ই-পেপার বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আমার বার্তা অনলাইন:
২৩ জুলাই ২০২৬, ১২:২৩

কাপ্তাই হ্রদের পানির স্তর স্বাভাবিক হয়ে আসায় পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হয়েছে রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট।

বুধবার (২২ জুলাই) রাত ১১টায় বাঁধের জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হয়। এর আগে কাপ্তাই হ্রদের অতিরিক্ত পানির চাপ কমাতে ১৮ জুলাই বেলা ১১টা ২০ মিনিটে বাঁধের ১৬টি জলকপাট খুলে ভাটির কর্ণফুলী নদীতে পানি নিষ্কাশন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মাহমুদুল হাসান জানান, টানা পাঁচ দিন ধরে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের ১৬টি জলকপাট খুলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে কাপ্তাই হ্রদে পানির স্তর ১০৩ দশমিক ৩১ ফুট এমএসএল (মিন সি লেভেল), যা জলবিদ্যুৎ কেন্দ্রের রুল কার্ভ অনুযায়ী স্বাভাবিক অবস্থায় রয়েছে। সম্প্রতি টানা ভারি বৃষ্টিতে উজানের পাহাড়ি ঢলে হ্রদের পানির স্তর বিপৎসীমার কাছাকাছি চলে যাওয়ায় অতিরিক্ত পানির চাপ কমাতে পানি নিষ্কাশন করতে হয়েছে।

তিনি আরও জানান, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানিধারণক্ষমতা ১০৯ ফুট। তবে পানির স্তর ১০৭ ফুটে পৌঁছালে তা বিপৎসীমা হিসেবে বিবেচিত হয়। তাই হ্রদে পানি ও বাঁধের ভারসাম্য রক্ষায় পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি চলে গেলে ১৬টি জলকপাট খুলে অতিরিক্ত পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল রয়েছে এবং বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।

ভাঙছে মেঘনার তীর, নিঃস্ব হচ্ছে পানিশ্বরের শতাধিক পরিবার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে মেঘনা নদীর অব্যাহত ভাঙনে শতাধিক বসতঘর, প্রায় ২০টি চাতালকল, কৃষিজমি

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর প্রেমের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন

লিফটে আটকা পড়েছিলেন মা ও দুই বছরের শিশু, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার

মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের একটি লিফটে আটকা পড়েছিলেন এক কলেজছাত্রী ও তার

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকের মৃত্যু

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের আবারও রেজিস্ট্রেশনের সুযোগ

ভাঙছে মেঘনার তীর, নিঃস্ব হচ্ছে পানিশ্বরের শতাধিক পরিবার

গ্রামের কেউ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা রহমান

বিদেশি বিনিয়োগকারীরা আসুন, ব্যবসা প্রসারিত করুন: প্রধানমন্ত্রী

ষড়যন্ত্র-চক্রান্ত থেকে বেরিয়ে ৭১-এর চেতনায় সামনে এগিয়ে যেতে হবে

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

গাজী নজরুলকে বহিষ্কার: স্পিকার ও ইসিতে চিঠি দেবে জামায়াত

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

মোদীর আশ্বাস যথেষ্ট নয়: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রাহুল গান্ধীর

শুধু দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল

লিফটে আটকা পড়েছিলেন মা ও দুই বছরের শিশু, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার

আরসিইপিতে সম্পৃক্ত হতে সিঙ্গাপুরের সমর্থন চেয়েছে বাংলাদেশ

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

স্মার্টওয়াচে ব্যাটারি বদলানোর ঝামেলা আর থাকছে না, ইইউর নতুন সিদ্ধান্ত

ম্যানিলায় জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বি‌নিময়

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আগামী ৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের আশা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর