ই-পেপার শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

আমার বার্তা অনলাইন:
২৫ এপ্রিল ২০২৬, ১৮:১০

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং ৭৯৯’ নামের একটি জাহাজ। ১৮২ দশমিক ৫ মিটার লম্বা এ জাহাজটি শনিবার বিকেলে বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছে। এছাড়া ডিজেল নিয়ে আরও দুইটি জাহাজ এসেছে।

এর আগে গত ১৪ এপ্রিল সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন জেট ফুয়েল (জেট এ-১) নিয়ে বন্দরে এসেছিল ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামক একটি ট্যাংকার।

স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, চীনের পতাকাবাহী জাহাজটি জেট ফুয়েল নিয়ে বন্দরের বহির্নোঙরে আসার পরপরই লাইটারিং কার্যক্রম শুরু হয়েছে। ওজন কমিয়ে ড্রাফট (জাহাজের পানির নিচের অংশ) বন্দরের জেটিতে আনার উপযোগী হলেই দুই একদিনের মধ্যে জাহাজটি নিয়ে আসা হবে।

এদিকে শনিবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে ভিড়েছে পানামার পতাকাবাহী ট্যাংকার প্রিভে অ্যাঞ্জেল। আগেরদিন তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে বন্দরের বহির্নোঙরে ভিড়েছে পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার ‘এমটি কোয়েটা’।

বন্দর ও বিপিসি সূত্রে জানা গেছে, পরিশোধিত ডিজেল, অকটেন নিয়ে আসা বেশ কয়েকটি জাহাজ বন্দর জেটি ও বহির্নোঙরে অবস্থান করছে। লাইটারিং ও ডলফিন জেটিতে তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে খালাস করা হচ্ছে।

আমার বার্তা/এমই

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

পঞ্চগড়ের দেবীগঞ্জে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি