম্পনে মাত্রা ছিল ব্যাপক।

অবশ্য এখন পর্যন্ত ভূমিকম্পে নিহত-আহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের পরপর সুনামি সতর্কতা জারি করেছিল জাপানের ভূমিকম্প গবেষণা সংস্থা। তবে পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলা বা রিং অব ফায়ারের ওপর অবস্থান হওয়ার কারণে জাপানে ভূমিকম্প একটি নিয়মিত দুর্যোগ। প্রতি মাসেই একাধিক ভূমিকম্প হয় জাপানে।

দেশটির ইতিহাসে সর্বোচ্চমাত্রার ভূমিকম্প হয়েছিল ২০১১ সালের ১১ মার্চ। ৯দশমিক ১ মাত্রার সেই ভূমিকম্প এবং তার পরবর্তীতে সুনামির আঘাতে সেবার জাপানে প্রাণ হারিয়েছিলেন ২০ হাজার মানুষ।

সূত্র : এএফপি, গালফ নিউজ

কেন খামেনির দাফন প্রক্রিয়ায় এত বিলম্ব হলো?

সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে ব্যাপক আয়োজন করেছে ইরান। গত

খামেনির শেষ বিদায়ে আসেননি সৌদির কেউ

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে বিশ্বের বিভিন্ন দেশ তাদের প্রতিনিধিদের পাঠিয়েছে।

পাকিস্তানে খাদে পড়ে দুমড়ে মুচড়ে গেল বাস, নিহত ৪০

তিনি বলেন, উদ্ধার অভিযান চলছে এবং আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। ডিসি আরও জানান, বাসটি কোয়েটা

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ‘অলৌকিকভাবে’ যুবক উদ্ধার

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আট দিন আটকে থাকার পর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন খামেনির দাফন প্রক্রিয়ায় এত বিলম্ব হলো?

খামেনির শেষ বিদায়ে আসেননি সৌদির কেউ

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

ভবিষ্যৎ নিয়ে নীরব, কিন্তু ভিএআরের সমালোচনায় সরব মদ্রিচ

বেগম রোকেয়া পদকের আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

নরওয়ের বিপক্ষে কখন মাঠে নামবেন নেইমার, জানালেন আনচেলত্তি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসরে আলজেরিয়া অধিনায়ক

ইরান থেকে শিখে এসে বাংলাদেশে অনলাইনে সিসা কারবার, গ্রেপ্তার ৩

পাকিস্তানে খাদে পড়ে দুমড়ে মুচড়ে গেল বাস, নিহত ৪০

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ‘অলৌকিকভাবে’ যুবক উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফুটবলারকে লাল কার্ড, টাম্পের হস্তক্ষেপ চান মার্কিনিরা!

ট্রফি উন্মোচন, দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ

প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত

আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

মেসিকে আটকাতে আলাদা কোনো পরিকল্পনা নেই কেপ ভার্দের

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

কৃত্রিম বুদ্ধিমত্তার স্টকে ধস, এশিয়ার দুই বাজারে পতনের ধারা

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা