ই-পেপার বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নেত্রকোনায় বাসচাপায় মা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত

আমার বার্তা অনলাইন:
০৪ জুন ২০২৬, ১৬:৩১

মেহেরপুরে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের ওলিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইকচালক আরিফুল ইসলাম (৩২) এবং একই গ্রামের মাহিমের মেয়ে আফরিন (৪); মাহিমের ভাগনে ও যশোরের ঝিকরগাছার সজীব আলীর ছেলে আকবর আলী (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম ইজিবাইকে যাত্রী নিয়ে শালিকা থেকে বামন্দীর দিকে যাচ্ছিলেন। পথে ওলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি ভেঙে-চুরে যায় এবং কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক ইজিবাইকচালক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আফরিন ও আকবার আলী।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক, ইজিবাইক এবং নিহত আরিফুল ইসলামের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আমার বার্তা/এমই

টাঙ্গাইলে ট্রাক উল্টে নওগাঁর নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

ঈদে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে ট্রাক উল্টে নওগাঁর মান্দা উপজেলার একই গ্রামের নিহত ১০ ও

রংপুরের মিঠাপুকুরে মেয়াদোত্তীর্ণ অ্যালকোহল পানে ৫ জনের মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পানে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ বুধবার

মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে ফয়জুল মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক ৯

মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ নয় পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (০৩
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ ৪ মাদককারবারি আটক

জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

বাংলাদেশের দায়িত্ব ছাড়ছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে: স্পিকার

অলাভজনক কারখানায় দেশি-বিদেশি বিনিয়োগ টানতে ‘রোড শো’ করবে সরকার

আমদানি নয়, লক্ষ্য এখন মাংস রপ্তানি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ জন

স্বার্থ নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ নিতে চায় না বাংলাদেশ: তথ্যমন্ত্রী

টাঙ্গাইলে ট্রাক উল্টে নওগাঁর নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নেত্রকোনায় বাসচাপায় মা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

৬ নবজাতকের মৃত্যুর দায় আদ-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী

আগের দামেই বিদ্যুৎ বিল দিতে পারবেন প্রান্তিক ও স্বল্প ব্যবহারকারীরা

নিয়োগ পেয়ে প্রথমবার বিএসইসিতে এলেন নতুন চেয়ারম্যান

২০২২ সালের পর অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার

দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৭০ টন ক্ষমতার ভাসমান ক্রেন যুক্ত হলো নৌবহরে

ইরানের হাতে কোনো মার্কিন সেনা হত্যার আগ পর্যন্ত যুদ্ধবিরতি চলবে

শন টেইট না থাকায় তাসকিন-মুস্তাফিজদের কোচ তালহা

জিয়াউর রহমানের দেখানো পথেই এগিয়ে যেতে চায় বিএনপি: ফখরুল

বাংলাদেশে দুই প্রতিনিধি পাঠানোর কারণ জানাল আইসিসি