ই-পেপার সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

দীর্ঘদিন ধরে চলা বিএনপির লেক পরিস্কার কার্যক্রমে জামায়াতের ফটোসেশান

আমার বার্তা অনলাইন:
৩১ আগস্ট ২০২৬, ০০:৪৮

উত্তরায় দীর্ঘ ১১ মাস ধরে লেক ও জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম চালিয়ে আসছে বিএনপি। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০২৫ সালের ২ সেপ্টেম্বর সারাদেশে জলাশয়, খাল ও ডোবা-নালা পরিষ্কার কর্মসূচির উদ্বোধনের পর থেকেই এ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিএনপি।

এরই ধারাবাহিকতায় আজ উত্তরার ১২ নম্বর সেক্টরে রূপায়ণ সিটির গেটসংলগ্ন লেক পরিষ্কারের উদ্যোগ নেয় ঢাকা মহানগর উত্তর বিএনপি। কাজের জন্য গতকাল রাতেই সেখানে একটি এক্সকাভেটর রাখা হয়।

বিএনপির অভিযোগ, সকাল ৮টার দিকে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকর্মী সেখানে এসে তাদের কার্যক্রমে বাধা দেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের নামে ফটোসেশন করেন।

পরে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে তারা ওই এলাকার লেক পরিষ্কার করে আসছেন। একইসঙ্গে তিনি পরিচ্ছন্নতার কাজ করতে চাইলে উত্তরায় আরও অনেক ময়লাযুক্ত স্থান রয়েছে বলে উল্লেখ করেন।

পরে আলোচনার মাধ্যমে জামায়াতের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে যান। এরপর বিএনপির নেতাকর্মীরা তাদের পূর্বনির্ধারিত পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর আঘাতে প্রাণ গেল শিক্ষিকার

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর আঘাতে এক শিক্ষিকা নিহত হয়েছে। নিহত শিক্ষিকা বগুড়ার

মিরপুরে ব্যবসা দখলে নিতে শীর্ষ সন্ত্রাসী ‘আশিক বাহিনীর’ হুমকি

রাজধানীর মিরপুর এলাকায় ইন্টারনেট ব্যবসা দখলে নিতে শীর্ষ সন্ত্রাসী ‘আশিক বাহিনী’ সন্ত্রাসীরা মো. নওশাদ নামে

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০০, মামলা ৫৩

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজয়নগর শাখার উদ্যোগে বিশেষায়িত বিদ্যালয়ে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাকা সরকারি বধির উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট ব্যাংকিং ও এনসিসি নিশর্গ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে বিজয়নগর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘদিন ধরে চলা বিএনপির লেক পরিস্কার কার্যক্রমে জামায়াতের ফটোসেশান

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

গজরিয়ায় শিক্ষিকাকে মারপিট অভিযোগে শিক্ষার্থী, শিক্ষকদের বিক্ষোভ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজছে মালয়েশিয়া-বাংলাদেশ 

টঙ্গীতে জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের  কার্যালয়ের সামনে কথা বলছেন, ভাইরাল সে তরুনী

চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়াবে ইউএনডিপি

ভাদ্রের রোদে ত্বক কালোসহ নানা ক্ষতি, জেনে নিন সহজ কিছু প্রতিকার

গভীর রাতে ১০টি ঘোড়া জবাই, ফেলে রাখা হলো তিনটি

লালদিয়া টার্মিনাল চট্টগ্রামকে আঞ্চলিক লজিস্টিকস হাব করবে: আমির খসরু

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকা নিহত: বাইকসহ ছিনতাইকারী আটক

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মালয়েশিয়া

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক আরো উচ্চতায় নিতে চায় সরকার: মঈন খান

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন: চ্যালেঞ্জ করে রিট

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪

ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: আমির খসরু

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন সালাহউদ্দিন আহমদ