ই-পেপার শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

বিজিবি-গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ বিএসএফের ৩ জনকে পুশইনের চেষ্টা

আমার বার্তা অনলাইন:
১১ জুলাই ২০২৬, ১০:৪১

জয়পুরহাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, শনিবার (১১ জুলাই) ভোরে ভুটিয়াপাড়া সীমান্তের রামকৃষ্ণপুর এলাকার ২৭৫/৮-এস সাব-পিলার এলাকা দিয়ে এক বৃদ্ধ ও দুই নারীকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেন বিএসএফ সদস্যরা। সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা বিষয়টি টের পেয়ে ওই তিনজনকে আটকে রেখে বিজিবিকে খবর দেন। পরে বিজিবির একটি টহল দল গিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করে।

বিজিবির উপস্থিতির পর পুশইনের চেষ্টা ব্যর্থ হলে ওই তিনজন সীমান্তের শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) অবস্থান নেন। এ ঘটনায় সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির কড়া অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয় বলে জানায় ৪৮ বিজিবি।

এ ছাড়া একই দিন রাত ১২টার দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মেঘালয় সীমান্তসংলগ্ন গোমরা গ্রাম দিয়েও চারজনকে পুশইনের চেষ্টা করা হয়। বিজিবি সেটিও প্রতিহত করে।

আমার বার্তা /জেএইচ

বন্যার পানি কমলেও যোগাযোগ বিচ্ছিন্ন, খাদ্য-বিদ্যুৎ সংকট, মানবেতর জীবন

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশে পানি কিছুটা কমলেও

দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে খুলল শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স

প্রচলিত প্রথা ভেঙে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে খোলা হয়েছে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স। এরপর শুরু

ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় টানা ভারী বর্ষণ

শাহজালালের মাজারের দানবাক্স দ্বিতীয় বারের মতো খোলা হবে আজ

  দ্বিতীয়বারের মতো সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা প্রকাশ্যে গণনা করা হবে আজ শনিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বিভাগে বজ্রসহ বৃষ্টির শঙ্কা, কোথাও কোথাও অতি ভারী বর্ষণ

বন্যার পানি কমলেও যোগাযোগ বিচ্ছিন্ন, খাদ্য-বিদ্যুৎ সংকট, মানবেতর জীবন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে নিজের বুট উপহার দিলেন রোনালদো

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশই বস্ত্র খাতের দখলে

দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে খুলল শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স

বাংলাদেশসহ ৭ দেশের জন্য নতুন ভিসা সুবিধা চালু সৌদি আরবের

ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

উষ্ণতম জুন গেল ইউরোপে, সমুদ্রেও রেকর্ড তাপমাত্রা

বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই

বাংলাদেশ ও মালদ্বীপ বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশন

শাহজালালের মাজারের দানবাক্স দ্বিতীয় বারের মতো খোলা হবে আজ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

পাহাড়ধসে বান্দরবানের সড়কে ব্যাপক ক্ষতি, যোগাযোগ সচলে মাঠে সেনাবাহিনী

ঢাকা মেডিক্যালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চীনে সক্রিয় ফল্ট লাইনে মেগা বাঁধ, বিশেষজ্ঞরা বলছেন ‘টাইম বোমা’

আমি মরে গেলে ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি: ট্রাম্প

উন্নত জাতি গঠনের পূর্বশর্ত হলো সুস্থ জনগোষ্ঠী: প্রধানমন্ত্রী

হরমুজে হামলা বন্ধে ইরানের প্রকাশ্য প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র

বিজিবি-গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ বিএসএফের ৩ জনকে পুশইনের চেষ্টা