ই-পেপার মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১০ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

আমার বার্তা অনলাইন:
৩০ জুন ২০২৬, ১১:০৯

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২৯ জুন) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের মিস্ত্রি পাড়া ঘাট থেকে ‘এফবি সামিহা’ নামের একটি ফিশিং বোট ১০ জন জেলেকে নিয়ে গত ২৫ জুন মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। সোমবার সকাল ৯টার দিকে সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে সেটি সমুদ্রে ভাসতে থাকে।

পরে দুপুর ১টার দিকে বোটে থাকা একজন মাঝি মোবাইল ফোনে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সঙ্গে যোগাযোগ করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে বিকল ফিশিং বোটসহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পর তাদের এবং ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জরুরি উদ্ধার কার্যক্রমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমার বার্তা /জেএইচ

তিস্তায় কমছে পানি বাড়ছে ভাঙন, ঝুঁকিতে সেতু রক্ষা বাঁধ ও সড়ক

তিস্তার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি। নদী তীরবর্তী কয়েক হাজার পরিবার এখনো পানিবন্দি অবস্থায়

মুন্সীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের ঝোপে মিলল জীবিত নবজাতক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের পাশের ঝোপ থেকে এক জীবিত নবজাতক কন্যা শিশুকে উদ্ধার

বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ, ডুবলো পাথরবোঝাই লাইটার

চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এমভি বে হারবার-২ নামে

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, যুবক গ্রেপ্তার

ফেনীর দাগনভূঞায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন হয়রানির অভিযোগে বিসিবি নির্বাচক সজলকে বরখাস্ত

যৌন হয়রানির অভিযোগে বিসিবি নির্বাচক সজলকে বরখাস্ত

আমরা ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসি: অ্যালিসন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন কিংবদন্তি গোলরক্ষক নয়্যার

মরক্কো বিজয়ে মুসলিম যোদ্ধাদের ৭০ বছর সময় লেগেছিল যে কারণে

সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে পাকিস্তানের কড়া হুঁশিয়ারি

বুধবার থেকে ইউনিয়ন পর্যায়ে গবাদিপশুর কৃত্রিম প্রজনন সেবা বন্ধের ঘোষণা

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল

পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ

তিস্তায় কমছে পানি বাড়ছে ভাঙন, ঝুঁকিতে সেতু রক্ষা বাঁধ ও সড়ক

ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় আনতে হবে : শিক্ষামন্ত্রী

মুন্সীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের ঝোপে মিলল জীবিত নবজাতক

ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১০ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ, ডুবলো পাথরবোঝাই লাইটার

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, যুবক গ্রেপ্তার

ফ্রিজড অর্থ থেকে ৬০০ কোটি ডলার পাচ্ছে ইরান, জানালেন পেজেশকিয়ান

ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

শিক্ষাব্যবস্থাকে এক সুতোয় আনতে গুরুত্ব দিচ্ছে সরকার: মাউশি ডিজি

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ