ই-পেপার শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

গজারিয়ার বাউশিয়ায় মাদকবিরোধী কর্মসূচির পর উদ্ধার হলো ৬টি গাঁজা গাছ

মুকবুল হোসেন
২৯ আগস্ট ২০২৬, ১৩:২৩

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বক্তারকান্দি গ্রামে মাদকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন, প্রতিবাদ শেষে উদ্ধার হলো ৬টি গাঁজা গাছ।

শনিবার ২৯ আগস্ট সকাল ১০ ঘটিকার সময় এলাকাবাসীর আয়োজনে বক্তারকান্দি জোহর আলী প্রধান বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেছে গ্রামের নানা পেশার, সকল বয়সের সকল শ্রেণি-পেশার মানুষ।

উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক এবাদুল হক, ৭ নম্বর ওয়ার্ড প্রশাসক নজরুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড প্রশাসক সবুজ মিয়া, ছাত্রদল নেতা সাইদুল ইসলাম, শাহেদসহ একই গ্রামের সকল বয়সের সকল শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনের অংশ হিসেবে বাউশিয়াকে মাদকমুক্ত করার লক্ষ্যে ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’ স্লোগানে মিছিল হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় গ্রামবাসীদের মধ্যে একাধিক ব্যক্তি জানান, বক্তারকান্দি গ্রামে যেখান থেকে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে, একই বাড়ির আশেপাশে মাদকসেবনকারী ও মাদক ব্যবসায়ীদের আড্ডা জমে। রাত হলেই সিএনজি, মোটরসাইকেলে যোগাযোগে একের পর এক আনাগোনায় জমজমাট হয়ে ওঠে মাদক বেচাকেনা।

বক্তারকান্দি গ্রামের তারা মিয়া জানান, গ্রামবাসী যে বাড়ি সংলগ্ন মানববন্ধন মাদকবিরোধী কর্মসূচি শুরু করেছে, ওই বাড়ির পাশেই রয়েছে বড় মাদক ব্যবসায়ী এবং মাদকসেবনকারীদের আড্ডা।

সমাজের সাধারণ মানুষের মুখে গুঞ্জন উঠেছে, এই ধরনের কর্মসূচি কেবলমাত্র লোক দেখানো। গ্রামের প্রতিটি লোক ভালো করে জানে মাদকসেবনকারী এবং মাদক ব্যবসায়ী কে কে।

এই কর্মসূচির পর মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাদকবিরোধী উদ্যোক্তারা পাবে ভালো একটা মাসোয়ারা।

কর্মসূচিতে অংশ নেওয়া একাধিক গ্রামবাসী জানান, বক্তারকান্দি গ্রামে শনিবার ২৯ আগস্টের পর থেকে অজানা-অচেনা কোনো লোকের সংশ্লিষ্ট এলাকায় পাওয়া গেলে তাকে আটকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বাউশিয়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড প্রশাসক নজরুল মেম্বার জানান, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের দিকনির্দেশনায় বাউশিয়া ইউনিয়নকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি, মানববন্ধন, প্রতিবাদের পাশাপাশি সর্বশ্রেণি-পেশার মানুষের ডোপ পরীক্ষা কার্যক্রম হাতে নেওয়া হবে।

মানববন্ধন ও র‍্যালি কর্মসূচি শেষে ওয়েলপ্যাক পলিমার শিল্পকারখানার পরিত্যক্ত জায়গা থেকে ৬টি গাঁজা গাছের সন্ধান মিলে। উপস্থিত জনতার সামনে থানা পুলিশ গাঁজা গাছ নামে চিহ্নিত করা হয়।

গজারিয়া থানা অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন জানান, পরিত্যক্ত জায়গা থেকে গাঁজা গাছ উদ্ধার করা হয়। যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মসজিদের কক্ষে মুয়াজ্জিনের মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য!

পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি মসজিদের মুয়াজ্জিনের থাকার কক্ষ থেকে মো. সায়েম (২০) নামে এক যুবকের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত

ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আজ

চট্টগ্রামে লরির ধাক্কা, ফেনী পলিটেকনিক শিক্ষার্থীসহ নিহত ২ জন

চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক

গুম-খুনের শিকার ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর আঘাতে প্রাণ গেল শিক্ষিকার

এআই দিয়ে আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি

লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, খোঁজ দিলে পুরস্কার ২ লাখ টাকা 

গজারিয়ার বাউশিয়ায় মাদকবিরোধী কর্মসূচির পর উদ্ধার হলো ৬টি গাঁজা গাছ

সন্ত্রাস দমনে সারাদেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

একমাস ধরে ডিমের দাম চড়া, বেড়েছে আরও কিছু পণ্যের দাম

নেপালের বন্যার পানি কি বাংলাদেশে আসবে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে

সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে খোঁজ রাখুন: সমাজকল্যাণ মন্ত্রী

নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার

হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের

ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডারের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মসজিদের কক্ষে মুয়াজ্জিনের মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য!

অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার

দেশের বাজারে সপ্তাহের শুরুতেই কমলো সোনার দাম, কত টাকা ভরি