ই-পেপার বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

মায়ানমারে পাচারের সময় সিমেন্ট-সারসহ ৬ পাচারকারী আটক

আমার বার্তা অনলাইন:
২৭ আগস্ট ২০২৬, ১০:৫৮

চোরাচালানবিরোধী অভিযানে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ সিমেন্ট ও রাসায়নিক সারসহ ৬ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা।

অভিযানকালে সন্দেহজনক দুটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মায়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ১ হাজার বস্তা সিমেন্ট ও ২৮০ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে জড়িত ৬ জনকে আটক করা হয়।

জব্দ করা মালামাল, দুটি বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

রংপুরে শিক্ষক গণপতিসহ পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যা: পুলিশ

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্যকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে

গোমস্তাপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি

নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর

ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের স্ত্রী ও মেয়েকে ধর্ষণ বা ধর্ষণচেষ্টার কোনো আলামত পাওয়া

গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরে ঝুটের গোডাউনে লাগা আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।   বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: শফিকুর রহমান

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

রংপুরে শিক্ষক গণপতিসহ পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যা: পুলিশ

দেশের সব খবরের শেষে থেকে যায় মানুষ কেমন আছে

সৌদি ভিশন ২০৩০ রুপান্তরে বাংলাদেশ শক্তিশালী অংশীদার হতে পারে 

চাকরির বয়সসীমা লঙ্ঘন ও নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম: পিডিবিএফ কর্মকর্তা মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ

গোমস্তাপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

২৭ বছর পর বিচারের সম্মুখীন হচ্ছেন ৯/১১ হামলার ‘মাস্টারমাইন্ড’ খালিদ

পার্টসের আড়ালে ৭ কোটি টাকার রেঞ্জ রোভার-বিএমডব্লিউ-লেক্সাস গাড়ি

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর

ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় ১৫০০

ঢাকার তিন বস্তির আধুনিকায়নে চীনের ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

মায়ানমারে পাচারের সময় সিমেন্ট-সারসহ ৬ পাচারকারী আটক